আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

আল্লাহগো বাঁচাও, আমারে একটা এসি দেও!

২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৭

শেয়ারঃ
0 0 0

বাইরে গেছিলাম। পুরা সানবাথ কইরা আইলাম। আমার ধবধবে শার্ট মনে হইলো পুইড়া গেলো। শার্টের ভেতর থেকে কৃষ্ণ শরীর হইলো ঘোরতর কৃষ্ণ, মনে হইতেছে চামড়ার এক পলেস্তার শার্টের সাথে উইঠা গেছে। সুর্য্যের তাপ দেইখা মনে হইতেছে মেভাই আইজ বড় খতরনক পজিশনে আছেন - সম্ভবত তার রূপবতী ঘরনী চাঁন্দের সাথে ঝগড়াঝাটি হইছে। পুড়াইয়া জ্বালাইয়া সব ছারখার কইরা ফেলবে।

তিষ্টায় পরান ওষ্ঠাগত হইয়া গেলো। তারমধ্যে জ্যাম, জ্যামের মধ্যে ঘাম, ঘামের মধ্যে লবন, সেই লবন হইলো চাকাচাকা, তারপরে মনে হইলো গলার মধ্যে দিয়া উইঠা আসতে চাইতেছে। আমি তো নাই, আমার চোদ্দগুষ্ঠিই নাই হইয়া যাইবে এই রকম কাঠাল থেকে শুরু কইরা পৃথিবীর যাবতীয় ফলফলাদী পাইক্কা ঝুরঝুরা কইরা ফেলানো গরম যদি আরো কয়দিন পড়তে থাকে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৫
রাজীব রহমান বলেছেন: আল্লা যে এসি বিলানো শুরু করছে হেইডা তো কোন কালে শুনি নাই...
৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৮
প্রদীপ নাথ বলেছেন: ভাবছিলাম লান্স করতে বাহির হব। আপনার অবস্থার কথা শুনে মনে হচ্ছে বাহির না হলেই বরং ভাল হবে।
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: খোদার কসম বাইরাইয়েন না বাচতে চাইলে

৫. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৪
মদন বলেছেন: এসি কি হারিকেন দিয়া চলবো?
৬. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৪
নিরক্ষর বলেছেন: আল্লা খোদা মানবানা, নাস্তিক সাজবা!! আর আল্লা তুমারে এসি দিব??

আমি অইলে তুমারে এসিড ঢাইল্যা দিতাম ;)
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: কি যাতা বলিতেছো? এসির জন্য আল্লাহর পা ধরতেও রাজী আছি আর তুমি কহিতেছো নাস্তিক? আল্লাহ কিন্তু তুমার উপরে ঠাডা নাজিল করিবে!

৭. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৬
mehedi বলেছেন: হ হ মদন ভাই তো ভালা কথা জিগাইছেন।
ভাই কি পানি দিয়া এসি চালাইবেন?
থুক্কু পানি পাইবেন কই?
হে হে
তাইলে তো যার কাছে চাইছেন তারেই চালায়া দেওন লাগবো
৮. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৮
তীরন্দাজ বলেছেন: কৌশিক, গরমে ভয়াবহ পরিস্থিতির খবর প্রতিদিনই শুনছি। তার মাঝে কারেন্ট নাকি থাকেই না।

আমি দেশের বাইরে আছি, আরামে আছি। তবে আপনাদের কথা ভাবলে খুব কষ্ট পাই।
৯. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০
জুল ভার্ন বলেছেন: আমাদের এখানে কারেন্ট যায়না-তবে মাঝে মাঝে আসে!
১০. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১
অন্যমনস্ক শরৎ বলেছেন: আল্লাহ, বিদ্যুৎ দাও।
১২. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৪
বন্ধনহীন বলেছেন: এসি দিয়ে কাম কি? যদি হাসিনা (লোডশেডিং) থাকে?
১৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪০
হামীম বলেছেন: ছিল লোডশেডিং ছিল প্রচন্ড গরম। তখন হাত পাখা পানিতে ভিজাইয়া । শরীর খান ঠান্ডা করিতে না পারিয়া আবার গোসল করিলাম। এরপর ও শরীরে জ্বর অনুভুত হলো । ভাইগো বাচ্চাদের অবস্থা বড় খারাপ। তারা বলতে পারে না।

 

মোট সময় লেগেছে ১.১৮২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ