অরন্যআনামের এই পোস্টে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে পরিচালিত গণস্বাক্ষর ক্যাম্পেইন বিষয়ক আজকে ২২ তারিখ বিকাল ৩টায়, প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের জন্য যে সমস্ত মিডিয়াকে দাওয়াত দেয়া হয়েছে সেগুলি হলোঃ
সংবাদসংস্থাঃ ইউএনবি, বিডিনিউজ, আবাস, বিএসএস
পত্রিকাঃ ডেইলী স্টার, প্রথম আলো, যায়যায়দিন, ইত্তেফাক, ইনকিলাব, আমার দেশ, ভোরের কাগজ, সমকাল, সাপ্তাহিক ২০০০, মানব জমিন, ইন্ডিপেন্ডেন্ট, ডেস্টিনি, যুগান্তর, আমাদের সময়
রেডিওঃ রেডিও টুডে, এবিসি, ফুর্তি
টিভিঃ এটিভি, ইটিভি, আরটিভি, ওয়ান, আই, বৈশাখী, এটিএনবাংলা, বাংলাভিশন
কিন্তু চিঠি পত্র ও ফ্যাক্সের পরেও এসব মিডিয়াকে ফোনে বা ব্যক্তিগত পরিচয় কামে লাগাইয়া কমিউনিকেট করা জরুরী মনে করি। যেমন আমি আপুমনিরে ফোন দিয়া এটিএনবাংলার প্রেজেন্স নিশ্চিত করতে পারি। ফয়সাল নোই চ্যানেল আই এর, মাসুম ভাই প্রথম আলোর, বিডিনিউজের অনেকে আছেন তারা তাদেরটার, শামিম ফুর্তির, বাবুই ভিশনের, গিয়াস ভাই দেশের, এছাড়া আমার মনে হয় উপরের সবগুলা মিডিয়া থেকে এখানে ব্লগিং করে কেউ না কেউ।
সংবাদ সম্মেলনে বেশীরভাগ মিডিয়াকে নিশ্চিত করার জন্য ব্লগারদের ভূমিকা জরুরী। আইরিন, শামীম, অরন্য, রুবেল টেনশনে আছে, মিডিয়াগুলা ঠিকমত আইবে কিনা। তাদের টেনশন দূর করার জন্য আমরা এইটুকু কাম তো করতে পারি। মিডিয়াগুলাকে জানাইয়া এবং নিজে উপস্থিত থাইক্কা আসেন যুদ্ধাপরাধীদের কোমড় ভাইঙ্গা দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

