আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

জয়া কে খুঁজে পাওয়া গেছে, বাংলালিংক ও এ্যডামেকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬

শেয়ারঃ
0 1 0


জয়ার নিরুদ্দেশের আসল কারণ উন্মোচিত হয়েছে। তিনি বলেছেন, "আর কক্ষণো মোবাইল বন্ধ করে রাখবোনা...আমাকে খুঁজে পাওয়া যাবে সহজেই"। বাংলালিংকের এ্যাডের থিমটা এমন, প্রথমে জয়ার নিঁখোজ সংবাদ প্রচারিত হলো। বাস্তবতার সাথে গুলিয়ে মানুষের আবেগকে অবমাননা করে একটা সচেতন নাটক টিভিতে ছাড়লো। কিন্তু এদেশের বেশীরভাগ মানুষ এখনও বিজ্ঞাপনের ভাষায় প্রলুব্ধ হয়। পন্যের গুনাগুনে বিভ্রান্ত হয়। বিজ্ঞাপন বার্তা দেখে পাবলিক যদি স্রেফ নাটক বা মিথ্যা মনে করে বা করতো সেক্ষেত্রে এদেশে এত কু-খাদ্য বিক্রি হতো না, বা বিজ্ঞাপনের কল্যানে মার্কেট পেত না। ব্লগের অন্যতম ট্রাজেডী মিথিলা নাটকের পরে রুবেলের সেই সময়ের অবস্থা আপনাদের নিশ্চয়ই মনে আছে। জয়ার নিখোঁজ বিজ্ঞাপন রুবেলের মিথিলা উপাখ্যানের অধিকতর নিম্নতম সংস্করণ ছাড়া আর কিছুই নহে।

বাংলালিংক বাঙালীর আবেগকে নিয়ে পরিষ্কার প্রতারণা করেছে। একটা দেশের বিশাল জনগোষ্ঠীর সাথে যারা এত নির্দয় নাটক করতে পারে তাদের পন্যের গায়ে বাংলা নাম থাকতে পারে না। বাংলালিংককে চিটিংলিংক ঘোষণা করা হোক।

বাংলালিংক, এ্যাডের নির্মাতা সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিজ্ঞাপনে মানুষের আবেগ নিয়ে নিষ্ঠুর পরিহাস বন্ধের জন্য আইন প্রণয়ন করা হোক।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১০
উন্মোচক বলেছেন: এইটা একটা চরম ফাজলামি। এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার।

এই পলিসিকে বাংলালিংক আকর্ষণ সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করলেও তা ফলপ্রসূ হবে না।

জনগণ এতে চরম বিরক্তবোধ করেছে। মানুষকে বোকা বানিয়ে ব্যবসায়িক স্বার্থ হাসিলের এই ফাজলামির জন্য বাংলালিংককে মাইনাস।
২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১১
ফারজানা মীরা বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ন এক মত। ফাইজলামির একটা সীমা থাকা উচিত। নির্মাতার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই।
৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১২
মীর ইমাম বলেছেন: এই নাটকটা ধারাবাহিক..........।
আমরা দেখেই যাব.আবেগে্ আমাদের চোখে জল আসবে.....




................ঘঠনা শুনে খুবি অবাক হয়েছি..................
৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩
ক্যামেরাম্যান বলেছেন: ভাই আপনার বাড়ীর আশে-পাশে কোন কচু গাছ নাই ???
৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪
স্নো হোয়াইট বলেছেন: নিচু মানের এ্যাড। এ্যাডটার সবাইকে মাইনাচ।
৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অবস্থাটা পরে হয়তো এমন দাড়াবে যে , সত্যিকারের কারো কিছু হলে আমরা আর ভয় পাবো না। ভাববো ওইটাও এ্যাড।
৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৯
সবাক বলেছেন: বাংলালিংককে ব্যান করা হোক ;)
৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: ছাগলগুলা বুঝলোনা যে,মাইনষেরে চমক দেখাতে গিয়া নিজেদের ইমেজটা কোথায় দাঁড়াইব।জয়া আহসানের জনপ্রিয়তা ধাঁই কইমা যাইবো...আর এই অপকর্মের সাথে জড়িত সবাই গালির তোড়ে ভাইসা যাইবো।.আর আমি পারলে আমার বালিংক নাম্বার চেন্জ করতাম।কিন্তু তিন বছর ধৈরা ইউজ করি অহন পাল্টানোও ঝামেলা :(
আর শেষ কথা কৈ,এগোরে "পাবলিক ন্যুইসেন্স" দন্ডবিধির আওতায় শাস্তি দেয়া হউক।
১০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২১
সপ্তম বলেছেন: এ গেল বাংলালিংকের এক রকমের নারীদের নিয়ে উন্মাদনা । আর একদিকে গ্রামীনফোন নারীদের কিভাবে উপস্থাপন করছে তা কি দেখেননি? ১২টার পরই একটি মেয়ের কাছে কয়জন পুরুষ ফোন করছে তা কি লক্ষ করেছেন? এতে কি প্রমানিত হয় ? একটি মেয়ে একই সময়ে একাধিক অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছে।এভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মেয়েদের হীনভাবে উপস্থাপন করছে।
১১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২
নির্বাসন বলেছেন: মাইরের উপ্রে ওষুধ নাই...সব কয়টারে ধইরা বানানো দরকার।
১২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২
সুবিদ্ বলেছেন: হাসানের লগে একমত......প্লাস
১৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩
জিনাত বলেছেন: বাংলালিংক, এ্যাডের নির্মাতা সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিজ্ঞাপনে মানুষের আবেগ নিয়ে নিষ্ঠুর পরিহাস বন্ধের জন্য আইন প্রণয়ন করা হোক।
সহমত
১৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪
ইয়ামিন বলেছেন: জয়া ও এ্যড মেকারের দশ বছরের জন্য শাস্তি দাবি করছি। আর বাংলালিঙ্ক এর সিম আজ থেকে ব্যবহার করব না। এটা আমার ক্ষুদ্র প্রতিবাদ।
১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
লাইভোটু ভোটুকচান বলেছেন: শালাদের পাছায় লািত্থ মারন দরকার। বদমাশের বাচ্চারা যেমন ইচ্ছা তেমই করতাছে। কে এই এডটা বানাইছে জানেন নি? তার মাইনাচ খাওয়াইতাম।
১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
সুমন রহমান বলেছেন: মিডিয়া ও কর্পোরেট কোম্পানিগুলোর এই মেলবন্ধনের পাপচক্র থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এই বিজ্ঞাপন বাতিল করা উচিৎ এবং বিজ্ঞাপনে অংশগ্রহণকারীদের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করা উচিৎ।
১৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৮
হাসান মাহবুব বলেছেন: @ইয়ামিন,সাবাশ! আমি কর্তে পারতেসিনা বিকজ অফ সাম টেকনিকাল্টিজ :( আপনার মত আরও অনেকেই বর্জন প্রক্রিয়ায় যোগদান করুক।হালাগো শিক্ষা দেওনের কাম।
১৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩০
বাবুই বলেছেন: অ্যাড নির্মাতার নাম সামির আহমেদ/হোসেন।
ওরে পাইলে আমার পক্ষ তেইকা দুইটা ঘুষি!
(চাপা বরাবর!)
১৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১
সবাক বলেছেন: এইটা জয়ার জনপ্রিয়তা কমনোর চকরান্ত :(
২০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২
অরণ্য আনাম বলেছেন:
আমি ভাবছিলাম জয়াকে ধর্ষণের উদ্দেশ্যে ধরে নিয়ে গেছে তিন্নির মতো :(
২১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৬
নুরুজ্জামান মানিক বলেছেন: মডেল জয়া , বাংলালিংক, এ্যাডের নির্মাতা -কলাকুশলী সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।
একমত "বিজ্ঞাপনে মানুষের আবেগ নিয়ে নিষ্ঠুর পরিহাস বন্ধের জন্য আইন প্রণয়ন করা হোক। "
২২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
বলাক০৪ বলেছেন: জিপিরও শাস্তি হওয়া উচিৎ, সবসময় মানুষের আবেগকে (মা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন) পণ্য হিসাবে ব্যব হার করার দায়ে।
২৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
তিতাস একটি নদীর নাম বলেছেন: Middle east e অ্যাড দেখে কোক বেচা কমে গিয়েছিল। কারন অ্যাড এ ছিল বাদিক থেকে একটা মানুষ টায়ার্ড...কোক পান কারার পর সতেজ (ডানদিকের ছবি)। কিন্তু মিডল ইস্টের মানুষগুলো ডানদিক থেকে দেখে অভ্যস্ত।

আমাদের দেশেও মানুষের sentiment নিয়ে খেলার কারনে জয়া আহসান আর বাংলালিংক কে কি না বলা যায় না??
২৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: হুমম...ঠিক...সবার শাস্তি চাই
২৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪১
খোলা_আকাশ বলেছেন: ++++++++++

প্রথমেই আমার ধারণা ছিল এটা মোবাইলের এ্যাড হবে।
২৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪২
কৌশিক বলেছেন: সুমন রহমান বলেছেন: এই কাহিনী এটাই প্রমাণ করল যে আমাদের "স্বাধীন ও নিরপেক্ষ" মিডিয়া এবং মাল্টিন্যাশনাল কর্পোরেট হাউজগুলো একে অন্যের মাসতুত ভাই। স্বাধীন বিচার বিভাগ থাকলে একটা মামলা ঠুকে দেয়া যেত, পাবলিক ন্যুইসেন্স ক্রিয়েট করার অভিযোগ তুলে।
২৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪
আমার দুনিয়া বলেছেন: এত সিরিয়াসলি সবাই নিচ্ছে কেন সবাই। এটাকে এডভার্টাইস মনে করলেই তো হয়। আবেগ নিয়ে অনেক আগেই মিডিয়া খেলেছে বরং আমরা ঢাকা ইউনিভার্সিটির বিষয়টা নিয়ে কথা বলি যেখানে ৩৭বছর এ ৭৪টা খুন আর আর একটা ১০টাকা জামানত ছিল। এমন একটার শািস্ত যখন হয়িন এই এেডর কথা তো বাদই দিলাম।
২৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: এই চরম ফাইজলামীর জন্য বাংলালিংক ও এ্যাড মেকার রে চরম মাইনাস
২৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫২
শিট সুজি বলেছেন: এ্যাডটা দেখা হয় নাই।

বাংলালিংকের সমসাময়িক সবকয়টা এ্যাড ই ফালতু হইছে।
৩০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: @আমার দুনিয়া, কিয়ের মদ্যে কি কন বালছাল।রমনা পার্কে যায়া ঘাস খান।
৩১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫
প্রচেত্য বলেছেন: কি অবস্থা রে বাবা!
৩২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৬
নাইট গার্ড বলেছেন: বাংলালিংককে চিটিংলিংক ঘোষণা করা হোক।
৩৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০০
নির্বাসন বলেছেন: সবচেয়ে অবাক লাগলো এন টিভি তে এটা নিয়ে ব্রেকিং নিউজ টাইপ নিউজ বুলেটিন প্রকাশ করেছে...সেখানে সুইটি ও অমিতাভ রেজার সাক্ষাৎকার নেয়া হয়েছে...এটা খুব খারাপ করলো এরা।
৩৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০১
টানিম বলেছেন: এইটা একটা চরম ফাজলামি। এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার।

৩৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০১
ইসানুর বলেছেন: বাংলালিংককে ব্যান করা হোক
৩৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক(সিরিয়াসলি)
৩৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩
নীলকমল বাংলাদেশ বলেছেন: বিজ্ঞাপন চিত্রে অংশ নেয়া এবং তৈরী করার ক্ষেত্রে দায়িত্ববোধ জিনিসটা কি এখনো এসেছে?
কয়েক বছর আগে জাহিদ হাসানের সিগারেটের বিজ্ঞাপনের ঘটনাটা মনে পড়ছে। আলী যাকের তাকে সিগারেটের বিজ্ঞাপন না করতে বললে জাহিদ হাসান কত লম্বা লম্বা কথাই বলেছিল। ...এদের দায়িত্বজ্ঞান তো নেইই, মনে হয় কান্ডজ্ঞানও নেই। সব ভানুমতির (টাকা) খেল!.......
ধিক্কার জানাই।
৩৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
বিডিআর বলেছেন: জয়া সহ বাংলালিঙ্ক এর চৌদ্দগুষ্ঠিরে মাইনাস দিলাম
৪০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
হুমায়ুন বলেছেন: আসলে বাংলালিংক একটু বেশি আবেগী হয়ে উঠছে।কয়েকটি বিজ্ঞাপন ভাল করায় বেশি মতুব্বরী করছে বেটারা।
//////////// ///////////////// ////////////////// ///
মোবাইল কোম্পানী গুলো লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনে ব্যয় করে অথচ কলচার্জ কমায় না। যদিও কিছু কমায় তাতে আবার শুভাংকের ফাঁকি তো রয়েছেই।
/////////////?????????///////////////////???????????////////////////
৪১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৭
মিঠাই বলেছেন: ভুদ্দাই পাবলিকের ভুদ্দাই আবেগ। পাবলিক ভুদ্দাই হইলে ভুদ্দাইগো আবেগ কামে লাগায়া বেবসা করনের কাম জায়িজ। আজাইরা ফাউল বুদ্দাই মাইয়া মানুষ (স্টার!!/চিলিব্রিটি) নিয়া আবেগে মথিত হওন বুদ্দাই পাবলিকের পুন্দে লাতি।
৪২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২১
শিরোনামহীন বলেছেন: চরম ফালতু অ্যাড
৪৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২১
রেজওয়ান শুভ বলেছেন: জয়া এমন কেউ হইয়া যায় নাই যে তারে খুইজা না পাইয়া পাবলিকের জান বাইর কইরা ফেলতে হইব , আমরা আদ্যিখেতা দেখাইয়া ফেলছি , জয়া হারাইয়া যাক না মইরা জাহান্নামের চৌরাস্তায় গিয়া দারাইয়া থাক , আমাগো কি ??

চিটিংলিংক রে মাইনাচ।
৪৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৪
মিঠাই বলেছেন: বুদ্দাই আবাল পাব্লিকগুলাই এই কাম করে। বাকির ভাইয়ের ফাসির বিরুদ্ধে মিচিল করে ইত্যাদি ইত্যাদি। বুদাইগো পুন্ে লাতি মেরে বেবসা করা জায়িজ। বুদাইরা পুে লাতি খাওয়ার জন্যই জন্মায়।
৪৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৫
মৌসুম বলেছেন: আমি ভাবতেছি, এখন জয়া (কিংবা আর কেউ) যদি সত্যি সত্যি নিখোঁজ হয় আর সেই খবর টিভিতে দেখায়, পত্রিকায় লিখে, তাইলে কি হবে :P
৪৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৭
রানা বলেছেন: ধিক বাংলালিংক, ধিক জয়া, ধিক সেই এড মেকারকে.....
৪৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
রানা বলেছেন: মিথ্যাবাদী রাখাল বালকের গল্প আমরা সবাই জানি। এর পর যদি কখনও জয়া মডেল তিন্নির মতো হারিয়ে যায় ধরে নেবো তিনি নতুন কোন এড বানাচ্ছেন.....
৪৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
সব যদি আজ বদলে যেত বলেছেন: সবাই বাংলালিংক আর অ্যাডমেকারকে মাইনাস দিলেন।

জয়া কেন এই অ্যাড করতে রাজি হলো ?

জয়াকেও মাইনাস।
৪৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫
মিঠাই বলেছেন: এই বেঙ্গি চিহারায় এত পরিচিতি? মাইম্মাই! বিদিশে রাস্তাঘাটে, দুকান পাটে সেলসগার্ল মাইয়াগুলার ফিগার/চিহারা দেকলে এই বেঙ্গির দিকে তাকানুর কারন খুজে পাবে না লুকজন।উনি আবার ইস্টার সিলিব্রিটি:(
৫০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৮
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
বাংলালিংক কারা use করেন ???

আপনাদের জন্য সুখবর ... জয়া ফিরে এসেছেন ... আপনাদের প্রিয় নেটওয়ার্কে ...
৫১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
মন মণষা বলেছেন: বাঘ আসিয়াছে... বাঘ আসিয়াছে... একদা সত্য সত্যই বাগ আসিল এবং রাখাল বালকের মৃত্যু ঘটিল... সত্যি বাঘ আসার অপেক্ষায়...
৫২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
@মিঠাই মনে হয় বেশী লাফাইতেছে ...

মিঠাই গায়েব করতে কিন্তু লোকজনের বেশী সময় লাগে না।
৫৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১০
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: ধইরা কুত্তা পিডান দেওয়া দরকার। আজ থেকে বাংলালিংক বর্জন।
৫৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৫
শুভ৭৭ বলেছেন: কান নিয়েছে চিলে, চোট লেগেছে দিলে
৫৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
মিঠাই বলেছেন: নইয়া কচি নধর মাল মনে হয়? বদ হজম/হাগা হইবে মিঠাই খাইতে গেলে@চুদরি ইস্তিয়াক সাব। ওনেকে চিস্টা করেসে, পারে নাইক্কা। এহন কচি নধর গিলোমান মিঠাই খাইতে আয়লে বলাৎকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা উড়ায়া দেউন যাই না।
৫৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
আলিফ দেওয়ান বলেছেন: ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
comment by: সুমন রহমান বলেছেন: মিডিয়া ও কর্পোরেট কোম্পানিগুলোর এই মেলবন্ধনের পাপচক্র থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এই বিজ্ঞাপন বাতিল করা উচিৎ এবং বিজ্ঞাপনে অংশগ্রহণকারীদের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করা উচিৎ।


সুমন রহমানের মুকে এই কতা ষুনি হাইস্তে হাইস্তে হাইস্তে ... সভার আগে সুমন রহমানের উছিথ কর্পুরেঠবলগের দালালি উ তাহাদের ফেসিবাদি নিথিমালার পক্কে সাপাই গাউয়ার জন্য পকাশ্যে বলগারদের হাথপাও দরি খমা চাউয়া।
৫৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৯
ভালো-মানুষ বলেছেন:
বাংলালিন্ক আর আংরাজি লিন্ক সবার চরিত্রই এমন - তাই ওকে আছে।
আর জয়ার মত চেলিব্রটির লেইগ্যা স্ক্যান্ডালের চামে একটু পাবলিক পরিচিতি...এইটাও ওকে।

বঙ্গদেশে কত রঙ্গরে বাপু!
৫৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
মহলদার বলেছেন: ফালতু এডের জন্য চিটিং লিংক কে ধিক্কার।
৫৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৮
মানচুমাহারা বলেছেন: এডের জন্য আইডিয়ার অভাব হলে জনগনের কাছে আইডিয়া চেয়ে এড দিতে পারতো আগে। তাই বলে নতুন আইডিয়ার নামে এই ভাবে উল্টা পাল্টা এড দেওয়া ঠিক নয়।
৬০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫১
রুমমা বলেছেন: বিরক্তিকর এড।
৬১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৩
চটপটি বলেছেন: বাংলাদেশের বিজ্ঞাপন সেই মাপের হয় নাই । আর বিজ্ঞাপন সংস্থা এবং বিজ্ঞাপন মেকার এরা বড় দালাল......
৬২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
প্রচেত্য বলেছেন: কৌশিক ভাই
এটা জানি যখন কোন অভিনেতা বা অভিনেত্রী মিডিয়া জগতে আরো বেশী হিট হতে চাই তখন তারা নিজেরাই স্ক্যান্ডাল তৈরী করে তা রটিয়ে দেয়, পত্রিকার পাতায় ছেপে যাওযা সে অভিনেত্রীর হট ছবি থাকুক বা নাই থাকুক পাতায় লেখা ফিচার তখন হয় বেশী হট।
প্রসঙ্গ সেটা না,

আজ পত্রিকার পাতায় জয়া'র একটি মিনি সাক্ষাৎকার পড়লাম, সেখানে তিনি নতুন ধারার কাজ করতেই বেশী আগ্রহী, তাই বালালিংকের এ ধরনের নতুন কিছু করতেই আগ্রহী হয়েছিলেন

আমি কোন পক্ষে নই, যেখানে দেখি অসাধূ, কপটতা তার বিপক্ষেই অবস্থান।

বিজ্ঞাপণদাতা সংস্থা'র তৈরী থিমে জয়া অতি স্বাভাবিক অভিনয় করে গিয়েছেন, সাধারণ দর্শক আবেগ তাড়িত হয়ে উৎকন্ঠায় কাটিয়েছে কতগুলো ঘন্টা। কিন্তু যে অভিনেত্রী এ সাধারণ কাজে অংশ নিয়ে অসাধারণ হয়ে গেলেন মুহূর্তের মধ্যে তার সচেতনতা বোধ কি শুধুই পরিবর্তনশীল, নতুন ধারার কাজের মধ্যেই আবদ্ধ থাকবে, না তা থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন ?

 

মোট সময় লেগেছে ১.২০৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ