somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুদিনের মধ্যেই আমার লম্বা দাড়ি গড়িয়ে পড়বে হাঁটুতে ইনশাল্লাহ

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে সরকারী কোয়াটারে থাকতাম সেখানে ইসলামাইজেশনের প্রথম জোয়ারে আমার বাপের মুখ থেকে হারিয়ে গেল রবীন্দ্র সংগীত আর তার বদলে গজালো দাড়ি। ইষৎ কৃষ্ণ বর্ণের গালে ঘনকৃষ্ণ চাপদাড়িতে তিনি কয়েকমাসেই তালেবান হয়ে গেলেন। পরিবর্তনের এই জোয়ারে আমার মত পিচ্চিদের অনেকের নুনুর আগা কাটা গেল। লালবাগ মসজিদের ইমাম সাহেব কলোনীতে রেনেসা সূচিত করলে আমাদের মক্তবে তালিম শুরু হলো। এবং অচিরেই তিনি টের পেয়ে গেলেন যে তখনও আমরা হিন্দুয়ানী লিংগ নিয়ে ঘুরছি। নুনু কর্তন বিভৎসতার সময় সমবয়সী মেয়েরা টিটকারী মারতো এই বলে যে তাদের লিংগ খোদাতায়ালা বিশেষ যত্ন নিয়ে তৈরী করেছে। সেটা শুনে আমাদের আদ্র ফরিয়াদে বিধাতার হৃদয় গললো। গজব নামলো তাদের উপরেও। কিছুদিনের মধ্যে সব কটা মেয়ের কান, নাক ফুটা হয়ে গেল।

তখন আমার গালে কবে দাড়ি গজাবে এই নিয়ে চিন্তিত ছিলাম এবং এর ও ৬/৭ বছর পরে দাড়ি যখন গজালো তখন আমরা সৌভাগ্যবশত অন্য সরকারী কোয়াটারে। সেখানে লালবাগের সেই মৌলভীও ছিল না আর আমার বাপের ইসলামী জোশও ফিকে হয়ে এসেছে।

দাড়ি কাটতে শুরু করলাম। এবং প্রতিদিনই গালের চামড়া দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। কলেজে মোটামুটি ডেমনেস্ট্রেশন করে দেখালো কয়েকজন বন্ধু, হাউ টু শেভ, কিন্তু আমার কোন উন্নতী হলো না। সেইসময়টাতে আমাদের মধ্যে হঠাৎ করে জেকে বসলো লাল পুস্তিকা আর পাড়াতো এক কমিউনিস্ট ভাইয়ের দাড়ির আকর্ষণ। আমরা বন্ধুরা মিলে দাড়ি রাখা শুরু করলাম। কিন্তু বেশী পুরাতন দাড়ি কাটতে নাপিত অস্বস্তি বোধ করায় মাসিক দাড়িই হয়ে রইলো পুরা কলেজের বছরগুলাতে।

এরপরে নিয়মিত দাড়ি কাটা শুরু করি প্রেয়শীর চুমুর অবস্ট্যাকল দূর করতে। ছোট ছোট দাড়ির উপরে চুমুর পরশে আমার অনুভূতির কোন হেরফের না হলেও তার নারিকেলের ছোবড়ার মত মনে হতে লাগলো।

এখন আবার দাড়ি রাখতে ইচ্ছে করছে। প্রতিদিন শেভ করতে ভালো লাগে না। কেবলমাত্র দাড়িতে চুমু দিতে সুইটহার্টের আপত্তি না থাকলে কিছুদিনের মধ্যেই আমার লম্বা দাড়ি গড়িয়ে পড়বে হাঁটুতে ইনশাল্লাহ। এখন সে রাজি হলেই হলো!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০০
২০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×