১. চাইনিজ পণ্য দামে সস্তা।
২. চাইনিজ নোকলা, সানস্যাং, আইফোল আমাদের জিঞ্জিরা শিল্পের অগ্রদূত।
৩. আমাদের দেশীয় ব্রান্ড ওয়াল্টন, সিম্ফনী, ম্যাক্সিমাস একসময় বিশ্ব দাপিয়ে বেড়াবে, যা বেনামে তৈরী করে দিচ্ছে চায়না।
৪. ভারতীয় পণ্য যেমন চাল, পেয়াজ, ডাল সহ গরু এসব পরিত্যাগ করে চাইনিজ সুস্বাদু চাউমিন, চিকেন ও সুপ আমাদের জন্য অধিক পুষ্টিকর।
৫. হিন্দি সিরিয়াল, সিনেমা আর কার্টুন ...চ্যানেল দেখে আমাদের হিন্দি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন হয়েছে, এখন আমাদের নতুন একটা ভাষার দিকে দৃষ্টি দেয়া উচিত। যেমন চাইনিজ ভাষা। অতএব চাইনিজ সিরিয়াল, সিনেমা ও কার্টুন বেশী বেশী আগলে ধরতে হবে।
৬. বাঙালী জাতির মধ্যে দ্রাবিড় ও মঙ্গোলিয়াড সংমিশ্রণ আছে। একছত্র ভারতীয় পণ্য ব্যবহার করে আমরা আমাদের মঙ্গোলিয়াড অংশের প্রতি এতদিন অবিচার করেছি।
৭. ভারত আমাদের দেশের মধ্যে প্রবাহিত নদীর উজানে বাঁধ দিচ্ছে। আর চায়না ভারতের মধ্যে প্রবাহিত নদীর উজানে বাঁধ দিচ্ছে। সুতরাং বোঝা যায় ভারত নয়, চায়না হলো উৎস - যাদের পণ্য আমাদের হওয়া উচিত আরাধ্য।
৮. চায়নার সাথে আমাদের সীমান্ত নাই, সুতরাং চায়নার বর্ডার গার্ডের গুলি খেয়ে চায়নার পণ্য বর্জন আন্দোলনের কোনো সুযোগ তৈরী হবে না কেয়ামত পর্যন্ত।
(যুদ্ধাপরাধীদের দোসরদের কাছে ভারত বিরোধীতা ছাড়া আর কোনো ইস্যু থাকে না। তাদের জন্য নিবেদিত এই স্যাটায়ার।)।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



