জিসিনেমার ভুত ঘাড় থেকে নেমেছে। এখন পেয়েছে বাংলা চ্যানেল। এবং বাংলা নাটক। রাইসু ভাই এর ফেসবুক স্টাটাস অন্যতম প্রনোদনা। ফারুকীর নাটক ও ফারুকী প্রভাবিত নাটকের বৈশিষ্ট্য শনাক্ত করা হচ্ছে অন্যতম লক্ষ্য। কিন্তু যখন যা খুঁজি তখন তা কি আর মেলে! কোথাও ফারুকীর নাটক নাই। বরঞ্চ মনে হলো ফারুকীর রাইভাল হিসাবে লাভলুর একটা ভাই ব্রাদার গ্রুপ দাড়িয়ে গেছে। অনেক নাটকই মনে হচ্ছে লাভলু প্রভাবিত। এবং খেয়াল করে দেখলাম লাভলু ভাই-ব্রাদারের নাটকই আমার বেশী ভাল লাগছে। অবশ্য সবই মিনিট দুই করে বোধহয় দেখেছি।
তবে এই নাটক দর্শনের মধ্যে অন্যতম অর্জন মেহরিনকে দেখা। মেহরিন যে মুখ দিয়ে গায় - কখনই কিন্তু গান দেখে বোঝা যায় না। আমি সবসময় অবাক হয়ে খুঁজতে থাকি শব্দ বের হবার উৎস। কখনও মনে হয় চোখ দিয়ে, নয়তো নাক দিয়ে অথবা চেহারার অন্য কোন ছিদ্র থেকে তার গানের স্বরলিপি উৎক্ষিপ্ত হয়। সে এক দর্শনীয় চিড়িয়ার অলৌকিক তেলেসমাতি।
আজকে মেহরিনকে দেখে মনে হলো, আরে! একেই তো আমি খুঁজছিলাম। নিমিষেই চাঙা, বিরক্তি যে মানুষকে কখনও একদম ফ্রেস করে দিতে পারে - মেহরিন তার জলজ্যান্ত প্রমাণ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


