আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

বৃষ্টি বিষয়ক গবেষণায় দূর্ণীতি

৩০ শে জুন, ২০০৯ দুপুর ১২:২১

শেয়ারঃ
0 0 0

বৃষ্টি নিয়ে ব্যাপক গবেষণার শুরুতেই দূর্ণীতির আশ্রয় নিতে হলো। এক শক্তিশালী গ্রুপ ঘুস দিতে চাইলো - যেন বৃষ্টির সর্বোচ্চ সুবিধা বিষয়ক তাদের বিতর্কিত মতবাদটা গ্রহণ করা হয়। সুতরাং অঙ্ক বুঝে বৃষ্টিকে তাদের দলভূক্ত করে দিলাম। এখন এই বৃষ্টিকে রিকশাতারিয়েত বলতে হচ্ছে। যদিও আমার জন্য ইহা সান্ধ্যকালিন অবকাশযাপন ছিল কিন্তু আপাতত কোনঠাসা হয়ে রিকশা-যাত্রীদের সাথে লগ্নমুখর হলাম।

রিকশা যাচ্ছিলো রুহিবাগ থেকে জকিবাগ। দুটোর মাঝখানে হুডখোলা সড়ক। আর রিকশার ভেতরে প্রাণহীন মানুষ। বুঝতেই পারছেন গবেষকের কথা বলছি। তখন বৃষ্টি নামলে সেই বৃষ্টিকে ষড়যন্ত্রমূলক বলা যায় না, কিন্তু উপরোক্ত সহকর্মীবৃন্দ যারা মনে করেন এই বৃষ্টির স্বত্ত্ব একমাত্র তাদেরই, এবং তাদের প্রকান্ড দম্ভে বৃষ্টির ফোটাগুলো ফেটে ফেটে সহমতের সাড়া দিচ্ছে - উদ্দেশ্যমূলক বলতে হবে। আমি সেজন্য এই বৃষ্টিকে মেনে নিলাম, এ স্রেফ যাত্রাপথের নিরসতাকে দূরীভূত করার জন্য বর্ষিত হচ্ছে। দীর্ঘ পরিকল্পনার সফল বাস্তবায়ন।

জকিবাগ গিয়ে ভিজে চুপসে আমি তৃষ্ণার্ত হলাম। গবেষণায় প্রাপ্ত দীর্ঘ ফোটার শেষ পরশ গলানো আদ্রতা পান করা যায় না। দরকার ছিলো এবার সলিড জলজ। ঠোঁটে।

কিন্তু দূর্ণীতির দায়ে অভিযুক্তির ভয়ে বৃষ্টিকে অন্যান্যদের মতবাদ হিসাবে আমি আলাদা করে রাখলাম। উদ্দেশ্যমূলক। চাহিবা মাত্র গবেষক তার রিপোর্টখানি জমা দিতে বাধ্য থাকিবেন। পান করতে পারবেন না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৪
ভাঙ্গন বলেছেন: রিপোর্টখানি জমা দেওয়া হউক!
৩. ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৪
যীশূ বলেছেন: মজা পাইচি। ভালো লেখছো।
৪. ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৯
লাল দরজা বলেছেন: ভাল লাগল। আপনার এই ধরনের লেখার কোন জবাব নাই। :)

 

মোট সময় লেগেছে ১.১৪৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ