আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

মলিয়ের মাইজার অবলম্বনে নির্মিত "কঞ্জুস" এর দুই নম্বরী বাইর হইছে

১৫ ই মে, ২০০৯ রাত ১১:৫২

শেয়ারঃ
0 0 0

কঞ্জুসের ভয়ানক নাম শুনেছি। কিন্তু নাটক দেখতে বইসা মনে হইলো চিল্লাইয়া কই - এইসব বালছাল লইয়া মঞ্চে নামছোস কিলা! অভিনয় তো যাচ্ছে তাই আছেই সেইসাথে উচ্চারণ আর বডি ল্যাংগুয়েজের ছিরি দেইখা বিশ্বাস হইতে মন চাইতেছিল না যে এই নাটক পাচশ বার মঞ্চস্থ হইছে। মলিয়ের এর মাইজারকেও মনে হইতেছিল আবাল। কিন্তু মলিয়ের ও মাইজার তো কিংবদন্তী, সেটার নাট্যরূপ যিনি দিছেন সেই তারিক আনাম খানও তো গুনী শিল্পী - তাইলে নাটকে দেইখা এত বিরক্ত উৎপাদনের কারণ কি, বুঝতে পারতেছিলাম না।

হাফ টাইমে বুঝলাম। শিল্পকলা একাডেমীতে স্বাগতম থিয়েটারের ১৭তম পুর্তি উপলক্ষ্যে শুরু হইছে কমেডি নাট্য উৎসব। আজকে মামুনুর রশীদ উদ্বোধন করেছে। যে লোক নাট্যদল এই নাটকটা করতেছে সেই গ্রুপটা নাকি একটা খন্ডিত অংশ। মানে শিল্পকলার গেটের লোকগুলা কইলো এই গ্রুপটা লোক নাট্যদল বনানী। নাটকের ফ্লায়ারে দেখলাম এইটার নির্দেশনা দিছে কামরুন নূর চৌধুরী। শিল্পকল্পার কর্মচারী ভদ্রলোকটাই বললো, আসল কঞ্জুস দেখবেন লাখী ভাইয়ের নির্দেশনার টা। তারটাও লোক নাট্যদল কিন্তু ওইটাকে বলে সিদ্ধেশ্বরী। কঞ্জুস নাকি তিনটা গ্রুপ অভিনয় করে। সব কঞ্জুস বিষয়ক ক্যাচালের ফলে উদ্ভুত।

নাটকের মধ্যে আবার এত নাটকের কথা শুইনা নাটক দেখার সাধ মিইটা গেল। বনানী গ্রুপ কঞ্জুস দেখানোর কথা বইলা যে বাল ছাল দেখাইতেছিল তাতে কামরুন নূর চৌধুরী নামক নির্দেশকটার মাথায় কয়েকটা ডিম মারা ছাড়া অন্য কোন চিন্তা মাথায় আইতেছিল না।

কে লাখী ভাই - কোনটা আসল কঞ্জুস, কোনটা আসল লোকনাট্যদল - এইসব জাইনা শুইনা এখন নাটক দেখতে হবে - পরামর্শ দিলো শিল্পকলার কর্মচারী। কই যাই?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই মে, ২০০৯ রাত ১১:৫৮
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: যাইবেন আবার কই, এইবার লাকি ভাইয়েরটাই দেইখা লইয়েন। যা হুনছেন, যা বুজছেন আর যা বুজাইছেন হেইতা মনে লয় লাখিরটাই আসুল। আমি হালার কুনুটাই দেখি নাই। তাই আপনের পোস্টটা কামে লাগবো।
২. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:০৪
অমাবশ্যার চাঁদ বলেছেন: কঞ্জুস এর একটা রেসিডেন্ট গ্রুপ ও আছে। জানেন নাকি?
৩. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:১২
ক্যামেরাম্যান বলেছেন: এর থেকে কঞ্জুস হওয়া অনেক ভাল :)
৪. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:১৬
আকাশ_পাগলা বলেছেন: পোস্ট কাজে আসবে।
নাটকের মধ্যে এত নাটক থাকলে ত সমস্যা।+
এত মাইনাস খাইছেন কী ভাবে?
৫. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:৩৭
লাল দরজা বলেছেন: অপরাজেয় বাংলা'র প্রদর্শনী অবশ্যই ইংল্যান্ডে করবেন। পোষ্ট প্রডাকশনে ঝামেলায় পইড়া গেছি, এত্ত এত্ত ফুটেজ হাবুডুবু খাচ্ছি এখন এডিটিং এ। মাঝে কিছু খেপের কাজ করছি ;) একলা কাজ করতে হচ্ছে, জানি না কবে নাগাদ শেষ করতে পারি দোয়া রাইখেন।
৬. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:৪৯
লাল দরজা বলেছেন: ভাইরে এক যায়গার কমেন্ট অন্য যায়গায় মাইরা দিসি, সরি!
৭. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: এক নাটকের নাম ভাঙ্গাইয়া আর কত খাইবো?

যাই হোউক, তাও যে মন্ঞ্চে উইঠা একটা কিছু করছে তাও আবার আপনের মতো লোক দেখছে এইডাই বা কম কিসে! আপনেগো লোক আছেন বইলাই এরা একদিন লাখীর মতো ভালো নির্দেশনাও দিতে পারবো।

ইন্সপায়েরেশন ফ্রীত বিলাইতে থাকেন!
৮. ১৬ ই মে, ২০০৯ রাত ১:১৬
লেখাজোকা শামীম বলেছেন: অহন থিকা নাটক দেখার আগে জিগামু, ভাইজান আসল মাল তো ?
৯. ১৬ ই মে, ২০০৯ সকাল ৮:৩৯
মাহবুব সুমন বলেছেন: গ্রুপিং ভালো জিনিস। ভালো জিনিসকে সুন্দর ও দক্ষ ভাবে নস্ট করতে পারংগম।

 

মোট সময় লেগেছে ১.১৩৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ