আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

পলিটিক্স কে পলিটিক্স ছাড়া কোনো সুশীল তরীকায় মোকাবেলা করা যায় না!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫

শেয়ারঃ
0 0 0

জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহজালাল (রহ) করা হয়েছে বলে যারা আহাজারিতে ব্যস্ত, আওয়ামী লীগের এমন নাম বদলের রাজনীতিতে বিষোদগারে মত্ত তাদের পরিশীলিতভাবে রাজনীতি অনভিজ্ঞ বলা যায়।

জিয়ার নাম পরিবর্তন করে ধর্মীয় একজন নেতার নামে করার ফলে শাহজালাল (রহ) এর নাম পুনরায় পরিবর্তন করার মত মোরাল সাপোর্ট না-প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করা হয়। জিয়া নামাঙ্কিত স্থাপনা পরিবর্তন করে বঙ্গবন্ধু নামকরণ এবং ভাইসভার্সা, তীব্র সমালোচনার অবকাশ দেয়, কিন্তু পরিবর্তিত নাম যদি এমন কারো হয় যা পরিবর্তনে ধর্মানুভূতির প্রবল বাঁধা উপস্থিত হবে, তবে বিতর্কের সুযোগ কমে আসে।

নাম পরিবর্তন করার দৃষ্টান্ত সূচনা করেছিলো যে রাজনীতি - সেই রাজনীতির অনেক পরিণত ধরণ হচ্ছে এই কাউন্টার-এটাক। রাজনীতি সবসময়ে পদ্ধতিগত প্রতিবাদের উত্তরণ ঘটায়, দৃষ্টান্তমূলক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়। কিন্তু যারা এই নামবদল সংস্কৃতির প্রতিবাদ করে তারা মূলত নামবদলের পেছনে যে ইতিহাস ও ঐতিহ্য পরিবর্তনের গভীর ষড়যন্ত্র রয়েছে তা অনুধাবন ও স্বীকার করতে অনাগ্রহী।

স্বাধীনতার ঘোষণা বিতর্ক যেখানে বিতর্ক হিসাবে স্থান পাবার মত জায়গা পায় সেখানে সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয়ের বদল ঘটার ষড়যন্ত্র বিদ্যমান থাকে। বিএনপির মত শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যখন স্বাধীনতার স্থপতির দেয়া স্বাধীনতার ঘোষণাকে রেডিওতে উপস্থাপনকারী একজন ঘোষণাকারী বা এনাউন্সারকে মহান স্বাধীনতা আন্দোলনের ঘোষক হিসাবে প্রতিষ্ঠা করার মত সস্তা বিষয়কে বিতর্কের বিষয় হিসাবে টেনে নিয়ে আসতে পারে - তখন পরিচয় ও নাম বদল সংস্কৃতির মোকাবেলায় পুনরায় নাম বদল ঘটতে থাকাটাই রাজনৈতিক শুদ্ধতা।

 

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৯
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: আওয়ামী লীগের এমন নাম বদলের রাজনীতিতে বিষেদগারে মত্ত তাদের পরিশীলিতভাবে রাজনীতি অনভিজ্ঞ বলা যায়।

আর পা চাঠার সব বিষয়ে অভিগ্গ ।আমিন ।

শেখ মুজিবের নামের পরে (রহ বলে সওয়াব কামায়া বেহেস্তেরে টিকেট মজবুত করুন Click This Link
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: আপনার বাবা মা যে সুন্দর ভাষা শিখিয়েছে - সেই ভাষায় কথা বললে ভালো হয়।

২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫০
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: আমার মা বাবা আমারে আর কিছু না শেখাক এতটুকু শিখায়ছে যে সাদারে সাদা কইবা কালারে কালা কইবা।দালালরে দালাল কইবা কিন্তু নেংড়ারে নেংড়া কইবা না।উল্টো নেংড়ারে পথ চলতে সাহায্য করবা।এখন আপনি কন আমার মা বাবা কি আমারে ভুল শিখায়ছে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: আপনার মা-বাবা ভালো শিখিয়েছেন। তবে সাদাকে সাদা বলতে হলে আপনাকে আগে দেখতে হবে সাদা কিনা। সারাজীবন ঠিকভাবে দেখতে পারবেন এটা বাবা-মা নিশ্চিত করতে পারে না। নানা কারণে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। এজন্য কাউকে সাদা বলার আগে ঠিকমত দেখে নিন সে সাদা কিনা নইলে বাবামায়ের প্রদত্ত শিক্ষার অমর্যাদা করা হবে।

৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০২
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: এজন্য কাউকে সাদা বলার আগে ঠিকমত দেখে নিন সে সাদা কিনা নইলে বাবামায়ের প্রদত্ত শিক্ষার অমর্যাদা করা হবে।


মন-মানসিকতা যখন সাদা বলে সায় দেয় তখন সাদা বলি ।সাদা চিনতে ভুল করেছি কয়েকবার।কারণ,মুখোশ। তবে ব্লগ থেকে শুরু করে ব্যক্তিজীবনের এখন পযন্ত পা চাঠা,চামচা,দালাল চিনতে একবারও ভুল করি নাই একবারও ।কারণ,যারা পা চাঠা,চামচা,দালাল তাদের মুখোম পলকেই খসে যায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৯

লেখক বলেছেন: "তবে ব্লগ থেকে শুরু করে ব্যক্তিজীবনের এখন পযন্ত পা চাঠা,চামচা,দালাল চিনতে একবারও ভুল করি নাই একবারও। " আপনার এই মন্তব্যে আমি যা বুঝতে পারি তা হলো জীবন সম্বন্ধে ভীষণ অনভিজ্ঞ ও অপরিণামদর্শী একজনের বক্তব্য এমন হতে পারে।

৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৩
মুক্তি মণ্ডল বলেছেন: যেসব নাবালেকরা নাম পরিবর্তনের ধুয়ো তুলে বুক চাপড়াচ্ছে তাদের বুক চাপড়ানো শব্দে সামু কাঁইপা উঠতেছে। এসরকার ও জলপাই-তত্তাবধায়ক সরকারের আগের সরকার যে দু'শোর উপর প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছিল, সে বিষয়ে কি এইসব নাবালেকরা জানে?

কৌশিক আপনাকে ঝাঝা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: নামবদলের প্রতিবাদ আসলে প্রকারন্তরে পুনরায় নামবদলের সম্ভাবনাকে আরো তীব্র করে। নামকরণ পদ্ধতি পরিবর্তন সমাধান হতে পারে।

৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৮
বিদ্যালয় বলেছেন: আপনি কি হিদুঁ ? আপনার নামটা হিদুঁদের শব্দ কেন ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৩

লেখক বলেছেন: লেখক বলেছেন: ব্যক্তিগত বিষয় উত্তর দেবার আগে আপনার সম্বন্ধে কিছু জানা থাকলে ভালো হয়।
১. আপনার মাথার টুপিটা কোন দেশ থেকে আমদানী করা?
২. দাম কত?
৩. কোন মাদ্রাসার ছাত্র আপনি?
৪. কোনক্লাসে পড়েন?
৫. আপনার গলার স্কার্ফটার দাম কত?
৬. আপনার এই ছবিটা কে তুলছে?
৭. কবে তুলছে?
৮. যে তুলছে তার বয়স কত?
৯. সে কি ছেলে?
১০. তার সাথে আপনার সম্পর্ক কি?

৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৯
নুরুজ্জামান মানিক বলেছেন: প্লাস দিলাম যদিও নাম বদলের রাজনীতি আমি সমর্থন করিনা ।
৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৪
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: তবে ব্লগ থেকে শুরু করে ব্যক্তিজীবনের এখন পযন্ত পা চাঠা,চামচা,দালাল চিনতে একবারও ভুল করি নাই একবারও। এই লাইনের আগের লাইনগুলো
মন-মানসিকতা যখন সাদা বলে সায় দেয় তখন সাদা বলি ।সাদা চিনতে ভুল করেছি কয়েকবার।কারণ,মুখোশ।
ব্যর্থতাও আছে সফলতাও আছে।দুটো দিয়ে বিচার করাটাই কি বুদ্ধিমত্তা নয়?

যা কোট করেছেন..



আমি কি ইংগিত করেছি তা যে আপনি বুঝেননি এটা যদি আমাকে বিশ্বাস করতে বলেন তাহলে আপনি আর গাফফার চৌধুরীর সাথে কোন ফারাক নেই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: সাদা চিনতে আপনার ভুল হয়েছে কিন্তু দালাল চিন্তে আপনার ভুল হয় নাই একবারও - এদুটো বিষয় কি এক নাকি অন্তর্গতভাবে পরস্পর বিচ্ছিন্ন অথবা সংযুক্ত? সাদা, কালো, দালাল এরমধ্যে কোনটার কি ব্যাখ্যা? সাদা কি গায়ের বর্ণ নাকি অ-দালাল, দালাল কি কালো? শব্দ দিয়ে ব্যাখ্যায়িত করার সীমাবদ্ধতাকে আরেকজনকে অনুধাবন করে নিতে বলার উচ্চাশা পোষণ করছেন। (প্রশ্ন না বুঝলে আওয়াজ দিয়েন)।

৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৬
নন্দনপুরী বলেছেন: প্লাস দিলাম
যদিও নাম বদলের রাজনীতি আমি সমর্থন করিনা ।
৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৮
নুরুজ্জামান মানিক বলেছেন: লেখক বলেছেন: নামবদলের প্রতিবাদ আসলে প্রকারন্তরে পুনরায় নামবদলের সম্ভাবনাকে আরো তীব্র করে। নামকরণ পদ্ধতি পরিবর্তন সমাধান হতে পারে।

একমত ।
১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৯
বিদ্যালয় বলেছেন: কাপড় সব দেশি, ছবিটি ৪ বছর আগে তোলা , তখন নোকিয়া বড় সাইজের একটি মোবাইল ছিল, সাথে ক্যামেরা।

আমার এক বন্ধু ছবিটি তুলছিল।

আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: টুপির দাম বলেন নাই। পড়াশুনা, স্কার্ফ বিষয়ে কোন কথা বললেন না। আপনার বন্ধুর বয়স বললেন না। স্বাভাবিক এই কয়টা প্রশ্ন করলাম তার উত্তর দিতেই আপনি অক্ষম, উপরন্তু আশা করতে বলছেন সব প্রশ্নের উত্তর দেয়া হয়েছে বলে। দুঃখজনক।

১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪
নুরুজ্জামান মানিক বলেছেন: @বিদ্যালয়
মুসলিম নামের ইসলামি তরিকা বা মাসায়ালা কি ? এ ব্যাপারে কোরআনের বিধান কি ? কৌশিক নামটি কিভাবে হিন্দু ?
১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯
এলোমেলো মন বলেছেন: কন্টেন্টের সাথে একমত ... সাথে সামুতে নাম বদলের কারনে যে মহা প্রলয় শুরু হইসে তা দেখে হাসি আসতেছে ... যদিও আমি মনে করি নামবদলের সংস্কৃতি বদল হোক ...
১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১১
বিদ্যালয় বলেছেন: @ নুরু ভাই

মুসলমানদের নাম রাখা উচিত কোরআন - হাদিসের আলোকে ।

কৌশিক নামটি হিদুঁদের ধর্মের আলোকের নাম ।

@ কৌশিক

একজন মাদ্রাসার ছাত্র বা ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র সবাইকেই ইসলামি পোশাক পরা উচিত । আমার পোশাক দেখেই আপনি আমাকে মাদ্রাসার ছাত্র ভাবলেন কেন ?

ব্লগ পড়ে যতুটুকু জেনেছি তাতে ব্যক্তিগত ঠিকানা, পড়াশোনা ইত্যাদি ব্লগে দেয়া অনুচিত ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: বিদ্যালয় - ব্লগে ব্যক্তিগত তথ্য দেয়া অনুচিত মনে করছেন, তাহলে আমাকে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করলেন কেনো?

১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০
নুরুজ্জামান মানিক বলেছেন: দালিলিক রেফারেন্স দেন ।"মুসলিম নামের ইসলামি তরিকা বা মাসায়ালা কি ? এ ব্যাপারে কোরআনের বিধান কি ?" আমার প্রশ্নের উত্তর জানা থাকলে দেন , না জানলে স্বীকার করেন ।
১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫
দিগন্ত বলেছেন: নামকরণের পদ্ধতি নিয়ে বরং ঐক্যমত্য দরকার। আমি যেখানে থাকি, সেই সিয়াটেল শহরে বিমানবন্দরের নাম সিয়াটেল-টাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট - আর কোনো ব্যক্তির নামে নাম নয়। বাংলাদেশের বিমানবন্দরের নাম কেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে পারে না? যেখানে তামাম দুনিয়া তাকে এই নামেই চেনে --
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ঠিক বলেছেন। নামকরণ হতে পারে দুই পদ্ধতিতে, যথা -
এক) নিলামে - হাইয়েস্ট দরদাতা পাবে নামকরণের অধিকার
দুই) স্থানের নামে

১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬
নুরুজ্জামান মানিক বলেছেন: @বিদ্যালয়,
উপরের মন্তব্য আপনাকে করেছি । আরেকটা কথা, আমার নাম 'নুরুজ্জামান', আপনি সম্মোধন করলেন 'নুরু'-এই নামের বিকৃতি কি ইসলামে জায়েজ ?
জানা থাকলে জবাব দেন কোরান-হাদিসের রেফারেনস সহ । মনগড়া কথা বলে পাপের ভাগিদার হবেন না , আশাকরি ।
১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭
নুরুজ্জামান মানিক বলেছেন: দিগন্ত বলেছেন: নামকরণের পদ্ধতি নিয়ে বরং ঐক্যমত্য দরকার। আমি যেখানে থাকি, সেই সিয়াটেল শহরে বিমানবন্দরের নাম সিয়াটেল-টাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট - আর কোনো ব্যক্তির নামে নাম নয়। বাংলাদেশের বিমানবন্দরের নাম কেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে পারে না? যেখানে তামাম দুনিয়া তাকে এই নামেই চেনে --
১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
বিদ্যালয় বলেছেন: আপনার কি রাগ এখন ও আছে , মানে বলছিলাম বক টাকলু মাথার উপরে বিষ্টা ত্যাগ করার পর যে শাস্তি পেয়েছিলেন তারপর ও কি রাগ আছে না রাগের নাড়িটা কেটে ফেলেছেন ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১০

লেখক বলেছেন: আপনার প্রথম প্রশ্ন করা যে ঠিক হয় নাই সেটা তাহলে বুঝতে পারছেন। আগের প্রসংগ শেষ না করে যখন অন্য প্রসংগে গেলেন - তখন সেটা প্রমাণ করে যে আপনার সে প্রসংগে আর কিছু বলার নাই।

১৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬
পি মুন্সী বলেছেন: আপনার পোষ্টের বদিতে যাই থাক শিরোনাম,
"পলিটিক্স কে পলিটিক্স ছাড়া কোনো সুশীল তরীকায় মোকাবেলা করা যায় না!" - যারপরনাই পছন্দ হয়েছে।

অন্য কোথাও সময়ে ব্যবহার করব।
২০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬
পি মুন্সী বলেছেন: আপনার পোষ্টের বডিতে যাই থাক শিরোনাম,
"পলিটিক্স কে পলিটিক্স ছাড়া কোনো সুশীল তরীকায় মোকাবেলা করা যায় না!" - যারপরনাই পছন্দ হয়েছে।

অন্য কোথাও সময়ে ব্যবহার করব।

 

মোট সময় লেগেছে ১.৪৩৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ