আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

সামহোয়ারইনকে বিদায়

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭

শেয়ারঃ
0 0 0

সবাই যাওয়ার সময় কেমন একটা সুরসুরি মার্কা পোস্ট দেয়। দেইখা পাছার চুলও পর্যন্ত ভিজা যায়। আহারে! পোলাডা চইলা গেল। দুঃখজনক। সবাই আইসা আহারে উহুরে করে। কেউ কয় থাহেন, কেউ কয় যাইবেন না। আমারও এমন একটা সময় হইছে। গালি দিছি, ব্যান তো হমুই। কিন্তু এর আগে এই সুবর্ন সুযোগ কেন হেলায় হারামু। সুতরাং এখন সময় একটা প‌্যানপ‌্যানানী মার্কা পোস্ট দেওয়া যা শুরু করেছিলেন আমাদের মহান এক বিখ্যাত ব্লগার বছর দুই আগে। কিন্তু পরের মিনিটেই নয়া নিকে ফিরা আইছিলেন।

তবে আমি তার চেয়েও মহান। নতুন নিক বানায়া ফিরা আমু না। অলরেডি একটা বানায়া রাখছি। এখন সময় সবাইকে কৃতজ্ঞতা জানানো। এইটা একটা নিয়মের মত। স্মৃতি চর্চা করতে হবে। কারে ভালো পাইতাম, কে দাগা দিছিলো, কে গালি দিছিলো, কার লাগে জোট বানাইছিলাম, কার লগে আরো কি কি করতে গিয়া কত স্মৃতি জমা পড়ছে। মানে স্মৃতি জমা পইড়া এক একটা এমন দামী সোনার খনি হইছে যে এখন তার মধ্যে আমি সারাজীবন পার করতে পারি। এই ব্লগে না আইলে আমি অনেক কিছু শিখতাম না। ডিম ভাজি শিখতাম না, বানান করা শিখতাম না, কত পোংটামী শিখতাম না। ৩২ বছর বয়সে ব্লগে আইসা বিগত তিনবছর আমার সব শিক্ষা দীক্ষা হইছে। বন্ধুত্ব হইছে। প্রেম হইছে। সাহিত্য হইছে। রাজনীতি হইছে। এর আগে আমি বাংলাদেশে যে ছিলাম এইটাই জানতাম না। এর আগে পলিটিক্স দেখি নাই। কুত্তা দেখি নাই, ষড়যন্ত্র দেখি নাই, ছাগু দেখি নাই। সব ছাগু দেখলাম এই ব্লগে। এইসব সবই আমি বললাম ধইরা নেন।

তারপরে নাম কইতে হয়। অ থেকে শেষ বর্ণ পর্যন্ত সব নামের ব্লগারদের আমি স্মরণ করতেছি। আপনারা আমার জন্য অনেক করছেন, অনেক মন্তব্য করছেন, অনেক অনেক ত্যাগ করতে করতে একেবারে আমারে ভাসাইয়া দিছেন।

বিদায়ের ভাষণ একটু ছোট করতে হয়। একটু কান্নাকাটি থাকতে হয়। এইসব আপনারা নিজেদের মত লেইখা, ভাইবা, স্মরণ কইরা, বুইঝা লইয়েন। আমাদের বিদায়ী ব্লগাররা দীর্ঘ তিন বৎসর যাবত এইসব আমাদের মুখস্থ করাইয়া গেছে। এতএব আপনারা পারবেন, অবশ্যই পারবেন আমার জন্য একটু শোকার্ত হইতে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
আরিফুর রহমান বলেছেন: টেম্প্লেট ভালো হৈছে!
২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫০
ডারউইন বলেছেন: আহারে!! ভাই কনে যাচ্ছেন? আমি তো নতুন। কিছু বুজতে ছি না?
৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫১
এরশাদ বাদশা বলেছেন: আরিফুর রহমান বলেছেন: টেম্প্লেট ভালো হৈছে!
৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
এন এইচ আর বলেছেন: কত রংঙ জানোরে মানুষ কত রংঙ
৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৩
ড্রাকুলা বলেছেন: ক্লিয়ার করেন। সত্যি যাইতাছেন না "নিরাপদ" মার্কা পোষ্ট। ২ টার কমেন্ট ভিন্ন হবে। :)
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: পাবলিকও যা হইছে না! সব ধরণের অপসন রেডি রাখে।

৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৩
বিডি আইডল বলেছেন: জুকস ভালো হইছে
৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫
শাহরিয়ার হাসান বলেছেন:
রেচিডেন্ট ভাড়টা বিদায়ি পুস্টেও ভাড়ামি কইরা গেলো...
৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
ফাহিম মাহমুদ বলেছেন:
স্মৃতি জমা পইড়া এক একটা এমন দামী সোনার খনি হইছে যে এখন তার মধ্যে আমি সারাজীবন পার করতে পারি। এই ব্লগে না আইলে আমি অনেক কিছু শিখতাম না। ডিম ভাজি শিখতাম না, বানান করা শিখতাম না, কত পোংটামী শিখতাম না। ৩২ বছর বয়সে ব্লগে আইসা বিগত তিনবছর আমার সব শিক্ষা দীক্ষা হইছে। বন্ধুত্ব হইছে। প্রেম হইছে।
---------

হা হা হা।

হাসতে হাসতে শ্যাস রে ভাই।
৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮
নো ব ডি বলেছেন: ভাইজান, "কৌশিক" শব্দের মানে তো জানি না! যাবার আগে একটু কি বলে যাবেন?
১০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮
অক্ষর বলেছেন: যাবেন্না ভাইয়া প্লিজ, আপনাকে অনেক মিস্কর্বো
১১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০০
গিফার বলেছেন: আমি আইজকা ২ টা নতুন নিক রেজি করলুম....:)
১২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০১
বেঞ্জিন বলেছেন: ভাঁড়ের পদটা কাকে দিয়ে গেলেন?
১৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৯
অরণ্য আনাম বলেছেন: ওই মিয়া,,ফাজলেমি করেন?>??
১৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২২
পাগল@মন বলেছেন: পাগলে কিনা বলে?
১৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩
রেজওয়ান শুভ বলেছেন: আরিফুর রহমান বলেছেন: টেম্প্লেট ভালো হৈছে!
১৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১১
ইউসুফ আলমগীর বলেছেন:
ভালো থাকুন নিরন্তর।
১৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৪
দুরের পাখি বলেছেন: ক্লিয়ার করেন। সত্যি যাইতাছেন না "নিরাপদ" মার্কা পোষ্ট। ২ টার কমেন্ট ভিন্ন হবে। :)
১৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৩
অপু ফিরোজ বলেছেন: বেনজিন আপনাকে ভাঁড় বললো কেন ??

প্রোফাইলের ছবি দেখে ?
২০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৮
বিপ্লব কান্তি বলেছেন: ব্লগে জ্বলিতেছে আগুন
পেট্রোল ঢালিয়া
করিয়ো না
দ্বিগুন

চলো শান্তির
কৈতর উড়াই
সবাই মিলিয়া
শান্তিতে ব্লগাই ।



২১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩০
ডিজুষ আঙক্ষেল বলেছেন: উপরের সাথে লিংক থাকলে নয়া নিক নিয়ে ফিরে আসাটা কোনো বেপারই না। আরো মজার ব্যাপার ঐ নিকটাকে ২ বছর বানায় দেয়া বাম হাতের ময়লা :)

আবার ফিরে আসেন, রেসিডেনটের জয় হোক/
২২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
ঝড়ো হাওয়া বলেছেন: কংগ্রাচুলেশন ;)
২৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
লাল দরজা বলেছেন: আরিফুর রহমান বলেছেন: টেম্প্লেট ভালো হৈছে! ;)
২৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪২
রবিনহুড বলেছেন: সত্যিই যদি চলে যান তা হলে ৩টা কথা আছে,
১. যাবার সময় শুধু শুনে যান, আপনি আমার নন্দিত ও নিন্দিত লেখক ছিলেন। সেটা হয়তো সময়ে সময়ে আমার মন্তব্যে জানতে পেরেছেন। এতদিন ছিলেন তাই মনের কথা বলিনী।
২. আপনার লেখা গুলো ব্লগে রেখে যান। মুছে যাবেন না। কোথায় যাবেন সেটা বলে যান।
৩. শেষ কথা হলে মতলবের কথা, আপনার নিকটা আমাকে দিয়ে যান। :) অনেক পছন্দ করতাম তাই নিকটা নিজের কাছে রেখে দিতে চাই।

ভালো থাকুন।

বিঃদ্রঃ যদি বাটপারি করছেন .....পরে কমু ;)
২৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৮
মাহবুব লীলেন বলেছেন:
এই পোস্টটা বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ফেলটুশদের বিদায়ি ভাষণের টেমপ্লেট হতে পারে
২৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৭
ব্রাত্য রাইসু বলেছেন: কৌশিক, আপনি লিখছেন "সবাই যাওয়ার সময় কেমন একটা সুরসুরি মার্কা পোস্ট দেয়। দেইখা পাছার চুলও পর্যন্ত ভিজা যায়। আহারে! পোলাডা চইলা গেল। দুঃখজনক।" টিটকারি।

কেন আপনি যখন ব্লগ করেন আপনার যারা পাঠক, যারা আপনার পোস্টে কমেন্ট করেন, তাদের প্রতি আপনার কর্তব্য থাকবে না? আপনি কি মনে করেন তাদের না জানাইয়া চইলা যাওয়াটাই ভালো? এবং যদি কোনো অভিযোগ থাকে তা না জানাইয়া যাওয়াটা ভালো?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: টিটকারি তো বটেই।

ভাল করে নিজেকে বিচার করে দেখেছি বস, আমার ভেতরে লেখকসুলভ ভাব ও ভঙ্গি আসে নাই। কারণ লেখক সম্ভবত কিছু সাহিত্যকর্ম করেন, তারপরে তিনি বুঝতে পারেন যে তিনি লেখক। লেখকের প্রচলিত ভাবভঙ্গি তার মধ্যে তখন বিকশিত, প্রকাশিত ও প্রভাবিত হয় বলে আমি মনে করি।

আমি লেখালেখি শুরু করেছি ব্লগ লিখে। ব্লগের লেখার ভঙ্গিটায় নিজস্ব কিছু ভিন্নতা আছে এর বাইরের লেখকদের থেকে। যেমন এখানে "লেখক" শব্দের চেয়ে "ব্লগার" ব্যবহৃত হয় যা নতুন ধরণের অর্থবোধ দেয়। ব্লগার লেখার সাথে সাথে মন্তব্য পেতে পেতে অভ্যস্ত। এবং মন্তব্যগুলো পাঠকসুলভ নয় বেশীরভাগ ক্ষেত্রেই। ব্লগপাঠকদের সেজন্য "পাঠক" ভাবার চেয়ে আরেকজন ব্লগলেখকই মনে হয় বেশী। যারজন্য পাঠকের দায়বদ্ধতা এখানে ঠিক প্রচলিত লেখকের মত একজন ব্লগারের মধ্যে বিকশিত হয় না এবং আমার মনে হয় আমার ভেতরেও এর অনুপস্থিতির এটা একটা অন্যতম কারণ। কাউকে পাঠক ভাবতে পারি না, কারণ একই সাথে আমিও তার পাঠক।

ব্লগের এই অভিজ্ঞতা আমাকে যাওয়া, না-যাওয়া, জানানো, না-জানানো দায়বদ্ধ হওয়াটা শেখায় নাই। আমি এখানে লিখতে এসেছি আমার কথা, এবং দেখতে এসেছি মন্তব্যগুলো কেমন হয়। কারটা পড়ে ভাল লাগলো, কারটা লাগলো না - এইসব দেখে আমি কারো লেখার ভক্ত হই, কোন একজন ব্লগারের সাথে বন্ধুত্ব করতে উৎসাহিত হই, এবং কাউকে ঘৃনা করতে শিখি।

প্রচলিত একজন লেখক এত কিছু নিয়ে ভাবতে হয় না যদি সে ব্লগে না লেখে বা এত সংমিশ্রিত হবারও সুযোগ পায় না। কিন্তু একজন ব্লগলেখকের এসব ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় বলে দায়বদ্ধতার নিজস্ব ধরণ তৈরী হয়। একদম ভালোলাগার মানুষগুলোর সাথেই কেবল দায়বদ্ধতা তৈরী হয়। (ব্লগার ও লেখকের মধ্যে পার্থক্য বিষয়ক কোন আলোচনা হলে এই পয়েন্টগুলো এখন আমি বলতে পারবো, আপনার প্রশ্নের পরে এই দিকটা উন্মোচিত হলো)।

২৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৪
অনিশ্চিত বলেছেন: খাইসে, রাইসু দেখি সিরিয়াস!
২৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: এইডা কি কন, কৌশিক ভাই???????
কৈ যান????
৩০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: মাইনাছ দিলাম প্রতিবাদ হিসাবে......
৩১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪
বাবুই বলেছেন: নতুন নিক কোনডা?
ফরিস্কার কইরা কন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: কিন্তু ব্যান করার এখন তো অনেক স্তর। আমারে কেবল ষিণারৈল বানাইছে। কাজেই প্রথম পাতায় পোস্ট, মন্তব্য সবই করতে পারতেছি, কেবল সংকলিত পাতায় পোস্ট আসে না।

৩২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৭
ব্রাত্য রাইসু বলেছেন: ব্লগাররা লেখকেরই উপগোত্র। তা হইলেই যে লেখকদের মত কিছু তার করতে হবে এমন নিশ্চয়ই না। সে তো এক লেখকই আরেক লেখকের মত করে না। এক ব্লগারেরও আরেক ব্লগারের মত হওয়ার দিব্যি নাই।

ব্লগের পাঠক ও কমেন্টকারীদের উল্লেখ আমি আলাদাভাবেই করছি। "আপনার যারা পাঠক", "যারা আপনার পোস্টে কমেন্ট করেন" দুই ধরনের ব্লগারদের ব্যাপারেই কর্তব্য আছে কিনা জিগ্যেশ করছি।

আপনি কর্তব্য বোধ করেন না করেন না অন্যে করলে তাতে টিটকারি দেন কেন? মানে কেউ যদি আর সব ব্যাপারে কথা বলতে পারে সে তার যাওয়ার ব্যাপার নিয়া বলতে পারবে না কেন? আপনার টিটকারিটা আলগা হইয়া আছে। যিনি আমার কথা শোনেন মনোযোগ দেন তিনি যেহেতু আমারে আর এইখানে পাবেন না তারে জানাইয়া যাওয়া তো প্রফেশনাল আচরণ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: পাঠক/মন্তব্যকারীদের বিষয়ে কর্তব্য বোধ করি, তবে তাদের সবসময় স্টাটাস জানানোর কর্তব্য বোধ করি না। এছাড়া আরো অনেক কর্তব্য একদম নিজের মত করে বোধ করি।

মন্তব্য দেখতে দেখতে এমন হয়েছে অনেকের মন্তব্য দেখলে এখন বিরক্ত লাগে, আমার ব্লগে তাদের মন্তব্যই চাই না। এমন সব ব্লগারদের বিষয়ে ন্যুনতম কর্তব্য বোধ করি না।

টিটকারী মনে হইলেও আমি যে টেমপ্লেটটা দিলাম "বিদায় সামহোয়ারইন" এটা বেশ কৌতুককর - কারণ বিদায়কে নাটকীয়ভাবে উপস্থাপন করেও তিনি কিঞ্চিতকাল পরে ফিরে আসেন। আমি নিজে খুব সিরিয়াস মুডেও এরকম পোস্ট দুইবার দিয়েছিলাম।

আমার কথা যিনি মনযোগ দিয়া শোনেন তাকে এইখানে জানানোর প্রয়োজন আমার মনে হয় না। তাকে আমি এখানে না জানিয়েও নানাভাবে মেসেজটা দিতে পারি।

৩৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২
অচেনা বাঙালি বলেছেন: কৌশিক, আমারে নাম ধইরা গালি দিলেননা?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: বস, আপনার হাতে সময় আছে?

৩৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
রবিনহুড বলেছেন: অধপতন হইসে।
৩৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
হাসান বায়েজীদ বলেছেন: প্রস্থানকে প্লাস দেয়া আসলে কষ্টের....
৩৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
ভালো-মানুষ বলেছেন: হা হা হা ... টেম্প্লেট ভালৈছে!

 

মোট সময় লেগেছে ১.২৩২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ