আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

আমেরিকায় সিমেন্সের বিরুদ্ধে ঘুস প্রদানের মামলায় খালেদা জিয়ার পুত্র ও সাংগপাংগদের ৩৭ কোটি টাকা ঘুস প্রদানের স্বীকারোক্তি

২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৭

শেয়ারঃ
0 0 0


লিংক দেখতে চাইলে এখানে ক্লিক করেন

এখানে যা লেখা আছে তার অর্থ এমন যে ২০০৪ এবং ২০০৬ এ সিমেন্স কোম্পানী ৫.৩ মিলিয়ন ইউএস ডলার বা প্রায় ৩৭কোটি ১০ লাখ টাকা ঘুস দিয়েছে সরকারী কর্মকর্তাদের। বিটিটিবির অধীনে একটা মোবাইল সার্ভিস স্থাপনের ৪০.৯ মিলিয়ন ইউএস ডলারের কাজ পেতে এই ঘুস দেয়া হয়েছে। ৩৭ কোটি টাকা ভাগ হয়েছে খালেদা জিয়ার পুত্র, তৎকালিন টেলিযোগাযোগমন্ত্রী এবং বিটিটিবির ডিরেক্টর অব প্রকিউরমেন্ট এর মধ্যে।

এসব তথ্য ফাঁস হয়ে যাওয়ার পেছনে আসলে বাংলাদেশের কোন হাত নাই। সিমেন্স কোম্পানী বিশ্বব্যাপী এমন ৪,২৮৪ টা ঘুসের ঘটনা ঘটিয়েছে কাজ পেতে। যার মোট অর্থমূল্য ১.৪ বিলিয়ন ডলার মানে ৯ হাজার ৮ শো কোটি টাকা। অবশ্য কাজ বাগিয়েছে এর অবশ্যই দশগুন টাকার। কিন্তু শেষ রক্ষা হয় নাই। আমেরিকান কোম্পানীগুলাকে নাজেহাল হতে দেখে আম্রিকা উঠে পড়ে লেগেছে। এবং ফলশ্রুতিতে এখন সব কিছু থেকে রেহাই পেতে ১.৬ বিলিয়ন ইউএস ডলার মানে ১১ হাজার দুইশো কোটি টাকা জরিমানা দিতে চাইতেছে ইউএস সিকুরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে রজু হওয়া মামলার প্রেক্ষিতে।


ওয়েবে দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন


কিন্তু আমগো সন অব বেগম খালেদা জিয়াকে যে ফাসাইয়া দিলো, এতে খালেদার জিয়ার ধানের শীষের জোয়ার যদি থাইমা গোপন গহীনে ঝড় শুরু কইরা দেয়, তার দায় দায়িত্ব কি সিমেন্স নেবে?


জাতির সামনে এটাই এখন বড় জিজ্ঞাসা! আম্রিকা এমন কামডা করতে পারলো?

 

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১২
মেন্টাল বলেছেন: পুরোটাই জয়ের ষড়যন্ত্র ;)
২. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
মানুষ বলেছেন: এইটা জয়ের ষড়যন্ত্র। সে আমেরিকার সাথে যুক্তি করে এসব করছে।
৩. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৮
আকাশ প্রদীপ বলেছেন: মেন্টাল বলেছেন: পুরোটাই জয়ের ষড়যন্ত্র

মানুষ বলেছেন: এইটা জয়ের ষড়যন্ত্র। সে আমেরিকার সাথে যুক্তি করে এসব করছে।

তাইনাকি জয়ভাই তাইলে বিদাশে বসিয়া বসিয়া ভালই মিশন চালাইতেছে
জয়ভায়ের মাথার ঘিলু খুলিয়াসে
জয়ভাইকে নুবেল দেওয়া উচিত
৪. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪
স্টিংরে বলেছেন: আম্রেইকার বিচার বিভাগ ও কিনে ফেলেছে দেখতেছি। এই টাইমে কামডা করলো?
৫. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৭
মিঠাই বলেছেন: এতে খালেদার জিয়ার ধানের শীষের জোয়ার যদি থাইমা গোপন গহীনে ঝড় শুরু কইরা দেয়, তার দায় দায়িত্ব কি সিমেন্স নেবে?
৬. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৮
শামীম রিয়াজ বলেছেন: জাতি এই ষড়যন্ত্রে'র বিচার চায়।;)
৭. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৯
মিঠাই বলেছেন: এইটা ইন্ডিয়ান র এর ষড়যন্ত্র। আপোষহীন নেত্রির ইমেজ ধবংস করে নির্বাচনের পরাজিত করার জন্য আম্বালীগ আর ভারতের র এই ষড়যন্ত্র করতেসে। সবকিছুর ভিতর দিয়ে আপোসহীন নেত্রি নির্বাচনে জয়ী হয়ে আসবেন, ইনশাল্লাহ।
৮. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩২
সিলভার রেইন বলেছেন: জয় রে ধইরা মাইর দেয়া দরকার। পোলা এইগুলা শুরু করসে কি? আমাগো নেত্রীর পোলা নাহয় দুই চার পয়সা সিমেন্স থেইকা নিসে, অইডা নিয়া এত বাড়াবাড়ি করার কি আছে। আসেন আমরা জয়ের এই কাজের প্রতিবাদ জানিয়ে, নেত্রীকে আবার ভোট দেই, কোকো ভাই যাতে দেশটাকে আবার উন্নয়েনের জোয়ারের ভাসাতে পারে, সেই বন্দোবস্ত করি। আমীন।।
৯. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪
রাজর্ষী বলেছেন: ভাই দুঃখ হয় মানুষ বোঝে না যে খালেদা ধর্ম বেইচা ক্ষমতায় গিয়া খালি চুরি করে।
১১. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
মিঠাই বলেছেন: সিল্ভার রেইন, জয় এইটা করসে নাকি? আল্লারে লুকজন এমুন বেকুবের মত কমেন্ট করে কেলা?
১২. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০০
আয্‌দা বলেছেন:
তোমার হলুদ সংবাদিতা থামব কহন। :P কার ভাড়া খাটতাছো? ;)
১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৪
স্টিংরে বলেছেন:
তারেক-কোকোর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিউইয়র্কে দুটি সংবাদ সম্মেলন

মনিজা হাবীব: তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এবং জার্মানভিত্তিক সীমেন্স কোম্পানীর কাছ থেকে ৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৫ কোটি টাকা) ঘুষ গ্রহনের দায়ে যুক্তরাষ্ট্রে ফেডারেল কোর্টে মামলা দায়েরের সংবাদ ফলাও করে নিউইয়র্ক টাইমসে প্রকাশের প্রতিবাদে ২১ ডিসেম্বর নিউইয়র্কে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর একটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে এবং অপরটি তারেক মুক্তি আন্দোলন কমিটির আয়োজনে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির বিজয় ঠেকিয়ে রাখার ঘৃণ্য কৌশল হিসেবে বাংলাদেশের ভোটারদের বিভ্রান্ত করার অভিপ্রায়ে রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক এহেন অপপ্রচার চালানো হচ্ছে। এজন্যে ঐসব রাজনৈতিক দলের বিদেশী প্রভূরা অর্থ বিনিয়োগ ঘটিয়েছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। নিউইয়র্ক টাইমসের মত বিশ্ববিখ্যাত একটি পত্রিকায় বিচারাধাীন একটি মামলাকে ভিত্তি করে এত বিশাল আকারের সংবাদ পরিবেশনের মধ্যেই এর অন্তর্নিহিত কারণ খুঁজে পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। সূত্র : এনা

===

Click This Link

===

এগুলার লাজ শরম নাই। আম্রেরিকা কোর্ট ডকুমেন্ট ও নাকি অপপ্রচার। কই যাই এত রাইতে, ফালু ছাড়া তো কোন গতি দেখি না।
১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: ইয়া হাবিবি.. এইটা কি আম্রিকার নাকি আম্মিলিগের কার ষড়যন্ত্র !!
১৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৬
দ্বিতীয়নাম বলেছেন: খাড়ান, এহহামিদা আইতাছে X(
১৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫০
মেঘাচ্ছন্ন বলেছেন:

অফটপিক :



আরো কিছু জানতে চাইলে.....চোখ রাখুন.......!
১৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১
অমাবশ্যার চাঁদ বলেছেন: মেন্টাল বলেছেন: পুরোটাই জয়ের ষড়যন্ত্র ;)

 

মোট সময় লেগেছে ১.১৫২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ