আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

পাল্টে গেছে পৃথিবী, কেবল ঠিক আছে 'এসো গান শিখি' ও ফেরদৌসী রহমান

১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৩

শেয়ারঃ
0 0 0

শুক্রবার সকালে যখন থেকে বিটিভিতে অনুষ্ঠান প্রচার শুরু করলো তার আগে ফেরদৌসী রহমানের গানের অনুষ্ঠানটা হতো বোধহয় শুক্রবার বিকালে। ঠিক মনে নেই সাল, তবে "এসো গান শিখি"র প্রতিটা পর্ব আমি ও ছোট বোন মোটামুটি গিলতাম। ফোর-ফাইভ হবে। নতুন একটা গান শেখাবে আপা, আগের পর্বে বলে দিয়েছিল কাগজ-কলম নিয়ে রেডি থাকতে। আমরাও রেডি হয়ে রইলাম। নতুন গান লিখতে বললেন আপা।

সূর্য যেমন লাল তেমন সবুজ আমার মাটি
লাল সবুজ নিশানটি ভাই আমার চেয়ে খাটি
নিশানটি ভাই ওড়ে যখন নীল আকাশের বুকে
বুকটা আমার ভরে ওঠে গরবে আর সুখে

আবার ...........

তারপরে একটা একটা লাইনের সুর ওঠানো। খুব সহজে আমরা অতটুকু শিখে ফেললাম। এত সোজা......আমার বোন অবশ্য এর আগে পাকা রাঁধুনি গানটা শিখে ফেলেছিল, স্কুলে সেটা নেচে-গেয়ে মোটামুটি মাত করে দিয়েছে।

আজ সকালে ঘুম থেকে উঠে টিভি খুলতেই দেখলাম সেই এসো গান শিখি। বিশ্বাস হচ্ছিল না, ফেরদৌসী রহমান সেই আগের মতই আছেন, একটুও বুড়িয়ে যান নি। মিঠু -মন্টিও তেমনই আছে, তবে গলার স্বরটা আগের মত মজার নেই। নতুন পোষাক উঠেছে তাদের গায়ে, চেহারায়ও কিছুটা পরিবর্তন।

বাচ্চাগুলাও মনে হলো সেই আগের বাচ্চাই। নামও একই রকম। হাত দুলিয়ে, মাইক্রোফোন উচুনীচু করে সেই আগের ভঙ্গিতেই গাচ্ছে। ফেরদৌসী রহমানও বোধহয় সেই পুরাতন হারমোনিয়ামটা নিয়েই আছেন।

পেপার খুলে দেখলাম শুক্রবার ১০.৫ মিনিটে 'এসো গান শিখি' হয়, সেই একই নামে। মুহূর্তের জন্য মনে হলো সময় থমকে গেছে। ছোটবোনকে ফোন করলাম, ও-তো উচ্ছ্বসিত, তার মেয়ের এখন গান শেখার বয়স, বিটিভিতে বলতেই হৈ হৈ করে উঠলো। ওর মেয়েও বোধহয় এখন এই প্রোগ্রামটা দেখে গান শিখবে।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আজকের গানটাও ছিল ছোটবেলার সেই প্রথম শেখা গানটা। .....সূর্য যেমন লাল তেমন সবুজ আমার মাটি.....! খালামনিকে সেলাম.....

'এসো গান শিখি' মনে হলো আটকে ফেলেছে শৈশবের সেই উজ্জ্বল দিনগুলোতে!
সার্চ করে পেলাম আইরিন সুলতানার "এসো গান শিখি" পোস্টটা, পুরো অনুষ্ঠানটির লৈখিক উপস্থাপন।

বিশেষ দ্রষ্টব্যঃ আপা/খালামনি... ভুলে গেছি কি তখন ডাকা হতো...

 

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
অরণ্য আনাম বলেছেন: পুরনো কথা মনে পড়ে গেল :(
২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
লীনা দিলরূবা বলেছেন: নস্টালজিক লেখা। আমি আর আমার ভাইয়াও এসো গান শিখির ছেলে মেয়েদের মত মোড়া নিয়ে গানের খাতা নিয়ে বসে যেতাম টিভির সামনে। আমার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে "মুক্তো মালার ছাতা মাথায় বর্ষা এলোরে/ সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলরে....." গানটা গাই! খালামনি দীর্ঘজীবি হোন।
৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪
প্রচেত্য বলেছেন:
এভাবে কতটা পথ পিছনে নিয়ে গেলেন ........
৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬
সামী মিয়াদাদ বলেছেন: খালামনিই ডাকা হইতো.....ঐ অনুষ্ঠানটা দেখতাম...যদিও গান শিখিনাই....শুক্রবার বিকেলেই হতো বলে মনে হয়। বিকেলের কার্টুনের পরে বা ঐ সময়েই।
৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
পাপারাৎজ্জি বলেছেন:
চির সবুজ ফেরদৌসী রহমান।
৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
বিবর্তনবাদী বলেছেন: খালামনিকে সেলাম.....
৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
লাল দরজা বলেছেন: আইরিনের লেখাটার খোজ দেবার জন্য ধন্যবাদ। পোষ্ট ও পোষ্টের শিরোনামটা সেইরকম হইছে। গানাবাজনা লইয়া বর্তমান সময়ের কিছু চিন্তা ভাবনা সঙ্গত কারনে এইখানে লিংন্কাইয়া গেলাম,
১. Click This Link
২. Click This Link
৩. Click This Link

ধন্যবাদ। :)
৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: চীর বিরক্তিকর একটা অনুষ্ঠান আছিল এইটা। কম্প্লিট স্টেরিওটাইপ বলতে যা বোঝায়। এইটার জন্য কার্টুন দেখতে দেরী হইত।
তবে ফেরদৌসী রহমান এর বয়স এক জায়গায় আইটকা যাওনটা এখনো বিষ্মিত করে।
৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৪
অপ্‌সরা বলেছেন: তোমার পোস্ট টা দেখে আর কিছু না বলে থাকতে পারলামনা । অনেক অনেক ভালো লাগলো "এসো গান শিখি" নিয়ে লেখাটা। আসলেই আমারও অনেক প্রিয় একটি অনুষ্ঠান এটা। এখনও মাঝেমাঝেই মনে পড়ে ফেরদৌসী রহমান আর সেসব গান।
গান ও নাচের টিচার থাকার পরেও উনি মনে হয় ছিলেন আমাদের সবার কমন গানের টিচার। এখনকার বাচ্চারা ১% ও এই অনুষ্ঠান দেখে কিনা বা এদের কে মিঠু মন্টিদেরকেও চিনে কিনা আমার সন্দেহ।
তবে যতদিন বেঁচে থাকবো। বুড়াবুড়ি হওয়া পর্যন্ত মনে হয় উনি থাকবেন তোমার আমার মত কিছু মানুষের অন্তরে।

অনেক ভালো থেকো ভাইয়া।
১০. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
সৃজন বলেছেন: "এসো গান শিখি" এর

"ক" এ কলা
"খ" এ খাই
এতো বেশী খেতে নাই
"গ" এ গরু
"ঘ" এ ঘাস
কতো ঘাস খেতে চাস্
"ঙ" বলে কোলা ব্যঙ
সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ
ক খ গ ঘ ঙ

এই গান টা খুজছি...........কেউ আছেন দিতে পারেন???
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন: কেউ হয়তো গেয়ে শোনাতে পারে...

১১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৫
প্রিয়তমা বলেছেন: খালামনির কথা মনে করিয়ে দিলেন...আহ সেইসব দিনগুলি:(

 

মোট সময় লেগেছে ১.১৬৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ