যারা কবিতাকে আনকাট এবং একটা মৌল মনে করেন
যা আর কোনো অংশে বিকৃত হয় না, দয়া করে তারা থাকুন আড়ালে
আমার দরকার একজন কাব্য সম্পাদক
যিনি কবিতার বাড়তি মেদ কেটেছেটে একদম তির্যক বানাবে
যাদের ভেতরে কবিতারা ক ক করে তারাও অপাঠ করুন
এই বিজ্ঞপ্তি কেবল তাদের জন্য যারা কবিতার সারাংশ অনুবাদে পারঙ্গম
চারলাইনের কবিতাকে দশ ফিট চওড়া ব্যালকুনিতে আছড়ে ফেলতে পারেন
আর দুটো দড়ি ঝুলিয়ে নামিয়ে দিতে পারেন রাস্তায়
যাদের একজন করে পাঠক আছে এবং নিয়মিত বেতন পাবার উচ্চাশা
দয়া করে তারা হাত তুলুন, এই ঠিকানায় আপনার বৃত্তান্ত পাঠিয়ে দিন
কবিতাকে ছেটেছুটে একটা গল্প অথবা নাটক অথবা তিন কোনো টুল
যদি বানিয়ে দিতে পারেন - এই চাকরী আপনার কপালেই জুটবে নির্ঘাত
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



