somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোক জ্ঞাপন টেমপ্লেট থেকে অটো প্রচার করা শোককে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত। এবং তাদের জানিয়ে দেয়া উচিত - শোক কেবল ওনাদের পৈতৃক সম্পত্তি নয়।

১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্বাভাবিক খানখন্দে ভরা সড়ক, মেয়াদোত্তীর্ণ গাড়ী আর ভুয়া লাইসেন্সধারী ড্রাইভার - এসব দেখার দায়িত্ব কার? গত কয়েকদিন পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে বাসের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাস মালিকেরা স্বপ্রণোদিত হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। টিভিতে গাজীপুর চৌরাস্তার যে ছবি এসেছে তা দেখলে বোঝা যায় ঐ সড়কে হেঁটে যাওয়াও পুলসিরাত পার হবার মত।

ঢাকা শহরের মেয়র তো মৃত - তার থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। অলিগলিতে হাঁটা যায় না। বিশাল বিশাল খন্দ, বৃষ্টি হলে তো কথাই নেই। দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর এমনই চলছে। বিএনপি থেকে আওয়ামী লীগ, তারপরে আবার বিএনপি তারপরে আবার আওয়ামী লীগ এসে ক্ষমতার রঙবদল করে দেয় - কিন্তু এসব সড়কের কোনো গতি হয় না।

ক'টা ড্রাইভারের সঠিক লাইসেন্স আছে? লোকাল বাস থেকে শুরু করে ট্রাক্সি ড্রাইভার - ৪/৫শ টাকায় বাগিয়ে নিতে পারে দুইনম্বরী লাইসেন্স। এসব লাইসেন্সধারীদের নাই ন্যুনতম ট্রাফিক সিগনাল সম্পর্কিত জ্ঞান অথবা চর্চা। এসব দেখবে কে?

পুরাতন গাড়ী, মেয়াদোত্তীর্ণ গাড়ী চলছে চোখের সামনে। ব্রেক ফেল করে উঠে যাচ্ছে ফুটপথে, উল্টে যাচ্ছে, বসে যাচ্ছে মাঝসড়কে - কে দেখবে?

আমাদের কাজ করে খেতে হয়। প্রতিদিন সড়কে নামতে হয়, বাসে চড়তে হয়। যাদের বক্তৃতা করে রাজনীতির ময়দানে সময় কাটে, তাদের যানবাহন যায় রাজকীয় ভঙ্গিতে। আগে পড়ে সিগনাল ব্লক করে, এসি-পাজোরোতে, পুলিশি প্রোটোকলে। তাদের সড়ক দুর্ঘটনার ভীতি নাই। কিন্তু আমাদের জন্য এই সাক্ষাৎ জাহান্নামের ব্যবস্থা করে প্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেত্রী কি স্রেফ শোক জ্ঞাপন করে নিস্তার পেয়ে যাবে?
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×