somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম শহর ঢাকা থেকে অনেক পরিচ্ছন্ন

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়লা একটু কম মনে হলো। এয়ারপোর্ট থেকে শহরে ঢোকার রাস্তা কর্ণফুলি ঘেসে, একটু শহরের বাইরে বলে প্রথমে ভাবলাম। কিন্তু হোটেল সেন্ট মার্টিন পর্যন্ত এসে মনে হলো শহরের ভেতরে, ফুটপথে ময়লা আসলেই কম। ঢাকায় যেমন ফুটপথের দেখা মেলা ভার, চট্টগ্রামে অবস্থা ততটা শোচনীয় নয়। এরপরে হোটেলে নাস্তাটাস্তা সেরে যখন ওআর নিজাম রোডে আশার আলো সোসাইটিতে গেলাম, সেটা একদম শহরের ভেতরেই, পরিচ্ছন্নতা যে ঢাকার তুলনায় অনেক বেশী এক প্রকার নিশ্চিত হওয়া গেলো। তবে ধুলো আছে, এটা থেকে মুক্তি মেলা বোধহয় কোনো শহরে সম্ভব না।

চট্টগ্রামে এসে প্রথম একদল এইচআইভি পজেটিভের সাথে পরিচয় হলো। আমার জন্য বিষয়টা খুবই ভয়াবহ অভিজ্ঞতার মত। এইচআইভি পজেটিভদের একটা মাসিক সভা ছিল আজ, সেখানে তাদের প্রয়োজনীয় এন্টিরেট্রোভাইরাল ড্রাগ (এআরভি) দেয়া হয় বিনামূল্যে। এছাড়া প্রয়োজনীয় আরো কিছু মেডিসিন। যেটা বুঝলাম এইচআইভি যাদের আছে তাদের ডায়রিয়াজনিত সমস্যা অহরহ দেখা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবার জন্যই এটা ঘটে।

আজকে যে সমস্ত রোগীদের সাথে পরিচয় হলো তাদের মধ্যে ১৫ বছর বয়সী একজন কিশোরী ছিলো, যার বাবামা দুজনই এইডসে মারা গেছে। কিছুদিন হলো তারও এইচআইভি পজেটিভ ধরা পরেছে। শীঘ্রই তার এআরভি সেবন করতে হবে।

এসমস্ত রোগীদের বিনামূল্যে আশার আলো নামে একটা এনজিও ক্লিনিক্যাল সেবা থেকে শুরু করে নানাবিধ জীবন দক্ষতা উন্নয়নমুখী ট্রেনিং দিয়ে আসছে বিনামূল্যে। এছাড়া আক্রান্তর পরিবার, গ্রামে এইডস রোগীদের বিষয়ে বৈসম্যমূলক আচরণ পরিহারে নানামুখী সচেতনতামূলক সভাও করে থাকে সংস্থাটি। উল্লেখ্য এই সংস্থাটি এইচআইভি পজেটিভ মানুষদের উদ্যোগে গঠিত হয়েছে এবং বাংলাদেশে মাত্র এমন তিনটা অর্গানাইজেশন আছে যারা সরাসরি এইচআইভি পজেটিভদের বিনামূল্যে এই সেবা দিয়ে থাকে। সংস্থাগুলো বিভিন্ন ডোনার এজেন্সীর কাছে থেকে প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করে থাকে।

বলছিলাম শহর পরিচ্ছ্ন্নতার কথা, কিন্তু বলে ফেললাম কিছু ভিন্ন প্রসংগও। সন্ধ্যায় বিশ্বজিত দা এসেছিলেন - কাকতালীয়ভাবে উনি কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে আজকে চট্টগ্রাম থামলেন। হোটেলের বারে বসে এক পিচ করে হ্যানিকেন মারলাম দুজন। কিন্তু বিল দেখে মাথায় হাত, একটা বিয়ারের দাম ৩৯৫ টাকা! এই দেশে হিরোইনের চেয়ে বিয়ারের দাম বেশী - যা সহজলভ্য তাই তো মানুষ খাবে! নেশাখোরের সংখ্যা কমবে কিভাবে? রাতে এমএফসি নামে একটা ফাস্টফুডের দোকানে খেলাম। এখানের কেএফসিতে মুরগী সাপ্লাই দেয় এমএফসি যাদের সেই কোম্পানীর বেস্ট নামে একটা ফ্রোজেন কোম্পানী। এবং কোয়ালিটিতে ঢাকা কেএফসির তুলনায় নাকি জঘন্য। অবশ্য শোনা কথা। দুপুরে খেয়েছিলাম মেরিডিয়ান নামে একটা রেস্টুরেন্টের বুফেতে। গরুর মাংসটা ছিলো হেভি।

আগামীকাল বিকাল পর্যন্ত থাকবো। রিফাত ভাইয়ের সাথে দেখা করার একটা চানস নেবো। আরেকটা জিনিস বলা হলো না। সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সিআরবি নামে একটা আবাসিক এলাকা আছে টাইগার পাস থেকে ডানে যে রাস্তা গেলো তার লাগোয় পাহাড়ের চুড়ায়। সেখান থেকে শহরটা দেখা যায় চমৎকার। আমরা যখন সেখানে গেলাম তখন একটু ঝড়ো হাওয়া বইছিলো, হালকা বৃষ্টি। রেলওয়ের জেনারেল ম্যানেজারের বাসার পেছনে দাড়িয়ে চট্টগ্রাম শহর দেখার অভিজ্ঞতা অনন্যসাধারণ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৯
১৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×