গতকাল চীন-মৈত্রী কেন্দ্রে অনুষ্ঠিত এক মেলায় গ্রামীণ শক্তির একটি স্টল নজরে পড়ে। তারা বিভিন্ন রকম সৌরশক্তি চালিত বিদ্যুৎ সরবরাহ সিস্টেম প্রদর্শিত করে। নিচে এর বিভিন্ন ক্যাপাসিটির দাম উল্লেখ করা হলো। অনেকের উপকারে আসবে আশা করি...
৩০ ওয়াট প্যানেল...(২টি ৬ ওয়াটের বাতি)....... ১৮,০০০ টাকা
৫০ ওয়াট প্যানেল...(৩টি ৬ ওয়াটের বাতি)....... ২৭,৯০০ টাকা
১টি ১৪ ইঞ্চি টিভি
৮৫ ওয়াট প্যানেল...(৮টি ৬ ওয়াটের বাতি)....... ৪২,৫০০ টাকা
১টি ১৭ইঞ্চি টিভি
গ্রামীণশক্তির মতে কেরোসিনের খরচেই সৌরশক্তি ব্যবহার সম্ভব। জাপানের তৈরী এই সৌর প্যানেল এর রয়েছে ২০ বছরের গ্যারান্টি। ব্যাটারী ৫ বছর ও কন্ট্রোলারের ৩ বছর। প্রাথমিক খরচটা একটু বেশী তবে আমাদের দেশে সূর্যের যে উত্তাপ তাতে মনে হয় সৌর বিদ্যুৎ আশীর্বাদ হিসেবেই আসতে পারে... যদি আমরা এর ব্যবহার জানি
বিস্তারিত... ডব্লিউডব্লিউডব্লিউ.জিশক্তি.অর্গ
(ইংরেজী লিখতে গিয়ে আসলো না, দুঃখিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

