somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ব্লগিং এ প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকারী শুভ ভাইকে অভিনন্দন

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আগুনের পরশমনি' তে শুভ মানে আলী মাহমেদের সাক্ষাৎকার নিয়েছিলাম ২০০৬ এর জুলাইতে। তখনই শুভ সেরাদের সেরা। আমি লিখেছিলাম, সূর্যের সাথে সখ্যাত তাই বিনিদ্র রাত্রিভর; দেহের পাশে মুক্তিযুদ্ধ, কখনও ধর্ম, কখনও রাজনীতি, তবু রাত্রি হয়ে যায় ভোর। একা বসে থাকে শুভ তন্দ্রাহত; আগুনের পরশমনির তাৎপর্য্য অপৃথক থাকে।....সময়টা বড়ই কর্কশ; বিশ্রী করাঁতে কাটছে বোধের সাম্রাজ্য। এর মাঝে শুভ - এক পশলা বৃষ্টির মত আমাদেরকে ভাবায়, ভাবতে বাধ্য করে তার অতুলনীয় লেখনী দিয়ে - একদম ভিজিয়ে দিয়ে। শুভ আসলেই এমন...এবং এটা খুব ভালোভাবেই জানা হলো যখন ঠিক এর দু'বছর পরে ২০০৮ এর জুলাই-এ রাসেল ও আমি একদিন হানা দিলাম শুভর বাড়ি।


শুভর আত্মপ্রতিকৃতি!

ফিরে এসে লিখেছিলাম, "অতিথিরা আউটিংএ আসে। জমিদারীর ক্ষয়িষ্ণু একটা রিশ্‌তে জেগে ওঠে। হৈহুল্লুর করে আবার ফেরে শহরে। প্রতিবার সে স্টেশনে এসে এই ফিরে যাওয়া মানুষগুলোকে দেখে। এরা যায় এবং তারপরে ভুলে যায়। বুকে কোন দক্ষিণা নাই, উত্তরী নাই - শূণ্যতার মধ্যে কেবল এক মফস্বল শহরের বন্দীত্ব দেখে। অবশ্য সুযোগ-সুবিধা, বাক স্বাধীণতা আর আমাদের উন্মাদনার দুরন্তপনা মফস্বল-গাঁও গেরামে বেমানান। সেখানে সব কিছু একই রকম থাকে। দশ বছর আগে যে বাড়ীটা যেমন দেখেছেন এখনও দেখবেন তেমন। জানালার শার্শিটা সেই একই রকম ভেঙে ঝুলে আছে।

ভোলানাথের মিষ্টির দাম বেড়েছে বটে, কিন্তু সাইজটা সেই প্রমানই রয়ে গেছে। এবড়োথেবড়ো রাস্তা প্রতিবছর অথবা দুই বছরে মেরামত করা হলেও সেটা চটজলদি পূর্বরূপে ফিরে আসে। দাড়ীগুল্ফে সমৃদ্ধ পান-দোকানীর চেহারায় আর কোন পরিবর্তন হয় না যুগের পরে যুগ। তারও পরিবর্তন হয় না। বাড়ীর প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ফেলে আসা দিনগুলোর জ্যন্ত ছায়াছবি। এই দেশ, এই সংস্কৃতি আর আমাদের শৈশবের মুখরতা। এর মাঝে সে দাড়িয়ে থাকে লায়াবিলিটিস কাঁধে নিয়ে। সেই মুখটা দেখলে আমার বুকটা ধক করে ওঠে। ছেড়ে যেতে কষ্ট হয়, নির্মম লাগে।"


সেদিনটা আসলে অদ্ভুত ছিলো। ঢাকা-বরিশালের বাইরে ভিন্ন কোনো একটা জায়গায় আমার যাওয়া হলো অনেক বছর পরে। শুভর বাড়ীর সামনে দাড়িয়ে মনে হচ্ছিলো খাটি মানুষেরা এমন আড়ালই হয়তো পছন্দ করে।


শুভ যে আন্তরিক হাসিটুকু দিয়ে বিদায় দিলো তার মধ্যেও প্রকৃতির সোঁদাগন্ধ!


আমাদের শুভ ভাই ওরফে আলী মাহমেদ বাংলা ব্লগিং এর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে এনেছেন। এছাড়া শুভ ভাই-ই সেই বিরল কৃতিত্বের অধিকারী যিনি ব্লগ থেকে বই প্রকাশের ধারা সূচনা করেছিলেন। বাংলা ব্লগিং এর অগ্রগতির সকল মাইলস্টোনে শুভ ভাই নাম লিখিয়ে এখন বাংলা ব্লগিং এর বৈশ্বিক প্রতিনিধি হয়ে উঠেছেন। তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×