একটি ভূমিকম্পা দিয়ে শুরু করি। মাসুম ভাই ব্লগে সুপ্রাচীন তবে তখন তার ছিল ভিন্ন অবয়ব, রাজাকার বিরোধী আন্দোলনে শহীদ এক নিকের জনক হিসাবে। এরপরে স্বনামে আবির্ভূত হয়ে তিনি ব্লগের নানামূখী উদ্যোগে জড়িয়েছেন। শ্বাশত ক্যাম্পেইন থেকে শুরু করে রিকশাচালকদের গানের অনুষ্ঠান তিন-চাকা, সর্বত্রই তার সদর্প বিচরণ। এছাড়াও অবিবাহিতদের জন্য পাত্রী খোঁজার জন্য তার রয়েছে বিশাল প্রসিদ্ধি।
"আগুণের পরশমনি" নামে একটা সাক্ষাৎকারমূলক আয়োজন ছিল ব্লগের প্রাগৈতিহাসিক আমলে। জনপ্রিয় ব্লগারদের সাৎক্ষাতকার নেয়া হতো বটে তবে নিয়ম-কানুনের ছিল না কোন বালাই। আজকের অতিথি, অল ক্রেডিট গোজ টু হিম, শওকত হোসেন মাসুম ভাই এর অনুমতি এজন্য নেয়া হয়নি। কারণ লেখালেখি ছাড়া জীবনে তিনি আর কিছু শিখেন নাই, আর এ-সাক্ষাৎকার লেখালেখির একটা মাধ্যম ছাড়া কিছুই নহে।
শওকত হোসেন মাসুম ভাইকে আগুনের পরশমনিতে প্রশ্ন করুন ইচ্ছেমত - ফান থেকে শুরু করে ন্যাশনাল রান, অর্থনীতি থেকে শুরু করে মুভি, যা ইচ্ছে। সেন্সরবিহিন সাক্ষাৎকারের ব্লগীয় সুধা অন্বেষণে স্বাগতম সবাইকে। গেট, সেট, গো....
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


