somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসএমএস এর মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোন হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী দেশব্যাপী ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক। ৬টি অপারেটর দেশের আনাচে কানাচে এই নেটওয়ার্ক স্থাপনে প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করে ফেলেছেন। নেটওয়ার্ক বিস্তৃতির কাজ এগিয়েই চলছে। এই সহজলভ্য নেটওয়ার্ক কাজে লাগিয়ে অতি সহজেই এদেশে বড় বড় নির্বাচনের কাজও সম্পন্ন করা যায়। এরজন্য ভোট বাক্সের দরকার নেই, ভোটার লিস্ট ছাপানোর প্রয়োজন নেই। সম্পূর্ণ পদ্ধতিটা হবে সহজ, কার্যকর ও অতি অল্প খরচে।
মনে করুন আপনার ভোটার বা জাতীয় পরিচয় নম্বর হচ্ছে SP-098-765-7654, এখন এই নাম্বাটিকে সরকার ভোটার বা জাতীয় পরিচয় পত্রের সাথে সংযুক্ত করে দিতে পারে। মোবাইল নাম্বার এর সাথে পরিচয়পত্রের সংযুক্তি বাধ্যতামূলকও হতে পারে।
এখন ধরুন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে, প্রার্থীদের আদ্যক্ষর হচ্ছে K, E, F, H, L ইত্যাদি। ভোটের দিন নির্দিষ্ট সময়ে আমি আমার ফোন থেকে 8683 (VOTE) এই নাম্বারে SP-098-765-7654 K লিখে SEND করতে পারি। অর্থাত ভোটার নাম্বারের পর একটি স্পেস দিয়ে প্রার্থীর নামের আদ্যক্ষরটি দিলেই হলো।
যাদের মোবাইল ফোন নেই তারাও সহজেই ভোট দিতে পারবেন। সেজন্য ভোটের সময়ে নির্বাচন বুথে যেতে হবে ও স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটার আইডেন্টিফিকেশনের পর ভোটকেন্দ্রে থাকা নির্দিষ্ট মোবাইল ফোনে বা কম্পিউটারে প্রিসাইডিং অফিসারের সামনে ভোট প্রদান করতে পারেন।
একজনের মোবাইলে একাধিক ব্যক্তিও ভোট প্রদান করতে পারেন, তবে এতে কারচুপির সম্ভাবনা বেড়ে যায়। গরীব, অশিক্ষিত মানুষের ভোটার নাম্বার নিয়ে ইচ্ছেমত ভোট প্রদান হয়ে যাবে। আমি যে পদ্ধতিটা বলেছি তা প্রায় ৯৫% কারচুপি মুক্ত ও ইফেক্টিভ। পৃথিবীর কোথাও এমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিনা জানি না। না হয়ে থাকলে আমরা কি পথিকৃত হতে পারি না?
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪০
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×