১. স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, বিপক্ষ দলের কর্মীদের পেটানোসহ খুনের ব্যবস্থা করতে পারঙ্গম;
২. দলের অভ্যন্তরে প্রতিশ্রুতিশীল নেতৃত্বকে সরিয়ে দিতে সিদ্ধহস্ত;
৩. স্থানীয় সন্ত্রাসী, চোরাকারবারী, উদীয়মান বখাটেদের পৃষ্ঠপোষকতা করতে নির্ভরযোগ্য;
৪. আওয়ামী লীগ ও বিএনপির কেবলমাত্র নির্বাচনী প্রতীক সম্বন্ধে সম্যক ধারণা থাকা;
৫. স্থানীয় ভোটার লিস্ট মুখস্থ থাকা;
৬. স্থানীয় জনগণের মধ্যে নিম্ন আয়ের মানুষদের নানাবিধ রাজনৈতিক কর্মসূচীতে সম্পৃক্ত করার সক্ষমতা;
৭. স্থানীয় উন্নয়ন-প্রকল্প যেমন সড়ক, ড্রেনেজ, বিদ্যুত, গ্যাস, হাসপাতাল, স্কুল উন্নয়ন প্রকল্প থেকে বড় অঙ্কের চাঁদা হাতিয়ে নেয়া;
৮. স্ব স্ব দলের বিশেষ দিবস-সমূহে খিচুরি-মাংস রন্ধন, বিতরণ ও প্যাকেট নিয়ে ছোট্ট খাটো মারামারি করতে অভিজ্ঞতাসম্পন্ন;
৯. কর্মীর এলাকায় কেউ মারা গেলে, সড়ক দূর্ঘটনায় পতিত হলে, আগুণ লাগলে, প্রাকৃতিক দূর্যোগ নেমে আসলে - এগুলোতে তড়িৎ অংশ নিয়ে আক্রান্ত ব্যক্তিদের মালজিনিস লুটপাট করায় বিচক্ষণ ও কৌশলী;
১০. সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত যেকোনো সেবা ও সুবিধাকে নিজেদের জন্য উঠিয়ে নিতে বিশেষভাবে পারদর্শিতা।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


