দেশী প্রকল্প বীরেরা অপরাধ করেছে বলে নিশ্চিত হওয়া যায়নি
এখন থেকে প্রতি বিন্দু মিথ্যে অভিযোগের প্রতিবাদে
আকাশে একটা উড়োজাহাজ গায়েব হবে
আর প্রতিটা ফোন কলে পাঠানো হবে সতর্কবাণী
প্রযুক্তি মন্ত্রণালয় থেকে
বাংলাদেশ ব্যাংকের গায়েবী অডিট-নামা থেকে
হিসাব শেষে ফেরত আসবে ভাউচার
এসব দুর্নীতি বিগত শতাব্দীর
ভুল করে ছাপা হয়েছে পেপারে
মৃত ইতিহাসবিদ কারো বিরুদ্ধে মামলা চলবে আদালতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


