আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

মডারেটররা আমাদের মত পন্ডিত, ভদ্র, যৌক্তিক, মুক্তচিন্তার ধারক নয়

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

শেয়ারঃ
0 0 0

এবং এজন্যই তারা মডারেশন করে। আমাদের লেখার সুযোগ করে দিয়ে তারা আমাদের আগাপাছা কিনে নেয়নি। আমরা যে লিখি এখানে এটা মডারেটরদের সৌভাগ্য। এখানে না লিখে যদি পত্রিকায় লিখতাম মাসে পঞ্চাশ হাজার টাকা কামাতে পারতাম। তারপরেও এখানে পড়ে থাকি, লাথি ঘুতা খেয়ে লিখে যাই, বিপ্লব করি - কারণ কি?

কর্তৃপক্ষ তাদের আসল স্বজনদের চিন্তে পারলো না। আমরা তাদের পাছায় প্রতিনিয়ত বাঁশ প্রদান করি বটে, কিন্তু সেটা তাদের মঙ্গলের জন্য, তাদের পরিবর্তনের জন্য। তারা বুঝতে পারে না, আমরা যে তাদের কত বড় হিতাকাঙ্খী - হতে পারে আমরা একটা রুক্ষ্ম, একটু গালাগালি করেই বলি, কিন্তু এটা তো আসলে আমাদের ভালোবাসার পরিচয়।

আমরা বিচ্ছিন্নতাবাদী নই, যারা এই ব্লগে থেকে এই ব্লগের সংশোধন করতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী নাকি যারা আমাদের ব্যান করে ব্লগ থেকে তাড়াতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী? আমরা ভন্ড নই, আমরা স্পষ্টবাদী, যা বলার মুখের উপরে বলে দেই। সাহস থাকলে সামনাসামনি কথা বলেন।

বিঃদ্রঃ ক্রিয়েটিভ কমনসের আওতায় একটা যুক্তিবাদী প্রতিবাদী টেমপ্লেট। যে কেউ ব্যবহার করতে পারেন।

 

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
রোহান বলেছেন: আমরা ভন্ড নই, আমরা স্পষ্টবাদী, যা বলার মুখের উপরে বলে দেই। সাহস থাকলে সামনাসামনি কথা বলেন।

চ্রম জাঝা...
২. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫
জামাল ভাস্কর বলেছেন: আপনের এই টেমপ্লেট বানানের খেলাটা খারাপ না। তয় খুব বেশি একপাক্ষিক টেমপ্লেট হইয়া যাইতাছে। কয়েকটা মডারেটর বান্ধব টেমপ্লেটও দেন...
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: ঠিক ঠিক। আরেকটা বিপ্লবী টেমপ্লেট বাকী আছে। সেটার পরেই মডারেটর বান্ধব.....

৪. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৭
আইরিন সুলতানা বলেছেন: সংস্কার চাই !

সময় এসেছে এই সরকারকে ঢেলে সাজানোর ! :| #:-S

সকল দল-মত নির্বিশেষ সংস্কার প্রয়োজন এখনই ! :|| :|

সংস্কার চাই !



দেখেন তো ক্রিয়েটিভ কমনসেন্স (কমনস এর চেয়ে কমনসেন্স বলতে বেশী ভাল লাগতেসে B:-/ ) -এর আওতায় কিছু স্লোগানের কোন টেমপ্লেট দেওন যায় কিনা ?
৫. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৩
চাচামিঞা বলেছেন: আপনারা সবসময় হাই থটের কথা বলেন....মাথায় কিছুই ঢুকে না। মনেহয় মাথায় গোবর ছারা কিছু নাই......এক্সরে করাইতে হইবে।
৭. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ভাইজানের মনয় ব্যান পিজ্জা খাইবার মন্চায়...
৮. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৫
নিরীহ মানুষ বলেছেন: এখানে না লিখে যদি পত্রিকায় লিখতাম মাসে পঞ্চাশ হাজার টাকা কামাতে পারতাম



কস কি রে মমিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: লোগোটা স্ম্যার্ট হয় নাই। আরেকটু ছোটখাটো, একটু স্যাটায়িরিস্টিক হইলে ভালো লাগতো দেখতে।

১০. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪
পাপী বলেছেন: মজা পেলাম, চলুক!!
১১. ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
অলস ছেলে বলেছেন: বিপ্লব বিপ্লব। বিপ্লব ছাড়া গতি নাই, বিপ্লব ভাইএর খবর নাই।
১২. ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০
রনি রাজশাহী বলেছেন: উপরের লোগোর জন্য আমাকে জেনারেল করা হল এইমাত্র।
২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: কুনু সমস্যা নাই কমরেড। লোগোতে আরেকটা নাম খালি বাড়াইতে হবে।

১৩. ২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
শায়লা হক বলেছেন: বলতে পারেন আমি কেন ওয়াচে?
২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলশ্রুতি...

১৪. ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০৩
রাসেল ( ........) বলেছেন: তোমারে একটা গল্প শুনাই- মজা পাইতেও পারো।

দরিদ্র এক দম্পতি অর্থাভাবে ভুগছিলো, নিদারুণ সংকট সহ্য করতে না পেরে বৃদ্ধের স্ত্রী ভাবলো আর সৎ থেকে কি হবে শরীর বেচে পয়সা নিয়ে আসি।

সকালে বের হয়ে যখন সন্ধ্যায় ফিরলো তখন বৃদ্ধার অবস্থা সঙ্গীন, তবে তার পার্সে ২৫টাকা ৫০ পয়সা।

বৃদ্ধ বললো সবই বুঝলাম, কিন্তু কে তোমাকে ৫০ পয়সা দিলো।
বৃদ্ধা উত্তরে বললো সবাই।


২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: তোমারে কি এখন প্রশ্ন করতে হবে ২৫টাকা কিভাবে পাইলো?

১৫. ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫০
অনার্য তাপস বলেছেন: আজকাল বুঝি তাদের চশমা পড়া, পড়ুয়া, ভাজামাছ উল্টে খেতে না জানা, ভেজা বিলাই মার্কা (সুযোগ পেলেই যারা হাঁড়ি উল্টাবে) লোকজনের দরকার পড়েছে। ভাইবেন না বস, হেই তরিকার লোকজনও আইসা গ্যাছে। নাইলে তারা এত সাহস পায় কোত্থেইকা।
১৭. ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫১
রাতমজুর বলেছেন: কৌশিক বলেছেন: সানন্দে মাইনাস। সেন্স অব হিউমার ভালো, কিন্তু অপব্যবহার হইতেছে এই যা।

 

মোট সময় লেগেছে ১.১৪০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ