প্রথমআলো ব্লগ থেকে মাহবুব মোর্শেদ এর পদত্যাগ এবং সম্ভাব্য নতুন প্রশাসক/ব্যবস্থাপক
১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামহোয়ারের প্রস্তরযুগের ব্লগার মাহবুব মোর্শেদ হচ্ছেন প্রথম পেশাজীবি যিনি ব্লগিংকে নিজের পেশায় রূপান্তর করতে পেরেছিলেন। যদিও ব্লগিং করে আয় করছেন এমন দৃষ্টান্ত অনেক পুরাতন, কিন্তু সামহোয়ারে ব্লগিং করে ব্লগার হিসাবে পরিচিতি প্রাপ্তদের মধ্যে মাহবুব মোর্শেদ আমার জানামতে শীর্ষস্থানীয়। প্রথমআলো ব্লগের সূচনাকালিন প্রশাসক/ব্যবস্থাপক/সঞ্চালক হিসাবে তিনি প্রফেশনাল ব্লগিং-ব্যবস্থাপনা শুরু করেছিলেন প্রায় বৎসরকাল পূর্বে।
আজকে প্রথমআলো ব্লগে তার শেষ কর্মদিবস। কালের ব্যাপ্তিতে তার ব্লগ প্রশাষক হিসাবে অবস্থান খুব দীর্ঘ না হলেও বাংলা ব্লগস্ফিয়ারে মাহবুব মোর্শেদ ছিলেন তুমুল আলোচিত একটা চরিত্র।
ব্লগ-রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ না নিলেও তাকে লক্ষ্য করে বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা সবসময়ই ছিল দারুণ চমকপ্রদ। মাহবুব মোর্শেদ যে সবসময় তা উপভোগ করেছেন তা আমার মনে হয় না। প্রথমআলো ব্লগের কঠোর মডারেশন নীতিমালা প্রাতিষ্ঠানিক শৃংখলায় প্রতিষ্ঠিত বলে আপাত ধারণা করা হলেও, মাহবুব মোর্শেদ তার ব্যক্তিগত ব্লগিং অভিজ্ঞতার আলোকে তার অনেকটাই নির্মাণ করেছেন বলে অনেকে মনে করতেন।
ব্লগ প্রশাসক মাহবুব মোর্শেদ এর প্রথম আলো ব্লগ থেকে পদত্যাগ এর ফলে গুঞ্জন উঠেছে নতুন প্রশাসক নিয়ে। কে হবে প্রথম আলোব্লগের নতুন প্রশাসক/সম্পাদক/ব্যবস্থাপক?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন