এইসকল মানুষদের চাইতে বরং একটা প্রজাপতিকে পিষে মারবো
হতে পারে এই নির্মম মানুষগুলো
হাত কেটে নিয়েছে অথবা পা
পরিকল্পনায় আছে রক্ত চুষে নেবার অথবা বিরাণ ঘরের
তারপরেও একটা ঘাসফড়িং খুন করবো
মানুষের চাইতে ওদেরই সবচেয়ে বেশী অপরাধ
ওরাই এই-হতভাগ্যের জন্য চুড়ান্ত রকম দায়ী!
এইসকল নরপিশাচদের হুঙ্কারে স্বস্তি-সুখের নগর
আরো হাজার মানুষের ক্ষয়ে গেলেও আয়ুস্কাল
শান্তির ঘুম আর জঠরে মরে গেলে অ-পুষ্পিত শিশু
কেবল একটা পিঁপড়া খুন করবো
একটা উড়ন্ত শালিক
আমাদের এই হতভাগ্য শালিসে
কেবল কীট-পতঙ্গ দায়ি হয় অবশেষে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

