আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

কোরা কাগজ থা মন মেরা

২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১২

শেয়ারঃ
0 0 0

৮৯টা চ্যানেল প্রতিদিন দেখি। যেদিন দুইঘন্টা টিভি দেখি সেদিনও ৮৯টা আর যেদিন দুমিনিট সেদিনও ৮৯টা। প্রতি চ্যানেল গড়ে দু-সেকেন্ড আমাকে কাছে পায়, তবে এ ক্ষুদ্রানূকালে যা দেখি তা এক বিশাল জটিলোমহাহিস্টরি, কিছু না দেখে অনেক কিছু দেখে ফেলার মত, বা কিছু না দেখার মত জনগণগুরুত্বপূর্ণ কার্যটি করে তৃপ্তিত হওয়া।

শৈশবে যখন বিটিভিতে মাসিক অথবা সাপ্তাহিক সিনেমা থাকতো সেগুলো থাকতো কমপক্ষে বিশ বৎসর আগে মুক্তিপ্রাপ্ত। ফলে তখন যে নায়কদের দেখতাম তারা আদপে বাবা-চাচার বয়সী হলেও মনে হতো দে আর ইন মাই টাইম। চ্যানেলের ফ্লিপিং এ নায়ক বাবার নায়ক পুত্রকে নাচতে দেখি, আবার অন্য চ্যানেলে বাবা নায়কের যৌবনকাল নাচতে থাকে। দুসেকেন্ডে দুই জীবন দেখা যায়।

ভাষা, ঘটনা, মানুষ আর বিষয়ের বৈচিত্র ও পরিবর্তন দেখতে দেখতে কেটে যায় টিভিদর্শন, কোথাও দু-সেকেন্ডে, কোথাও পাঁচ সেকেন্ড, বাট অলওয়েজ অন ফ্লিপিংএ। কোরা কাগজ থা মন মেরা...রাজেশ খান্নার ঠোঁট মেলানো গানটা দেখে কিছুক্ষণ বেশী থাকা যায়, কি বলেন!

 

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৫
সামী মিয়াদাদ বলেছেন: লিখলিয়া নাম ইসমে.....
২. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৮
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ঠিকই বলেছেন। আজকাল কোন কিছুই আর মন দিয়ে দেখা হয় না। সবকিছু টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের মতো হয়ে গেছে।:(
৩. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৯
নাহিদ বলেছেন: ঠিকই বলেছেন। আজকাল কোন কিছুই আর মন দিয়ে দেখা হয় না। সবকিছু টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের মতো হয়ে গেছে।
৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
সৃজন বলেছেন: চাপা বাজির আর যায়গা পাওনা..............আমি তো প্রায়ই তোমার বাসায় যাইয়া দেখি তুমি হাক্ কইরা হিন্দি সিনামা গিলতাছ

 

মোট সময় লেগেছে ১.২২০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ