ইরানী মেয়েরা এদেশে এসে পতিতাবৃত্তি করতো। এটা বেশী দিনের কথা নয়। ৫০/৬০ বছর আগেও ছিল। আমাদের বাপ/দাদারা বা তাঁদের সমবয়সীরা স্বচক্ষে দেখেছেন। এখন ইরান আমাদের ভিসা দেয় না। আমেরিকার সাথে তারা ফাইট করে...
আফগানীরা এদেশে এসে ফেরী করে দোকানদারী করতো, এটা ওটা বিক্রি করতো। ব্রিটিশরা/ পর্তৃগীজরা/ওলন্দাজরা এদেশে আসতো ব্যবসার জন্য...
আরব দেশ থেকে আমাদের পূর্বপুরুষদের একাংশ এদেশে এসেছেন স্রেফ রুটি রুজির জন্য। ওখনে মরুভূমিতে গরমে খেয়ে না খেয়ে অবস্থা শোচনীয় ছিল...
ভারতীয় উপমহাদেশ ছিল সেসময় সুখের স্বর্গরাজ্য। প্রাচুর্যে ভরা দেশ। এটা ১০০ বছর আগেই ছিল। ১০০০ বছর আগেও ছিল। ইউরোপীয়রা শীতে, কষ্টে, না খেয়ে মরতো....
কলম্বাসের মাথায় ইন্ডিয়া আবিষ্কারের উদ্দেশ কী ছিল? স্পেনের রাণী কেন তাঁকে এত টাকাপয়সা দিয়েছিলেন? জীবনের এতবড় ঝুকি কেন নিয়েছিলেন? কারণ এই ইন্ডিয়াতেই ছিল সুখের ঠিকানা। যেমন আমরা এখন খুজি ইউরোপ আমেরিকায়...
১০০ বছর আগেও এদেশে ট্রেন যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন কয়টি দেশে ছিল ট্রেন?
আর এখন আমাদের অবস্থান কোথায়??????????? কেন???????????????
আমরা আমাদের অতীত নিয়ে কেন গর্ব করতে পারি না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

