নানা ফরমায়েশ সাধাসিধে এই ক্যালকুলেটর
হঠাৎ করে দেখাতে শুরু করলো চিত্রলিপিতে!
বিদঘুটে খরচাটা আন্দামানের মানচিত্রে আছড়ে দিলো
আর সাথে ফুটনোট...কবে যেন চলছিস?
পুরো পাঁচ বছরের হিসেব পচে যাচ্ছে
ভেতরে নোনা জলের পিদিম থেকে দেখছিনার অজুহাত
বলছি তো - সেই চোখ দীর্ঘায়িত নয়, নয়!
কেবল এক রোমান্টিক্যাল বিকারের আবিষ্কার
ও ক্যালকুলেটর, তোর কাজ গুনে যাওয়া - কেন এসব দেখাতে চাস?
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


