নিদারূণ ডিজিটালী দিনগুলি
১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাত্রলীগের হাতে ছাত্রদলের ছাত্ররা ডিলিট খেতে শুরু করেছে। প্রাথমিকভাবে ব্যান এবং এরপরে মারধরের স্প্যামিং এড়াতে তারা মোটামুটি এখন রিসাইকেল বিনে আশ্রয় নিয়েছে। হয়তো ক্ষমতার ফ্রন্টপেজ কিছুদিনের মধ্যে রিফ্রেশ হবে, তখন হয়তো রিস্টোর করা যাবে পূর্বের হল-ফোল্ডারে।
আটার চেয়ে চালের ব্যান্ডউইথ বেশী দরকার হলেও আটার কল চার্জ কম মনে হচ্ছে ইদানিং। তবে তেল ডাউনলোড হতে এখনও বেশী বাইট যাচ্ছে।
মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের এটাচমেন্ট সঠিক সময়ে সেন্ড করা যায় নাই সব ইউজারদের। উপরন্তু এই অপারেটিং গভর্মেন্টের আগের সিস্টেমের কিছু স্পাইওয়ার বই-ব্যবস্থাপনাকে ক্রাস করার চেষ্টা চালাচ্ছে বলে এন্টি-করাপশন টুলগুলো ডিটেক্ট করেছে।
আন্তর্জাতিক পেইজগুলোতে ইসরাইলের উপুর্যপুরি পোস্টের কল্যাণে প্যালেস্টাইন পুরো ট্রাসে পরিণত হয়েছে। অনতিবিলম্বে ইসরাইলের বোম্বিং-ফ্লাডিং বন্ধ না করা গেলে গাজা স্ট্রিপ থেকে আর কাউকে ব্লগিং করতে নাও দেখা যেতে পারে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন