মডারেশন নিয়ে আর কোনো কথা বলবো না। অনমনীয় কর্তৃপক্ষের সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম। তাদের ব্যাপার তারা দেখুক। আমাদের যে দয়া করে একটু লিখতে দিছে সেজন্যই ধন্য। কোনো আজেবাজে শব্দ ব্যবহার করলাম না। মাননীয় মডারেটদের সম্মান রেখেই বলি - ব্লগে আর আগের মত মজা নাই।
বধির, সুজন, হাগু সালাম, বালিশখেকো, শরবতে আলাদীন...কত শত জনপ্রিয় ব্লগার ছিলো। সারাদিন জমজমাট করে রাখতো। কম্পিউটার রেখে বাথরুমেও যেতে পারতাম না, পাছে কোনো কমেন্ট মিস হয়ে যায়! আর এখন কোন পোস্ট পড়তে ইচ্ছে করে না, একজনের লেখাও পছন্দ হয় না।
বিঃদ্রঃ ক্রিয়েটিভ কমন্সের আওতায় একটা কৌশলী প্রতিবাদের টেমপ্লেট। যে কেউ ব্যবহার করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


