somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুলিতে তার ডান চোখটা বেরিয়ে গিয়েছিল.....আমার চিৎকার শুনে সে বাঁ চোখ দিয়ে তাকাল...

১৬ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মা, তুমি কক্সবাজার চলে এসেছ। একবার চোখ মেলে তাকিয়ে দেখো তোমার প্রিয় কক্সবাজার। আমার কথা যেন বুঝতে পারছিল ও। গুলিতে তার ডান চোখটা বেরিয়ে গিয়েছিল। আমার চিৎকার শুনে সে বাঁ চোখ দিয়ে তাকাল। তখন যেন সারা দুনিয়াকে দেখে নিয়েছিল ওই একটি চোখেই, এক তাকানোতেই। শেষ পর্যন্ত চোখ খোলা রেখেই আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যায় আমার প্রিয় সন্তান। আমার হৃদয়ের টুকরো।'

এই কথা যিনি বলছেন তার নাম মো. জহিরুল হক তরুণ। গত ৩০ জুন কক্সবাজারের চকরিয়া এলাকা দিয়ে মাইক্রোবাসে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎ ডাকাতরা গুলি চালায়। একটি গুলি তরুণের বাঁহাত ভেদ করে তাঁর কোলে ঘুমিয়ে থাকা নুহার মাথায় আঘাত করে।


সাবরিয়া নাইমা নুহা (৪)

তরুনের বন্ধু সামহোয়ারইনের ব্লগার মামুন জোয়ার্দার জানাচ্ছেন:


গত ১ জুলাই, ২০১১ দিবাগত রাত তিনটার দিকে বাংলাদেশের এক প্রান্তে একটা ঘটনা ঘটেছে।......আমাদের বন্ধু জহিরুল হক, ঢাকা থেকে সপরিবারে কক্সবাজার যাচ্ছিল।চকোরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় একদল সশস্ত্র ডাকাত গাছের গুড়ি ফেলে গাড়ি থামানোর চেষ্টা করে।ডাকাতরা সবাইকে মেরে ফেলতে পারে ভেবে ড্রাইভার গাড়ি না থামিয়ে কক্সবাজারের দিকে গাড়ি টান দেয়। ডাকাতরা পেছন থেকে গুলি ছুঁড়লে তা জহিরুলের বাহুতে লাগে। গুলিটা তার বাহু ভেদ করে বুকে ঘুমিয়ে থাকা তিন বছরের মেয়ে নুহার মাথায় বীদ্ধ হয়। বাবার হৃদপিন্ড বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমাদের মেয়ে নুহা।

জহিরুল তার ফেসবুক পাতায় লিখেছে, ‘নুহা বলত- আমার আব্বু বেস্ট আব্বু, আমার আম্মু বেস্ট আম্মু; আর আমি আমার আব্বু আম্মুর বেস্ট নুহা। নিজের জীবন দিয়ে তার বাবাকে বাঁচিয়ে, সে যে আমার বেস্ট নুহা তা প্রমাণ করে গেল। মামনি, তুমি আমার বেস্ট নুহা, তুমি ঘুমিয়ে ছিলে আমার বুকের মঝে, এবং সারাজীবন ওখানেই থাকবে’। ,

২০০৮ সালের ৮ ই আগস্ট নুহার জন্মদিনে সামহোয়ারইনের ব্লগার শাহরিয়ার নির্জন পোস্ট দিয়েছিলেন 'আজ ছিল নুহার জন্মদিন' নামে। সেখানে তিনি লিখেছিলেন,

নুহাটা খুব সুন্দর হয়েছে। ওকে আমি খুব পছন্দ করি। এর অবশ্য আরেকটা কারণও আছে। ওর নামটা আমার রাখা। নাম রাখার সময় জহিরুল বলেছিল, 'নামটা তোকেই রাখতে হবে। যত ডিকশনারী আছে সব পড়ে ২ দিনের মাঝে আমাকে নাম দিবি।' তার কথা মত অনেক খাঁটা খাঁটনি করে নামটা পছন্দ করে বের করি। 'নুহা' শব্দটি আরবী। এর অর্থ- জ্ঞানের আলোতে আলোকিত। ও যেন সত্যিকার অর্থেই জ্ঞানের আলোতে আলোকিত হয়, আজকের দিনে এটাই ওর জন্য আমার প্রার্থনা।

মামুন জোয়ার্দার আরো লিখেছেন, নুহা আজ শুধু জহিরুলের সন্তান নয়; নুহা আজ আমাদের সবার আদরের মেয়ে। আমাদের বেস্ট নুহা আমাদেরকে অকালে ছেড়ে চলে গেল। অথচ ‘বেস্ট’ বাবা মা হিসেবে আমরা তো পারিনি আমাদের বেস্ট মেয়েটির অকাল অগস্ত্যযাত্রার গতিরোধ করতে। এমনকি পারিনি অপরাধীদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে।


নুহার হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবং সকল নাগরিকের সামগ্রিক নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন হবে জুলাই ১৯, ২০১১ তারিখে; বেলা ১১টা থেকে। সবাইকে অংশগ্রহণের আবেদন জানানো হচ্ছে।

১. বিস্তারিত দেখুন মানববন্ধনের ফেসুবক ইভেন্ট লিংক
২. ফেসবুক গ্রুপে যোগ দিন Unite for Nuha's Sake, Unite against Crime
৩. নুহার হত্যাকারীদের বিচারের দাবীতে পিটিশন

চ্যানেল আইয়ের প্রতিবেদন
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৬
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×