আমার প্রিয় পোস্ট

প্রধান উপদ্ষ্টোর ইমেইল ঠিকানা - একটি অনুরোধ

২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৫

শেয়ারঃ
0 0 0

মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর ইমেইল ঠিকানা প্রকাশ করেছেন ও সকলকে এই ঠিকানায় তাদের মতামত প্রকাশের জন্য বলা হয়েছে।
ফিডব্যাক@পিএমও.গভ.বিডি

আমার বিনীত অনুরোধ, প্রধান উপদেষ্টা যেন নিজেই পরিচালনা করেন এমন একটি ইমেইল ঠিকানা থাকা উচিত। প্রতিদিন যদি আধ ঘন্টার জন্যও তিনি নিজে ইমেইল দেখেন ও এর জবাব দেন ব্যক্তিগত ভাবে, তবে তা হবে দেশে ই-গভার্নেন্স স্থাপনের প্রথম ও সবচেয়ে কার্যকরী ধাপ। এমনি করে প্রত্যেক উপদেষ্টাগণেরও ব্যক্তিগত ইমেইল ঠিকানা থাকা প্রয়োজন ও তা পাবলিকরি প্রকাশ করা উচিত।
জনগনের সাথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে এর কোন জুড়ি নেই। এতে বিভিন্ন মতামত, ভিন্নমত আসতে থাকবে। এর থেকেই সঠিক সিদ্ধান্ত গ্রহন করা হবে আরও সহজ ও দ্রুত।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৮
কেএসআমীন বলেছেন: আমাদের ব্লগার ভাই/বোনরা সকলেই ইমেইল সম্পর্কে অভ্যস্ত, এর উপযোগিতার ব্যাপারে সজাগ। তারপরও এ পর্যন্ত মাত্র ২৭জন এই পোস্টটি পড়লেন আর একজনও মন্তব্য করলেন না....!!!
৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩৪
কেএসআমীন বলেছেন: কেন ভাই, মন্তব্য করতে কি ভয় পান? উপকারী বিষয়ে এত ভয় কেন?
৪. ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৯
শাইরি বলেছেন: প্প্ব প্প্ব্ত্রপ্প্বঙ্প্প্বজ্জপ্প্ব্যপ্প্বজ্জপ্প্ব্বপ্প্বজ্জ প্প্বঙ্প্প্ব্ত্র প্প্বপ্প্বেূপ্প্বক্কপ্প্মপ্প্ব্নেপ্প্ব্ত্রপ্প্বমপ্প্ম েপ্প্ব প্প্ব্ত্রপ্প্বঙ্ প্প্বপ্প্বেন্প্প্ম ে-
ভববফনধপশ@ঢ়সড়.মড়া.নফ
৬. ৩০ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৩
নাঈম বলেছেন: @আমীন ভাই, সহমত।
তয় একখান কথা, প্র.উ. যে পরিমাণ ব্যস্ত থাকেন রাষ্ট্রীয় কাজ লইয়া, তাঁর কি ই-মেইল চেক করার টাইম আছে???
৭. ৩০ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৪
নাঈম বলেছেন: @আমীন ভাই, আমার ব্লগে দয়া করে ভিজিট দিয়েন.......
৯. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫২
কেএসআমীন বলেছেন: যে যতই ব্যস্ত থাকুক, দুই ঘন্টা পর্যন্ত ইমেইলে সময় দেয়া কোন ব্যাপারই না। রাত ১০টা থেকে ১২ টা পর্যন্ত দেয়া সম্ভব। সবার আগে প্রয়োজন ইচ্ছাশক্তি। আপনি আমি কি কম ব্যস্ত নাকি?
১০. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৫
গনডার বলেছেন: আজাইড়া পুষ্ট
১১. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৮
ম. ন. আলম ফরিদ বলেছেন: আপনার কথা সত্য । কিন্তু উনার তো ইমেইল আসলে নিজে চেক করবে না। করবে উনাদের সেক্রেটারি। উনারা যদি আবার নিজেদের ইমেইল প্রকাশ করে তা হলে তো ভালই হতো। যাই চলুন এই ইমেইলেই রাহেলার বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকষর্ণ করি যাতে অন্তত: প্রধান আসামি ধরা পড়ে। বিষয়টি প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
১২. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪২
কেএসআমীন বলেছেন: ধন্যবাদ মনা ভাই ও সকলকে মতামতের জন্য। @গনডার, গনডারের মতই তিনি বলেছেন।
১৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
শওকত হোসেন মাসুম বলেছেন: একমত। আমার ধারণা এখন প্রধান উপেদষ্টার অনেক সময়। সতরাং তিনি মেইল নিজে দেখলে সেটাই উপকারি হবে।
১৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৮
কেএসআমীন বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই আপনার সহমতের জন্য। এটা খুবই সহজ একটি কাজ। আমার মনে হয় প্রধান উপদেষ্টা একজন চৌকষ ব্যক্তি। তিনি পারবেন...
১৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৮
কেএসআমীন বলেছেন: মনা ভাই, ঠিকই ধরেছেন। নিজেই যেন ইমেইল চেক করেন সেজন্যই আমার লেখা। এটা খুবই সহজ একটি কাজ। আমার ধারণা প্র.উ. মহোদয় একজন চৌকষ মানুষ। উনি পারবেন। এবং একই সাথে যেন সকল উপদেষ্টারাও ইমেইল ব্যবহার করতে পারেন ও ইমেইল এড্রেস জনগণকে দিতে পারেন যে ব্যবস্থা করতে হবে। তাহলেই এটি সারা বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত হতে পারে। ই-গভার্নেন্স চালু করার এটি সহজ ও প্রথম ধাপ...

 

মোট সময় লেগেছে ১.০৬৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কারে বা জানাই বলো
বেদনা আমার,
বুঝিল না কেহ আমারে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই