somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনসংখ্যা সমস্যার একটি কার্যকর সমাধান

১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে ও ভয়াবহ রূপ নিচ্ছে তাতে জাতিসংঘ যেকোন সময় আমাদের দেশকে 'মনুষ্য বসবাস অনুপযোগী' হিসেবে আখ্যায়িত করতে পারে। ১০ কোটি মানুষের বেশী ধারণ ক্ষমতা এদেশের নেই। ১৫ কোটি মানুষ এখন এদেশে। এটা যেন ৩০ কোটিতে গিয়ে না পৌছায়। এখনও সময় আছে, আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।

শিক্ষিত ও সামর্থবানদের বেশী সন্তান হলেও তেমন সমস্যা ছিল না। তারা তাদের সন্তানদের প্রয়োজনীয় দেখভাল করার ক্ষমতা রাখে। কিন্তু এই শ্রেণীর মাঝে এখন অধিক সন্তান গ্রহণ প্রবণতা নেই বললেই চলে। অশিক্ষিত, গরীব ও বস্তিবাসীরাই এদেশে বেশী সন্তান নিচ্ছে, অথচ তাদের সন্তানদের ভরনপোষন বা লেখাপড়া করানোর সামর্থ নেই। এটাই মূল সমস্যা এবং তা ভয়াবহ অবস্থা ধারণ করেছে।

এজন্য সরকারকে একটু কঠোর হতে হবে। শুধু আহবান জানিয়ে লাভ হবে না। স্বাধীনতার পর থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে কয়েক লক্ষ কোটি টাকা দেশে খরচ হয়েছে। কাজের কাজ তেমন কিছুই হয়নি। লাগামহীনভাবে বেড়ে চলেছে আমাদের জনসংখ্যা।

এজন্য সবচেয়ে কার্যকরী ব্যবস্থা হচ্ছে - লাইসেন্সিং।
সন্তান গ্রহন করতে হলে প্রথমে লাইসেন্স গ্রহন ও ফী পরিশোধ করতে হবে।
প্রথম সন্তান গ্রহনের জন্য ৫০০ টাকা লাইসেন্স ফী ধার্য হতে পারে। দ্বিতীয় সন্তানের জন্য ৫,০০০ টাকা। এভাবে ৩য় সন্তানের জন্য ৫০,০০০ টাকা, ৪র্থ সন্তানের জন্য ২০০,০০০ পর্যন্ত হতে পারে। সরকারের আয়ও বাড়বে এতে। জন্ম, মৃত্যু, জাতীয় আইডি, ভোটার আইডি - এই বিষয়গুলো দেখার জন্য জন্য "জাতীয় পরিচয় অধিদপ্তর" বা এরকম একটি বিভাগ থাকতে হবে দেশে, যেখান থেকে সন্তান জন্মধারণ সম্পর্কিত লাইসেন্সও গ্রহন করা যেতে পারে।

আইন অমান্যকারীদের তিনগুণ পর্যন্ত জরিমানা ও অনাদায়ে জেল হতে পারে।
আমাদের আলেম সমাজ এতে সাহায্যের হাত বাড়াবেন বলে আশা করি। আমাদের ভাগ্যতো আমাদেরই নির্ধারণ করতে হবে। বিদেশী পরামর্শরা এসে ঠিক করে দিয়ে যাবেন না।

ধর্মের সাথে এই আইন কনফ্লিক্ট করবে না কোনমতেই। কারণ ইসলাম ধর্মে পরিষ্কারভাবে বিয়ে ও সন্তানগ্রহণ সম্পর্কে সতর্কতামূলক কথা বলা হয়েছে।
লাইসেন্স বিহীন সন্তান জন্ম হলে আইনের চোখে অবৈধ সন্তান বলে বিবেচিত হবে। সন্তান ডেলিভারীর সময় হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স চাইবে। স্কুলে ভর্তির সময় লাইসেন্স চাইবে... জেল জরিমানার ভয় সবারই আছে।

চীন দেশে এর চেয়েও কঠোর আইন রয়েছে। তারা সফল হয়েছে। জনসংখ্যার ঘনত্ব আমাদের চেয়ে তাদের অনেক কম। তারা ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমাদের রাষ্ট্র পরিচালনাকারীদের শুভ বুদ্ধির উদয় হবে কবে?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৮ দুপুর ১২:০৭
২৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×