somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লাইমেট-ড্রাগনের ভয়াল ছোবল চালের উৎপাদনে - ১০০ কোটি মানুষের মুখের গ্রাস হুমকীর মুখে!

২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বিশ্বে যে তাপমাত্রা রয়েছে তার থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেলে মানবজাতি যে সমস্ত বিপদের সম্মুখীন হবে তার একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছে গবেষকরা। গবেষকরা আশংকা করছেন এটা ঘটবে ২১০০ সালের মধ্যে। বিপদসমূহ চিন্থিত করা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মাত্রা, সময়, দীর্ঘসূত্রিতা এবং পুনরাগম, ঝুঁকি ও অভ্যস্ততা বিচার করে।

প্রথমত ব্যাপক খাদ্য সমস্যার কবলে পড়তে পারে বিশ্ব। যদি ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তবে নিম্ন অক্ষাংশের অঞ্চলে ধান, গম জাতিয় ফসলের উৎপাদন ব্যহত হবে। আমাদের জন্য এর চেয়ে ভয়াবহ দুঃসংবাদ আর কিছুই হতে পারে না কারণ বাংলাদেশ নিম্ন অক্ষাংশে অবস্থিত।

বিশ্বের প্রায় সিংহভাগ চাল উৎপাদন হয় চায়না (২৬%), ভারত (২০%), ইন্দোনেশিয়া (৯%) ও বাংলাদেশ (৫%) - যা বিশ্বব্যাপী মোট উৎপাদনের ৬০%। এর মধ্যে ভারতের বৃহৎ চাল উৎপাদন অঞ্চল এবং ইন্দোনেশিয়ার পুরো অঞ্চল নিম্ন অক্ষাংশে অবস্থিত। এছাড়া মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস সহ অন্যান্য চাল উৎপাদনকারী দেশও প্রায় একই সমান্তরালে অবস্থিত। বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রায় আগামী একশ বছরের মধ্যে এসব দেশের চাল উৎপাদনের পরিমাণ কমে যাবে।

লক্ষ্য করে দেখুন বাংলাদেশ যে সমস্ত দেশ থেকে প্রধানত চাল আমদানী করে, যেমন, ভারত ও মায়ানমার, এর মধ্যে রয়েছে। ফলে প্রধান খাদ্যশষ্য চালের উৎপাদন ব্যবস্থায় মহাবিপর্যয় অত্যাসন্ন। তদুপরি ২০০৮ সালে চাল আমদানী নিয়ে বিশ্ব-রাজনীতির যে ঘৃণ্য চিত্র আমাদের দেখতে হয়েছে এরপর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের কপালে কি আছে কল্পনা করা যায় না। খাদ্যাভাস পরিবর্তন ছাড়া সম্ভবত আর কোনো উপায় থাকবে না।

এ অঞ্চলের প্রায় একশকোটি মানুষ খাদ্যশষ্য উৎপাদন হ্রাস পাওয়ায় সরাসরি ক্ষতিগ্রস্থ হবে।


সূত্র: 19.3.1 Introduction to Table 19.1 , Chapter 19: Assessing Key Vulnerabilities and the Risk from Climate Change, Climate Change 2007: Working Group II: Impacts, Adaption and Vulnerability
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×