আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

গাজায় যাকে সামনে পাওয়া যাবে তাকেই হত্যা করার নির্দেশ ছিল ইজরায়েলী সৈন্যদের উপর

২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২০

শেয়ারঃ
0 0 0

এ সংবাদ মর্তলোকের কোথাও প্রকাশিত হবার কথা না থাকলেও খোদ ইজরায়েলেই প্রকাশিত। গাজায় ২২ দিন ব্যাপী হত্যাযজ্ঞে জড়িত সৈন্যরা অকপটে বলেছে তাদের অভিজ্ঞতা। ২১শে মার্চ প্রথম আলোর ৯ পৃষ্ঠায় এপি ও ব্রিটেনের ইন্ডিপেন্ডেট পত্রিকার সূত্রে লিখেছে ইসরায়েলি সেনাবাহিনীর একজন স্কোয়ার লিডারের কথা। আবিব নামের ঐ সৈন্য তাদের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক আলোচনা সভায় বলেন,

"যে কোন বাড়িতে ঢুকেই নির্বিচারে গুলি শুরু করার নির্দেশ ছিল আমাদের ওপর। যাকে সামনে পাব, তাকেই হত্যা করার নির্দেশ ছিল। তখন আমি নিজের কাছেই প্রশ্ন করেছি, কীভাবে এ হত্যা তাৎপর্যপূর্ণ হতে পারে? কিন্তু আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা বুঝিয়েছেন যে গাজা থেকে না পালানোই এখানকার অধিবাসীদের অপরাধ। তাই গাজায় থেকে যাওয়া সবাইকে মেরে ফেলা যুক্তিযুক্ত।"

মনে হচ্ছে সৈন্যদের হুকুম পালন করা ছাড়া আর কোন উপায় থাকে না। তখন তাদের আবেগ, স্বাভাবিক বিচারবুদ্ধি প্রয়োগের কোন সুযোগ নাই, উচ্চপদস্থ কর্মকর্তারা যা আদেশ দেন সেটা পালন করাই তখন কাজ - হত্যা অথবা যেকোন জঘন্য অপরাধ করতে বলা হোক না কেন সবই তারা তখন করতে পারে। আরেকজন সৈনিক র‌্যাম বলেছেন আরো ভয়াবহ কথা।

"একটি পরিবারকে মুক্তি দিয়ে ডান দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরিবারটি আমাদের ভাষা না বোঝায় বা দিকে রওনা দেয়। ওদিকে কারও যাওয়ার অনুমতি ছিল না। ফলে একজন সেনা খুব কাছ থেকে মা ও তার দুই সন্তানকে গুলি করে হত্যা করে। আমার মনে হয় ওই সেনা কোন দুঃখও পায়নি। কারণ সে নির্দেশ পালন করেছে। অভিযানের পরিবেশ ও সেনাদের আচরণ দেখে আমি এতটুকুই বুঝেছি যে আমাদের সৈনিকদের তুলনায় ফিলিস্তিনিদের জীবন অনেক অনেক কম মূল্যবান।"

এইসব সৈন্যরা তাদের বসদের হুকুমে হত্যা করেছে নির্বিচারে। একজন সৈন্য অথবা একজন সাধারণ মানুষ যা অপরাধ মনে করে সৈন্যবাহিনীর পরিচালকদের চোখে/রাষ্ট্রের চোখে সেটা অপরাধ যদি না হয় তবে সেই রাষ্ট্র কিসের ভিত্তির উপরে দাড়িয়ে? সে রাষ্ট্রে কি মানুষ বাস করে?

সবচেয়ে কৌতুককর দাবী করেছেন এহুদ বারাক। সৈন্যদের এভাবে খোলাখুলি মনের কথা বলে ফেলায় চাপে পড়া ইজরায়েলী সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েলের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী হিসাবে আখ্যায়িত করেছেন! হো হো হো! ইচ্ছে হচ্ছে এহুদ বারাকের মুখের মধ্যে মুতে দেই!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৩৮
জ্বিনের বাদশা বলেছেন: এহুদ বারাক ভুদাইটা তো দেখি জমাইয়া ফেলাইছে!!!
২. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪০
নির্বাসন বলেছেন: লেখক বলেছেনঃ "ইচ্ছে হচ্ছে এহুদ বারাকের মুখের মধ্যে মুতে দেই!"
কী লাভ ভাই?...বুশের যেমন জুতা খেয়ে লাজ হয়না...এর ও...বড় টয়লেট করে দিলেও লাভ হবেনা...হা মনের আক্রোশ দূর হতে পারে।
৩. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪০
জ্বিনের বাদশা বলেছেন: ইজারয়েল অবশ্য গাজায় ইজরায়েল সরকারের বিরুদ্ধে কোনরকম ডেমোনস্ট্রেশনও নিষিদ্ধ করছে ... এক আমেরিকান পীস এ্যাকটিভিস্ট গুরুতর আহত হইছে

http://palsolidarity.org/2009/03/5324

মজরা কথা হইলো মূলধারার মিডিয়া এই খবর প্রচারে লজ্জাবোধ করছে মনে হয় ;)
৪. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫০
ত্রিভুজ বলেছেন: সৈন্যদের এভাবে খোলাখুলি মনের কথা বলে ফেলায় চাপে পড়া ইজরায়েলী সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েলের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী হিসাবে আখ্যায়িত করেছেন!

ফানি!
৫. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫২
ত্রিভুজ বলেছেন: "যে কোন বাড়িতে ঢুকেই নির্বিচারে গুলি শুরু করার নির্দেশ ছিল আমাদের ওপর। যাকে সামনে পাব, তাকেই হত্যা করার নির্দেশ ছিল। তখন আমি নিজের কাছেই প্রশ্ন করেছি, কীভাবে এ হত্যা তাৎপর্যপূর্ণ হতে পারে? কিন্তু আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা বুঝিয়েছেন যে গাজা থেকে না পালানোই এখানকার অধিবাসীদের অপরাধ। তাই গাজায় থেকে যাওয়া সবাইকে মেরে ফেলা যুক্তিযুক্ত।"

....

একই ভাবে ইসরায়েলী হওয়াই তাদের অপরাধ বলে যদি কেউ তাদের আক্রমন করে সবাইকে মেরে ফেলে? সেটার বিষয়ে তাদের মতামত কী হবে?
৬. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৬
দিগন্ত বলেছেন: অলিখিত হলেও এসব জানাই ছিল। তবে এরকম রিপোর্ট বের করায় পশ্চিমা মিডিয়া ইজরায়েলের পক্ষ নেয় এই দাবীটা কিছুটা কমবে।
৭. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৮
রবিনহুড বলেছেন: এহুদ বারাকের মুখের মধ্যে মুতে দেয়ার কথা যে বলে তার উপর লানত... লানত লানত..... :-B

 

মোট সময় লেগেছে ১.১৯৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ