somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমায়িক ব্যবহার, ফ্লেক্সিবিলিটি, প্রচন্ড চাপ পরীক্ষার উপায় বের করছি

০২ রা জুলাই, ২০০৯ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে নতুন একটা নিয়োগ চলতেছে। ৫-সদস্য বিশিষ্ট ভাইবা বোর্ডে আমিও একজন সদস্য। ক্যান্ডিডেটদের মধ্যে যা খুঁজতে হবে তা হলো লোকজনের সাথে তার অমায়িক ব্যবহার করার ক্ষমতা, ফ্লেক্সিবিলিটি, প্রচন্ড চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে নির্ভূলভাবে কাজ করে যাওয়ার ক্ষমতা। এইগুলা যার বেশী আছে তার এডু ও এক্সপেরিয়েন্স কম হলেও আমরা নিতে পারি।

কিন্তু ভাইবা বোর্ডে এইসব স্কিল টেস্ট করার জন্য কোন প্রশ্ন খুঁজে পাচ্ছিলাম না। আজকেও ইন্টারভিও আছে। এই একই পদের জন্য গত সপ্তাহে ৬জনের ভাইভা নিছিলাম। সমস্যাটা মূলত তখন টের পাইছি। লোকজনের সাথে তার অমায়িক ব্যবহারের ক্ষমতা আছে কিনা এটা কি কোন প্রশ্ন দিয়ে বোঝা সম্ভব। বা তার ফ্লেক্সিবিলিটি! প্রচন্ড চাপের মধ্যে তার ধৈর্য্য!

এইচআরডির সব বই-পত্র ঘাটাঘাটি করে কোন কূলকিনারা পেলাম না। সবাই নানা প্রশ্নের ধরণ দিছে কিন্তু কোনটাই মনপুত হচ্ছে না। যদি দেখা যায় নিয়োগের পরে এপ্লিকেন্টের মধ্যে অন্যকিছু, তখন ঝামেলা। এমনিতেই একটা নিয়োগের পেছনে প্রচুর কর্মঘন্টা, অর্থ ব্যয় হয়। তারপরে যদি দেখা যায় নিয়োগটা ক্লিক করতেছে না - পুরা ধরা।

অবশেষে আজকের জন্য একটা ওয়ে-আউট পাইছি। কাল সারারাত ঘুমের মধ্যে এইসব আইডিয়া নাজিল হইছে। আজকে ক্যান্ডিডেটকে অপ্রস্তুত করার যাবতীয় বন্দোবস্ত আমি রেখেছি। যা যা করা হবে -

১. পাঁচজন একসাথে তাকে পাঁচটি প্রশ্ন করবে, তারপরে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে বলা হবে একটার পরে একটা,
২. বিদায় দেবার ২০ মিনিট পরে আবার ফোন করে ডেকে আনা হবে
৩. একস্তুপ চিঠিপত্র দিয়ে সেগুলার ক্যাটাগরাইজেশন করতে দেয়া হবে
৪. একটা গান গাইতে বলা হবে
৫.....


(ক্যান্ডিডেটরা যদি কেউ ব্লগ পড়তো, আগেভাগে প্রস্তুতি নিতে পারতো!)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ সকাল ৯:৩৭
২০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×