আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

দীর্ঘ বারোঘন্টা ব্যাপী বিনেপয়সায় ইসলামী কনসার্ট শুনলাম!

২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩

শেয়ারঃ
0 5 0

শুক্রবার জুম্মার নামাজের পর থেকে ওয়াজ মাহফিল শুরু হয়েছে তিনচারটে রোড দূরের একটা মসজিদে। সামনে প‌্যান্ডেল, রাস্তার মোড়ে মোড়ে মাইক। দুপুর থেকেই সে মাইকে ইসলামী সংগীত পরিবেশিত হচ্ছে। ঘোষক বলছে এখন আপনাদের সামনে ইসলামী গান পরিবেশন করবে শিশু শিল্পী অমুক। কখনও বলছে তওহীদি সংগীত পরিবেশন করবে তমুক। এই সংগীতের কিছু বাংলায়, কিছু উর্দুতে। দেশে এখনও ইসলাম চর্চায় উর্দু ভাষা বেশ ভালোভাবে বিস্তার করে আছে। কেউ কেউ হয়তো মনে করে উর্দু সম্ভবত ইসলামী একটা ভাষা, আরবী হরফ দেখে তেমন ভাবনা কারো জাগতেও পারে। মানুষের কথা আর কি বলবো, আমিও ছোটবেলা তাই মনে করতাম।

সেই সংগীত ও মাহফিল চললো রাত একটা পর্যন্ত। মানে বারো ঘন্টা যাবত ইসলামী সংগীত বা সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘোষকরা বেশ কয়েকবার এই শব্দগুলোও বলেছেন মাহফিলকে পরিচয় করিয়ে দিতে। এত দীর্ঘ সময়ব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠান কখনও দেখি নাই। অংশগ্রহণেরও কোনো আগ্রহ নাই। ম্যারাথন এমন বিনোদন বা জ্ঞানগর্ভ আলোচনা বা লাভজনক কোনো সমাবেশ আনন্দদায়ক হতে পারে না। ধৈর্য্যও থাকার কথা নয়। তবে অবশ্যই কারও আগ্রহ টিকে থাকলে সে থাকতে পারে। কিন্তু যাদের ভালো লাগবে না তাদের এমন অনুষ্ঠান থেকে বেচে থাকার কোনো উপায় নাই। কারণ মাইক লেগেছে আপনার কানের উপরে, সেখানে তারস্বরে চেচানো ঘোষক, বেশীরভাগের সুরহীন বাজে গলায় গীত আল্লাহ ও রাসুল বিষয়ক সংগীত আপনাকে শুনতেই হবে। কোনোভাবে যে আপনি কোনদিকে পালাবেন কোন উপায় নাই। বাজে কোয়ালিটির সাউন্ড স সিস্টেমের কারণে বয়ান/বক্তৃতা/গান যদি কিছু শোনা বা বোঝা যেত ভালোমত তাহলেও না হয় কিছুটা স্বস্তি পাওয়া যেতো - সারাক্ষণই কেবল ভম ভম একটা ওয়াজ শুনলাম।

বাসার ভেতরে কারো সাথে কথা বলার জো নেই, একদম কানের কাছে মুখ না নিলে শব্দ বোঝা যায় না। ফোনে বা টিভির আওয়াজতো দূরের কথা।

ভাবছিলাম এই যে নাগরিক অত্যাচার এটা কিভাবে প্রতিহত করা যায়? আসলে কি কোনো উপায় আছে? মনে হয় নেই। সবই আল্লাহ রাসুলের নামে হচ্ছে, বিরক্ত হবার কোনো উপায় নাই। কাউকে প্রতিবাদ করতেও দেখলাম না।

কিন্তু যদি বারো ঘন্টা এমন আয়োজনে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মিউজিসিয়ানের লাইভ গান শোনানো হতো? বারোঘন্টা কি মানুষের সেই গানও শুনতে ভালো লাগতো? অসুস্থ্য মানুষ, বাচ্চাদের পড়াশুনা, বিজাতীয় সংস্কৃতির চর্চা, পরিবেশ দূষণ এমন নানাবিধ অভিযোগে সেই আয়োজনকে প্রশ্নবিদ্ধ করার মত লোকের অভাব হতো না সমাজে।

কিন্তু ইসলামী সংগীতায়োজন বলেই সবকিছু উঠে যায় দায়বদ্ধতার উপরে। যারা শোনে তাদের বিরক্ত হলেও কিছু করার নেই। এই তারস্বরে চেচানো জঘন্য ইসলামী সংগীত আয়োজকদের এ নিয়ে অভিযোগ করতে গেলে তাদের একটাই জবাব হবে, দ্বীনি কাজ সবার উপরে - সব যুক্তি পরে!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬
রহমানরক্তিম বলেছেন: মানুষকে বিরক্ত করাও একটা গুনাহ এর কাজ।
২. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯
তাজা কলম বলেছেন: হায় আল্লাহ, তওবা করেন। আল্লার কাজে ব্যস্ত ওরা, ওদের সমলোচনা করা তো কবীরাগুনা। জাহান্নামের ভয় পান না আপনে।
৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
নুভান বলেছেন: জলসারে মাইনাচ।
৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০২
লাল দরজা বলেছেন: allah allah koren vaishaheb, inshallah upay ackta hoba e.

ami o allah allah kortachi akhon, karon blog khulay onek chashta kora o banglay kichu e liktay parchi na! valo zalay porchi! :(
৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩
স্বপ্নশিকারী বলেছেন: এটা ইসলাম অথবা দ্বীনের সম্পুর্ন বিরুদ্ধাচরন।এভাবে জোর করে কোন ধর্ম প্রতিষ্ঠা করা যায়না।
বরং তাতে আপনাদের মতো দুর্বল ঈমানদারী লোক দের উস্কানীমুলক পোস্ট লেখার জন্য টপিকস দেওয়া ছারা আর কিছুই নয়।
৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩
হেমায়েতপুরী বলেছেন:


আপচুচ বেরসিকের মত মাইনাস দিতাছে কারা??? /:)

শুন্তাম মন্চায়।:):D
৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: ইদানিং রাস্তাঘাট দখল কইরা এইসব ওতপাত খুব বাইড়া গেছে সরকার কেন পাবলিকদের সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখে না।বলতে গেলেও বিপদ কারন এদের ফ্যানাটিক সাপের্াটার থাকে।
৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
মহানাম বলেছেন: ঈমানদাররা একজোট নয় বলেই এসব আগাছারা এমনি করেই উৎপাত শুরু করে। এরা এমনি করেই একদিন তাবৎ ঈমানদারদের গিলে খাবে।
৯. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১২
সিরাজ বলেছেন: খালি জিকির, ওয়াজ ও মিলাদ পড়লেই আল্লাহকে পাওয়া যাবেনা। অপরকে কষ্ট দিলে মাইনাস হতে হতে একসময় গুনাহর পাল্লা ভারি হয়ে যেতে পারে।
১০. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩
হা...হা...হা... বলেছেন: ইসলামের নামে উচ্চ শব্দে মাইক বাজানু পছন্দ করি না। কিছু বিবেকহীন মানুষ এই কাজটি করে থাকে।
১১. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
রেজোওয়ানা বলেছেন: আমার বাসার সামনে রাস্তা বন্ধ করে দুই দিন এই জলসা হয়েছে।

মনে হচ্ছিল পালাই বাসা ছেড়ে।
১২. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
জেড ইসলাম বলেছেন: কৌশিক ভাই, যদিও আপনি সহ আরো অনেক মুসলমান ঘরের সন্তানরা ইসলামকে নিয়ে কঠাক্ষ করে, ব্যঙ্গ করে বড় রকমের বিনোদন উপভোগ করেন, তারপরেও বলছি, আপনি যে বিষয়টা তুলে ধরেছেন, ওয়াজ মাহফিলের নামে আজকাল যা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। আর এগুলো হচ্ছে কিছু অতি উৎসাহী অজ্ঞ, মুর্খ, বর্বর ধর্মানুরাগী মুসলমানদের কারনে।
এসব করে তারা ইসলামকে মহানভাবে প্রচার করার পরিবর্তে অমুসলিম ও ইসলাম বিদ্বেষীদের কাছে ইসলামকে ঘৃনিত করে তুলছে।
এসব নিয়ে বলতে গেলে নিজেদের মধ্যেই ফ্যাসাদ শুরু হবে।
১৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮
স্বপ্নকথক বলেছেন: পুলিশরে ফোন করলেন না কেন??? এই সম্পরকিত আইন আছে।
১৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
ত্রিশোনকু বলেছেন: এ ধরনের জলসা ইসলাম ধর্মের উৎপত্তির দেশে অনুষ্ঠিত করার কথা কল্পনাও করা যায়না।
১৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
বিবর্তনবাদী বলেছেন: প্রতি বছর লোকাল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণীর দিন ওয়াজ মাহফিল হয়। শহর ছাড়া বাদে আর কোন গতি থাকে না।
১৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৮
আইলা বলেছেন: পাল্টা অ্যাকশন হিসাবে আপনার উচিত ছিল হাই ভলিউমে মিলার ডিস্কো বান্দর, রপবান, পীরিতের খ্যাতা এইসব গান বাজানো :D
১৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
দাম বলেছেন: এই আমাদের অবস্হা

কেউ করে ডিস্কো ডিজে আর কনসার্ট

আর সেটাকে নকল করে ইসলামি কনসার্ট । তা বেশ কিছুক্ষন মাহবা মাহবা হালুয়া হলুয়া, শুনে বেশ ইসলামি বিনোষন হল আপনার
১৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫
কাঙাল মামা বলেছেন: ইসলাম বইলা কথা!! রা করার উপায় নাইরে
১৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১
ভাঙ্গন বলেছেন: লিলে লেন না লিলে যান....(ইসলামী কনসার্ট)









হা হা হা
২০. ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৮
আবু সালেহ বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা....

 

মোট সময় লেগেছে ১.২২৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ