আজ সন্ধ্যা ৬টায় অন্যমনস্ক শরৎ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজরুল মঞ্চ এড়িয়ে লিটলম্যাগ কর্ণারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোড়ক উন্মোচন। জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে বের হচ্ছে শরৎ চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ অন্যমনস্ক শরৎ। কাব্যগ্রন্থের নামটি কবির ব্লগনিক - যার ভেতরে স্থান পেয়েছে এ যাবত পর্যন্ত লিখিত উল্লেখ্যযোগ্য কবিতা।
শরতের কবিতায় শব্দশিল্পের অপূর্ব বর্ণচ্ছটা রয়েছে। চিরন্তন অতৃপ্তির যে মৌল উপলব্ধি মানুষের ভেতরে কুঁড়েকুঁকড়ে থাকে, তার শেকড় ধরে টান দেয়া রয়েছে। এ-কাব্য আদরণীয় আবার ভীতি-উদ্রেককারী।
শরতের কবিতার চিন্তাসূত্রে জটিল বীক্ষণ আছে, সাধারণ্যে প্রবেশ সেজন্য অগম্য হতে পারে তবে চিন্তাশীলতার জন্য নিশ্চিতভাবেই খুবই উপাদেয় পাঠ্য পাওয়া যাবে। এসময়ে বেশীরভাগ কবিতায় অন্তর্গত উপলব্ধি আর সংঘর্ষ নির্মাণে সৃষ্টিশীলতার যে বিশাল শূন্যতা পরিদৃশ্যমান হয় তার তুলনায় একেবারে বিস্ময়করভাবে সমৃদ্ধ শরতের প্রতিটা কবিতা। কখনও মনে হতে পারে এ সময়ের সবচেয়ে উন্নত, ঋজু এবং নতুন বিন্যাস ও বক্তব্যে কবিতাগুলো আপনাকে মোহগ্রস্ত করছে অথবা আপনার তেমন বিকারের মত অনুভূত হতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন