somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ভালোবাসার দিনে ভাষাচিত্র প্রকাশ করেছে ৩টি বই
উ প ন্যা স

মন্দিরা
পীর হাবিবুর রহমান

ক বি তা

ত্রাণসুন্দরী
রহমান হেনরী

বহুকৌণিক বাতাসের মুখ
মিহির মুসাকী

খোঁজ করুন ভাষাচিত্র স্টলে।
স্টল নম্বর ৪০৯।]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28911000 http://www.somewhereinblog.net/blog/kshohel/28911000 2009-02-14 11:34:18
প্রণব আচার্য্য-এর কবিতার বই ''সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে'' এখন বইমেলায়...
প্রকাশ করেছে ভাষাচিত্র।

পাওয়া যাবে বইমেলার ভাষাচিত্র স্টলে।
স্টল নম্বর ৪০৯।

এছাড়া পাওয়া যাবে লিটল ম্যাগাজিন কর্ণারে পোয়েট ট্রি স্টলে।

প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর।]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28910108 http://www.somewhereinblog.net/blog/kshohel/28910108 2009-02-12 11:58:47
ফেরদৌস নাহার-এর নতুন কবিতার বই 'বৃষ্টির কোনো বিদেশ নেই'
প্রকাশ করেছে ভাষাচিত্র।

পাওয়া যাচ্ছে ভাষাচিত্র স্টলে।
স্টল নম্বর ৪০৯।
এবং লিটল ম্যাগাজিন কর্ণারে পোয়েট ট্রি স্টলে।

প্রচ্ছদশিল্পী তৌহিন হাসান।]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28910094 http://www.somewhereinblog.net/blog/kshohel/28910094 2009-02-12 11:18:32
যাদের সৃজনশীল ভাবনায় সমৃদ্ধ হচ্ছে ভাষাচিত্র বইমেলা আয়োজন ২০০৯

ক বি তা / ক বি তা বি ষ য় ক

সুব্রত অগাস্টিন গোমেজ - ঝালিয়া
ফেরদৌস নাহার - বৃষ্টির কোনো বিদেশ নেই
রহমান হেনরী - ত্রাণসুন্দরী
রহমান হেনরী - নির্বাচিত কবিতা
এ.টি.এম মোস্তফা কামাল - বাঙ্গালা রুবাই
মিহির মুসাকী - বহুকৌণিক বাতাসের মুখ
সুমন সুপান্থ - নিশিন্দা মেঘের বাতিঘর
সরসিজ আলীম - পাতাটি যতই মেজাজ দেখাক
শহীদুল ইসলাম মুকুল - জালছেঁড়া নদী
প্রণব আচার্য্য - সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে
মনোয়ার সুলতান - পোড়ানো দুঃখের পাঁচালি
মোস্তাফিজ কারিগর - নৌকাখণ্ডে দেবীর লাল
দেবজ্যোতি ভক্ত - নগ্নকথন


ক বি তা বি ষ য় ক স ম্পা দ না

রহমান হেনরী - বিশ শতকের বাঙলা কবিতা


ছ ড়া

আতাউল করিম - দু'হাত ভরে সোনার আলো
আতাউল করিম - নুন আনতে পানতা ফুরায়
আতাউল করিম - হবু রাজার রাজ্যটাতে
আতাউল করিম - আমেরিকায় হিংটিংছট্
গোলাম কুদ্দুস চঞ্চল - ওরা তিলে তিলে খায়
আনজীর লিটন -
সাইফুল্লাহ মাহমুদ দুলাল -


প্র ব ন্ধ

সুজিত সরকার - কবিতা কেন কবিতা
ফকির ইলিয়াস - কবিতার বিভাসূত্র
গুপু ত্রিবেদী - রবীন্দ্র প্রবন্ধ চয়ন
সেলিনা শেলী - কবিতার ব্যঞ্জন ও ব্যঞ্জনা
মাহবুব মোর্শেদ - আনাড়ি দর্শকের দিনলিপি


ছো ট গ ল্প

মিজান খন্দকার - পুনশ্চ যুদ্ধার্থীগণ
মনোয়ার সুলতান - রাফখাতা
মনোয়ার সুলতান - সপ্তডিঙা মেঘ
অরণ্য দত্ত তাপস - হেঁয়ালি
মাজুল হাসান - টিয়ামন্ত্র
সজীব দে - জীবনানন্দ ডাকপিয়ন হতে পারে


না ট ক

ফরিদ আহমেদ দুলাল - মানিক বাউলের পালা
হানিফ খান - এক মিনিট নীরবতা
সাইমন জাকারিয়া - বিনোদিনী
সেলিম এম রফিক - অলকানন্দা
খন্দকার সোহেল - ছড়ামামা


চ ল চ্চি ত্র

মাহবুব আলম - চলচ্চিত্র ভাবনা


উ প ন্যা স

পীর হাবীবুর রহমান - মন্দিরা
হামীম কামরুল হক -


ন ন ফি ক শ ন

পীর হাবীবুর রহমান - টক অফ দ্য প্রেস
সৈয়দ বোরহান কবীর - প্রতিক্ষণ


সাং বা দি ক তা
আর রাজি - সাংবাদিকতা : দ্বিতীয় পাঠ


অ নু বা দ

আলম খোরশেদ - কথোপকথন : বোর্হেস ও ওকাম্পো
রুবাইয়াৎ আহমেদ - পঞ্চস্বর : ভিন্ন দেশের পাঁচটি নাটক


অ ন্যা ন্য

শচীন দাশ - কইতে কথা নদীর সাথে (ভ্রমণ)
তাপস রায় - না মানুষের কৌতুক (কৌতুক)



খুঁজে নিন, মিলিয়ে নিন আপনার ভাবনা। শুরু হোক ভাবনাবিনিময়...।
স্টল নম্বর ৪০৯



ভাষাচিত্র
বায়ান্নোর হাত ধরে আগামীর স্বপ্ন]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28910012 http://www.somewhereinblog.net/blog/kshohel/28910012 2009-02-12 04:10:11
শহীদুল ইসলাম মুকুল-এর প্রথম কবিতার বই 'জালছেঁড়া নদী' এখন বইমেলায়
প্রকাশ করেছে ভাষাচিত্র।
পাওয়া যাচ্ছে বইমেলার ভাষাচিত্র স্টলে।
স্টল নম্বর ৪০৯।

এছাড়া পাওয়া যাবে বইমেলায় লিটল ম্যাগাজিন কর্ণারে পোয়েট ট্রি স্টলে।

প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

বইটির মূল্য ৮০ টাকা।]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28910001 http://www.somewhereinblog.net/blog/kshohel/28910001 2009-02-12 02:45:52
বইমেলার নতুন বই 'সাংবাদিকতা : দ্বিতীয় পাঠ'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী বইটির রচয়িতা।

প্রকাশ করেছে ভাষাচিত্র।
পাওয়া যাচ্ছে বইমেলার ভাষাচিত্র স্টলে।
স্টল নম্বর ৪০৯।

এছাড়া পাওয়া যাবে বইমেলার লিটল ম্যাগাজিন কর্ণারে পোয়েট ট্রি'র স্টলে

প্রচ্ছদ : সব্যসাচী হাজরা]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28909991 http://www.somewhereinblog.net/blog/kshohel/28909991 2009-02-12 02:24:08
তরুণ কবি জহির সুমনের কবিতার বই বিন্দু বৃত্তের চা দৌড়

প্রকাশক : ভাষাচিত্র
প্রচ্ছদ : জহির সুমন
মূল্য : ১২৫ টাকা

পাওয়া যাচ্ছে
ভাষাচিত্র, বইপত্র, জনান্তিক
আজিজ মার্কেট
শাহবাগ
ঢাকা]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28862549 http://www.somewhereinblog.net/blog/kshohel/28862549 2008-10-31 16:47:15
ভাষাচিত্র প্রকাশিত নতুন বই প্রসবকালীন ভাববিদ্যুৎ

প্রকাশক : ভাষাচিত্র
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
মূল্য : ৬০ টাকা

পাওয়া যাচ্ছে
ভাষাচিত্র, বইপত্র, জনান্তিক
আজিজ মার্কেট
শাহবাগ
ঢাকা]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28862168 http://www.somewhereinblog.net/blog/kshohel/28862168 2008-10-30 19:34:22
তরুণ লেখকদের পাণ্ডুলিপি প্রসঙ্গ... এছাড়া বের হয়েছে সাইমন জাকারিয়া, অলক বসু, তানভীর আহমেদ সিডনী, রুমা মোদক ও রাহুল আনন্দ এর লেখা নাটকের বই 'পাঁচ তরুণের ৫টি নাটক', বের হয়েছে তরুণ নাট্যশিক্ষক ও নাট্যগবেষক মীর মেহবুব আলম এর নাট্য বিষয়ক বই 'উন্নয়ন নাট্যচর্চা ও শিল্পভাবনা', অলক বসু এর নাটকের বই 'এবং অশ্বমেধ যজ্ঞ'।

ভাষাচিত্র থেকে খুব শিগগীরই প্রকাশিত হতে যাচ্ছে স্বাপ্নিক একটি প্রকল্প। 'পাণ্ডুলিপি সিরিজ'। এই সিরিজটি হবে সম্পূর্ণ তরুণ লেখকদের লেখা দিয়ে সাজানো। প্রতি বছর এই সিরিজ থেকে বই হবে দশটি।
আগামী একুশে বইমেলা উপলক্ষে ভাষাচিত্র থেকে প্রথমবারের মতো বের হচ্ছে দশ জন নির্বাচিত তরুণের দশটি বিষয়ের উপর নির্বাচিত গ্রন্থ। যে সব তরুণের এখনও কোন বই প্রকাশ হয়নি, কেবল সে সব স্বাপ্নিক তরুণগণ তাদের পাণ্ডুলিপি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, দ্রুত। পাণ্ডুলিপি হতে হবে দুই ফর্মার মধ্যে। বইটি ছাপা হবে পেপার ব্যাক কাভারে। প্রবন্ধ, ছোটগল্প, অনুবাদ, সাক্ষাতকার, মঞ্চনাটক, ছড়া, জীবনী, কবিতা, ভ্রমণ ইত্যাদি বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

যোগাযোগ করতে পারেন এই নাম্বারে : ০১৭১১৩২৪৬৪৪। অথবা :
ভাষাচিত্র
৭৬ আজিজ মার্কেট ৩য় তলা
শাহবাগ, ঢাকা ১০০০

আগামী ১৫ নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে।

এছাড়া স্বপ্নবিলাসী, যারা স্বপ্নকে ধারণ করেন, লালন করেন এবং স্বপ্নের ফেরি করে বেড়ান তাদের যে কোন স্বাপ্নিক প্রকল্প নিয়ে কথা বলার জন্য ভাষাচিত্র সবসবয় অপেক্ষমান, সারাবছর।
]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28862035 http://www.somewhereinblog.net/blog/kshohel/28862035 2008-10-30 14:59:53
সস্তা বাজারসাহিত্য উজিয়ে একটি চিরকালের বই... অচিন্ত্যকুমার সেনগুপ্তের কল্লোল যুগ বা প্রতিভা বসুর জীবনের জলছবির সঙ্গে স্বভাবগত মিল আছে এ বইয়ের। অমিলও কম নয়। নৈঃশব্দ্যের ডাকঘর এ কালাতিরিক্ত প্রসঙ্গাবলি তুলনামূলকভাবে বেশি। সাহিত্যের_ বিশেষত কবিতার_ গুণবিচারী পর্যবেক্ষণও আছে। বইটি সম্পর্কে মৃণাল বসুচৌধুরী তার আঁতুড়কথনে বলেছেন_ আমাদের এ যৌথরচনাকে ঠিক কোন অভিধায় ভূষিত করা হবে জানি না; তবে এ কথা নির্দ্বিধায় বলতে পারি, বাঙালির সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে সাহিত্য ও কবিতার ইতিহাস, যাকে অতিক্রম করে যে সৃষ্টি সমকালের বেড়াজাল থেকে মুক্তি চায়, সেই সৃষ্টি ও সৃষ্টিশীলতার দিকেই চোখ ছিল আমাদের। আমাদের ভাববিনিময়ের মুগ্ধ স্রোতস্বিনীতে ভাসতে-ভাসতে দশদিগন্ত খেকে কাছাকাছি এসেছে রঙিন উষ্ণীষ; কখনো বা খড়কুটো; সবকিছু নিয়েই আমাদের এ পত্রযান, নির্লিপ্ত ভ্রমণ। এবং আবু হাসান শাহরিয়ারের আঁতুড়কথনে আছে_ অভিজ্ঞতার আয়নায় কবি ও কবিতার মুখচ্ছবি ধরতে চেয়েছি আমরা। সাহিত্যের অন্যান্য শাখার অনেক মুনি ঋষির মুখও এসেছে। মুখের পাশে মুখোশও। বট ও বনসাই, শস্য ও কীট, গালিভার ও বামন, কবি ও ভাঁড়_ অনেক চরিত্রের সমাবেশ ঘটেছে বইটিতে। এ বিবেচনায় নৈঃশব্দ্যের ডাকঘর একটি প্রতিউপন্যাস। মাধ্যম চিঠি। আবার, যেহেতু কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ_ কোনও বর্গেই পড়ে না, প্রচল ধারণায় এ বইয়ের সুরাহা নেই। নিছক পত্রসাহিত্যও একে বলা যাবে না। এই ব্যত্যয় নৈঃশব্দ্যের ডাকঘর এর চারিত্র্য। সস্তা বাজারসাহিত্য উজিয়ে একটি চিরকালের বই নৈঃশব্দ্যের ডাকঘর। চিরকালের পাঠকের জন্য।


প্রকাশক : ভাষাচিত্র
পাওয়া যাচ্ছে : ঢাকার আজিজ মার্কেটের বইপত্র, বিদিত, ভাষাচিত্র, বাংলার মুখ, বাংলাবাজার-এর সাহিত্য বিকাশ, চট্টগ্রামের বিশদবাঙলা, নন্দন, শৈলী প্রকাশন, ময়মনসিংহের আজাদ অঙ্গন-সহ দেশের অভিজাত বই এর দোকানে।]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28822387 http://www.somewhereinblog.net/blog/kshohel/28822387 2008-07-20 23:13:28
কপি পেস্ট আর টেবিল মেইড সাংবাদিকতার নমুনা... এই আয়োজনে অবশ্য আরেকটি ব্যাপার প্রমাণিত হয়, তা হলো বাঙালি বরাবরই হুজুগের জাতি।

এই আয়োজন প্রসঙ্গে স্বভাবতই দেশের প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়া কিছুটা কাভারেজ দিবে এটাই বাস্তব। সংবাদপত্র, সাংবাদিকতা শব্দগুলোর সাথে যখন থেকে পরিচিতি লাভ করি তখন জানতাম, সাংবাদিকতা হলো অনুসন্ধানী, বিশ্লেষণধর্মী ও নির্ভরযোগ্য তথ্যের উপর দাঁড় করানো একটি প্রক্রিয়া। কিন্তু অতীব দুঃখের সঙ্গে আজকের পত্রিকাগুলো বা চ্যানেলগুলোর নিউজ ট্রিটমেন্ট দেখলে মাঝে মাঝে লজ্জায় মাথা হেট হয়ে আসে। তথ্য বিভ্রাট বর্তমানে আমাদের সাংবাদিকতায় অহরহ একটি ব্যাপার। তাই সংখ্যাতাত্ত্বিক বিভ্রান্তি পত্রিকা বা চ্যানেলের নিউজে কোন ব্যাপারই না। সেটা হোক কোথাও কোন আহত-নিহতের সংখ্যা, খেলার স্কোরসহ বিচিত্র বিষয়।

*ফিরে আসি তিন চাকা প্রসঙ্গে। প্রথম আলোয় নিউজ ছাপা হলো এই তিন চাকার আয়োজনটি করেছে, আয়োজন শিশিরবিন্দু নামের একটি প্রতিষ্ঠান। এই ভুল নিয়ে কোন মাথাব্যাথা নেই দেশের প্রধান দৈনিক নামধারী প্রথম আলোর। ভাবখানা এমন একবার নিউজ ছাপছি তাতেই তারা ধন্য... আবার সংশোধনী ক্যান।
কয়েকদিন আগে এই পত্রিকার একটি রিপোর্ট দেইখ্যা মনে হইছিলো রিপোর্টারকে ডাইক্যা আইন্যা তার দুই গালে দুইটা চড় বসাইয়া দেই। সম্প্রতি সেলিম আলদীন পাঠশালা নামের একটি পাঠচক্র গঠিত হয়। এই পাঠচক্রের উদ্দেশ্য সেলিম আল দীন চর্চাসহ বিশ্ব সাহিত্যের নানান বিষয় নিয়ে পঠন-পাঠন ও চর্চা। তো, প্রথম আলোচনা সভার নিউজটি প্রথম আলো ছাপল ঠিকই। সেলিম আল দীন বলে কথা...প্রথম সভাটি হয় আজিজ মার্কেটের বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে। পরের দিন নিউজ ছাপা হলো ঐ ফিল্ম সেন্টারের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়েছে। তার মানে রিপোর্টার অফিসে বইস্যা নিশ্চয়ই ফোনে ফোনে তার কর্মটি সম্পাদন করিয়াছেন।

যাই হোক আসি তিন চাকা প্রসঙ্গে। *দৈনিক যুগান্তর একটি সম্পাদকীয় স্টাইলে রিপোর্ট করলো প্রশংসাসূচক। রিপোর্ট দেখলে যে কেই বুঝবেন একটি টেবিলমেইড লেখা। কারণ প্রথম আলোতে ভুল হওয়া সেই একই আয়োজকদের নাম। অর্থাৎ, আয়োজন শিশিরবিন্দু। নির্লজ্জ একটি কাজ। মানে প্রথম আলো থেকে কপি পেস্ট। ভাবটা এমন লেখকদের এতো সময় কই যে তারা আয়োজকদের সঙ্গে কথা বলবেন? দুই কলাম লিখলাম এতেই তো আয়োজকরা ধন্য...

আমাদের সময়ও একটি রিপোর্ট লিখল। তবে, ভাগ্য ভালো তারা আয়োজকের নাম লিখল ঠিকই। কিন্তু তারা একটি ছবি ছাপলো যা প্রথম আলোর সৌজন্যে। অর্থাৎ প্রথম আলোর কপি পেস্ট...

বুঝতে আর বাকী থাকে না, কী কারণে প্রথম আলো এই দেশের সেরা দৈনিক বলে নিজেদের এতো ঢোল পিটায়... যেই বনে বাঘ নেই সেই বনের বানরও নাকি বাঘের মতো দাবড়াইয়া বেড়ায়...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28796642 http://www.somewhereinblog.net/blog/kshohel/28796642 2008-05-11 18:57:58
আর কী কী জিনিসের দাম বাড়ানো যায়... মহামান্য সরকারকে সাহায্য করবেন প্লিজ... যাই হোক এই দ্যাশে কী না হয়...এখন সুশীল সমাজ সবাই কইত্যাছে এই সরকাররে সাহায্য ও সহযোগিতা করার জন্য। তাই আমাদের উচিত আর কী কী জিনিসের দাম বাড়ানো যায় তার একটি লিস্টি পারলে দামের ডাটাসহ এই সরকারকে সরবরাহ করা...বিনিময়ে যদি আগামী নির্বাচনে কারও এম.পি হওয়ার খায়েশ থাকে তাইলে পাইলেও পাইতে পারেন...]]> http://www.somewhereinblog.net/blog/kshohel/28796548 http://www.somewhereinblog.net/blog/kshohel/28796548 2008-05-11 14:24:28 আজকের শীর্ষ খবর। বিজ্ঞাপনের কাছে মিডিয়ার নির্লজ্জ নতি স্বীকার। আমাদের সময় এর কীর্তি...
পত্রিকার প্রথম পৃষ্ঠায় মাস্টহেড এবং শেষ পৃষ্ঠায় সম্পাদকের নাম ঠিকানা ছাড়া পুরো দুই পৃষ্ঠাই বিজ্ঞাপনের জন্য ছেড়ে দেয়া হয়েছে...

আজ বাংলাদেশের আধুনিক সংবাদপত্রের ইতিহাসে এই দিনটিকে কালো দিন হিসেবে বিবেচনা করা উচিত...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28796476 http://www.somewhereinblog.net/blog/kshohel/28796476 2008-05-11 11:07:37
গডোর প্রতীক্ষায় যাচ্ছে বেলা...
এই বুঝি জরুরী অবস্থা উঠে যাওয়ার ইঙ্গিত...
হয়তো তথ্য অধিকার আইনের বাস্তবায়ন...
আইনের উপর থাকবেনা কারও অদৃশ্য ইঙ্গিত...
ছাত্রসমাজকে কেরানী বানানোর ষড়যন্ত্র হবে না...
কারও উপর কোন জোর জবরদস্তি শাসন প্রয়োগ করা হবে না...
ইত্যাদি ইত্যাদি...

দেশের একমাত্র আলোর দিশারী পত্রিকা প্রথম আলোর মহামান্য সম্পাদক আজ এক বিশাল বার্তা লিখিয়াছেন দেশবাসীর প্রতি। তার লেখার একটি অংশ দিচ্ছি : বাংলাদেশ এখন এক কঠিন সময় অতিক্রম করছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো জটিল অবস্থায় রয়েছে। বিগত বছরে উপর্যুপরি বন্যা আর সিডরে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে খাদ্য ও দ্রব্যমূল্য পরিস্থিতি সংকটজনক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিচ্ছে। ইতিমধ্যে আলু ও বোরোর বাম্পার ফলন হয়েছে। দেশের কৃষক সমাজসহ সব মানুষ উঠে দাঁড়াচ্ছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ও দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের দাবি হলো, দেশ ও দেশবাসীকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন।

মহামান্য সম্পাদক, বর্তমান সময়কে এক কঠিন সময় হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু কেন? বর্তমান সরকারের এক বছরেরও অধিক সময় অতিবাহিত হয়েছে... আর কতো দিন তারা ক্ষমতায় থাকলে দেশ একটি চমৎকার সময়ে পরিণত হবে?
দেশে আলুর বাম্পার ফলনে তিনি বেশ আশার আলো দেখতে পাচ্ছেন। সরকারও আলু নিয়ে দেশব্যাপী উৎসব করছে। তিনি কৃষক সমাজসহ সব মানুষের উঠে দাঁড়ানোর দৃশ্য পাচ্ছেন। আর আমরা অফিসের খরচ যোগাতেই হিমশিম খাচ্ছি... তিনি আর ১১ জানুয়ারীর আগে ফিরে যেতে চাচ্ছেন না। ড. কামাল সাহেবরাও সুস্থ রাজনীতির জন্য আগামী নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাচ্ছেন... আর নির্বাচন কমিশনের নির্বাচনী সীমানা পুন:নির্ধারনের নতুন ফর্মুলায় আমাদের মৌলবাদী শক্তিরা অর্থাৎ জামাতীয় নিশ্চয়ই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন... বাকী রইলাম আমরা। আম জনতা...
আমাদের কী হইবো? সুযোগসন্ধানীরা তো তাদের সুযোগমতো বাণী দিবেন। আমাদের বাণীর তো দাম নেই... তাই গডোর প্রতীক্ষায় যাচ্ছে সময়... দেখি যদি দিন বদলায়...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28796284 http://www.somewhereinblog.net/blog/kshohel/28796284 2008-05-10 19:38:26
একটি নিরপেক্ষ জরিপ!!! আলুর দাম বাড়িয়া কতো হইতে পারে? ১ এর পরে সংখ্যা বসান। ব্লগাররা আপনার ভোট করুন আলুর দাম বাড়িয়া কতো হইতে পারে? ১ এর পরের জায়গাটা তাই ফাঁকা রাখলাম? সংখ্যা বসান...]]> http://www.somewhereinblog.net/blog/kshohel/28795581 http://www.somewhereinblog.net/blog/kshohel/28795581 2008-05-08 19:48:20 সবচেয়ে বড় সামাজিক সংগঠন মসজিদ এবং কিছু কথা... শেকসপীয়রের ভাষায় যদি বলতে চাই তাহলে বলতে হয়_
অন্যের সংলাপ : অভাগা এই দেশ যেখানে বর্তমানে কোনো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেই...
আমার সংলাপ : অভাগা এই দেশ যেখানে কিছু শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বড় প্রয়োজন।
সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এই উপমহাদেশে আমরা বিভিন্ন আন্দোলন বা সচেতনতামূলক সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে বিভিন্ন সংগঠনের ভূমিকার কথা উল্লেখ করতে পারবো অনায়াসে... আমাদের দেশেও মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের কথা তো সবারই জানা...
কিন্তু এই বর্তমানে এই একটি বিষয়ে আমরা দৃষ্টি দিলে এর ক্ষীণ পরিধির বিষয়টি দেখতে পাই। দেশের সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন থিয়েটার দল ও গোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠন, মুক্তবুদ্ধিচর্চা কেন্দ্র সহ অনেক সভা-সমিতি-সংগঠন থাকলেও প্রায় সবাইকেই কেমন যেন নিস্ক্রিয় হিসেবেই চিহ্নিত করতে পারি আমরা...
আর সংবাদপত্র? এক পত্রিকার লোক আরেক পত্রিকার লোককে দেখতে পারে না। কোন সাংবাদিক বা সম্পাদককে এখন ঐক্যবদ্ধ হতে দেখা যায় না। দেশের প্রথমসারির একটি দৈনিকের একজন সম্পাদককে আটক করে রাখা হলো... কারও কোন প্রতিবাদ নেই। একমাত্র ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়... তার মানে একমাত্র ছাত্রসমাজই বা সংক্ষেপে বলতে গেলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের আরো কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখনও শক্তিশালী সামাজিক সংগঠনের ভূমিকা পালন করছে। মুক্তচিন্তার নামধারী অনেকেই একজন আরেকজনের কথা সহ্যই করতে পারে না... কয়েকদিন আগে একজন উপদেষ্টা বললেন তসলিমা বাংলাদেশের কোন সমস্যা না, ওটা ভারতের সমস্যা। ভালো হোক মন্দ হোক সেটা পরের ব্যাপার... একজন লেখককেও এর প্রতিবাদ করতে দেখলাম না... একজন তসলিমা নাসরিন তো কোন সন্ত্রাসী কিংবা দেশদ্রোহী নন...

আমরা রাজাকারবিরোধী শ্লোগানে শ্লোগানে আমার বইপত্র, খাতা-কলম, সভা-সমিতিতে চিৎকার চেঁচামেচি সবই করতে আছি... কিন্তু কাজের কাজ হলো সংগঠিত শক্তি... যা করছে সেই জামাত গোষ্ঠী বা রাজাকার গোষ্ঠী কিংবা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে সেই সুবিধাবাদী গোষ্ঠী... আর এই সব গোষ্ঠীর নিরব সংগঠনের কাজটি সংগঠিত হয়ে থাকে মূলত: অনেক মসজিদকে কেন্দ্র করে... পান থেকে চুন খসলেই তাই এক বায়তুল মোকাররম থেকেই যে বিরাট বিরাট মিছিল বের হয়। চোখ দুটি যদি সারা বাংলাদেশে ফেরানো যায় তাহলে দেখা যাবে এর পরিধি কতটা বিস্তৃত... কতটা সংগঠিত এবং কতটা সুগঠিত...

তাই চিৎকার চেঁচামেচি বন্ধ করে একটু সাংগঠনিক হওয়া ছাড়া এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে কোন কিছুই করা যাবে না। ব্যাপারটি ভাবা উচিত...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28795528 http://www.somewhereinblog.net/blog/kshohel/28795528 2008-05-08 17:30:47
দাম বাড়ানোর হুজুগীদের দলে এইবার ঢুকলো প্রথম আলো... (হোক ভেতরে ভীষণ কালো)
তাহার সঙ্গে প্রথম আলো...

অমন সুবিধাবাদী শ্লোগানেই পত্রিকাটির চরিত্র সম্পর্কে আন্দাজ করা যায়... হ পরথম আলোর কথাই কইতাছি। গতকাল পত্রিকাটি তাদের নতুন বিজ্ঞাপনমূল্য নির্ধারণ করিয়াছে। গেলো কয়েকদিন আগে এই পত্রিকার সম্পাদকীয়তে নিউজপ্রিণ্টের মূল্য বৃদ্ধি নিয়া একটি লেখা লিখে তারা। প্রথম আলোমার্কা একটি পত্রিকা ছাপতে কত টাকা খরচ হয় কত টাকা আয় হয় তার ফিরিস্তি দিয়েছিল তারা। তারা সরকারের প্রতি আকুতি-মিনতি কইরা কাইন্দা-কাইটা বোঝানোর চেষ্টা করছে যাতে সরকারী বিজ্ঞাপনের হার বাড়ানো হয়।
(তাদের উত্তরে বলি ভাইজানরা, আপনাগো হাতে পায়ে কে ধইরা আপনাগো পত্রিকার খরচ এতো বাড়াইতে কইছে। এতো বুজুং বাজুং মালটিকালার পত্রিকার দরকার কী? পত্রিকার নিউজ তো ঠিকমতো পড়া যায় না। সুবিধাবাদী আর দলবাজি আর নিজেদের প্রচার প্রচারণানির্ভর সংবাদে ভরা এই পত্রিকার সাংবাদিকদের গাড়ি, হোন্ডাসহ বিভিন্ন সুবিধা দিয়া এসি অফিসে বইস্যা অভাবী অমন কান্নাকাটি না করলে ঠিক ব্যবসায়ীদের চরিত্র আসে না... তাই না? যেমন এফবিসিসিআই সভাপতিদের ক্ষেত্রে ঘটে থাকে।
যাই হোক, এইদেশে সুবিধাবাদী আর নীতিবিবর্জিত সব ফটকাবাজ ব্যবসায়ীরাই কোনো কিছুর দাম বাড়ানোর আগে লাভ ক্ষতির অমন ফিরিস্তি দেয়।
বর্তমান রেট অনুযায়ী এই পত্রিকায় আগামী মাস থেইক্যা বিজ্ঞাপন দিতে হইলে প্রতি ইঞ্চি সাদাকালো বিজ্ঞাপনের রেট হইবো দুই হাজার টাকা
ভাবা যায়! এক ইঞ্চি বিজ্ঞাপনের মূল্য ২০০০ টাকা। চাইল, ডাইল, আটা, নূন, সিএনজির দাম বাড়লে এই পত্রিকাটি তো মোটামুটি সরকার আর ব্যবসায়ীদের চৌদ্দ গুষ্টি উদ্ধারের চেষ্টা করিয়া থাকে। কিন্তু তাগো এই ধরণের একচেটিয়া ব্যবসায়ী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবো কে? সকলে ভাবুন একবার...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28795438 http://www.somewhereinblog.net/blog/kshohel/28795438 2008-05-08 12:14:58
মৌচাকে ঢিল পত্রিকার সম্পাদক শফিক রেহমান পদ্ত্যাগ করেছেন!!! জনাব রেহমানের সেই বিমানবন্দর নাটকটির কথাও মনে পড়ে গেলো। মনে পড়ে গেলো যায়যায়দিন নামের পত্রিকাটির জায়গাটিও বিএনপি সরকারের সাথে সম্পর্কের বিনিময়ে হাতিয়ে নেয়া...
অবশ্য বাংলাদেশের সংবাদপত্র জগতে দুজন মানুষকে আমার সবচেয়ে বেশি আইডিয়াবাজ বলে মনে হয় (তা ভালো হোক আর ধান্ধাবাজী আইডিয়াই হোক) একজন জনাব শফিক রেহমান অন্যজন নাঈমুল ইসলাম খান...
রেহমান ভক্তরা আপাতত মন খারাপ করে থাকলেও ভবিষ্যতে তাদের জন্য ঠিকই নতুন কোন না ক্যারিশমা অপেক্ষা করছে এটা আমি বলতে পারি নির্দ্ধিধায়... জয় হোক শফিক রেহমানের... আর মুক্ত হোক আমাদের সংবাদপত্র জগত আদর্শহীনদের দখল থেকে...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28794810 http://www.somewhereinblog.net/blog/kshohel/28794810 2008-05-06 14:24:17
যাইত্যাছি যাইত্যাছি কই যাইত্যাছি জানি না... এই সময়কে জানুন...

পড়ুন...

যাইত্যাছি যাইত্যাছি কই যাইত্যাছি জানি না...

খারাপ লাগবে না...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28794171 http://www.somewhereinblog.net/blog/kshohel/28794171 2008-05-04 18:26:35
জামাতীদের মিলিত চেহারা!!! http://www.somewhereinblog.net/blog/kshohel/28794097 http://www.somewhereinblog.net/blog/kshohel/28794097 2008-05-04 14:59:30 রণে বনে জলে জঙ্গলে সবখানেই জামাতী-রা ছড়াইয়া আছে!!! রণে বনে জলে জঙ্গলে যেখানেই যাইবা আমাগো পাইবা_ জামাইত্যারা নিশ্চয়ই এই খবরে খুবই খুশিত... তারা যা করার তা কইরা যাইব। আর আমরা বিচ্ছিন্নভাবে দুই একটা সভা সমিতিতে লেকচার দিবো। আর সেক্টর কমান্ডাররা বন্ধ রুমে দু-চাইরাটা বুলি আওড়াইবো... বিশ্ববিদ্যালয়গুলো মুরগীর কারখানার মতো হইবো... কেরানী হওয়ার শিক্ষা দিবো তারা। কোন সভা-সমিতি-সংগঠন হইবো না। আর আদালতপাড়া...ওইটা নিয়া কমেন্ট করলে সোজা জরুরী বিধিমালা! আর জরুরি বিধিমালা মানেই জামিন অযোগ্য। অবশ্য জামাইত্যা যদি পুলিশ পিটায় তাইলে জরুরী বিধিমালা লংঘন হয় না।
ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র যদি পুলিশের সাথে তর্ক করে তাইলে এই জরুরি বিধি জরুরীভাবে ভঙ্গ হয়!
হুম!!! কত যে দেখব আর!!! নিজেও জানি না...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28794081 http://www.somewhereinblog.net/blog/kshohel/28794081 2008-05-04 14:09:56
ব্যাংকগুলোর ইতরামো হইতে রক্ষা পাই ক্যামনে? আমি ব্যাবসা করি ৫ বছর হইলো... অথচ ব্যাংকগুলোর দ্বারে দ্বারে ঘুইরা ৫০ হাজার টাকারও একটা লোন ব্যবস্থা করতে পারলাম না। অন্যদিকে প্রতিদিন দেশের বিভিন্ন পত্রিকায় চার কালার বিজ্ঞাপন আর দেশ জুইড়া বিশাল বিশাল বিলবোর্ডে হাজার হাজার কোটি টাকা খরচ কইরা তারা প্রচারণা চালায়... ঘটনাটা বুঝতাছিনা... এই ভণ্ডামীর মানে কী? ব্রাক ব্যাংক গ্রাহকের এতগুলো সম্পত্তি ডাকাতি কইরা নিয়া গ্যালো তারও কোন সুরাহা হইলো না...
সব মিলাইয়া ব্যাংকগুলোর এই ইতরামো থেইক্যা মুক্তি পাওনের উপায় খুঁজতাছি। উন্নত দ্যাশ হইলে কবেই মামলা কইরা দিতাম। অবশ্য ড ফোটা (ড.) কামালদের মতো আইনজীবি পাশে থাকলে অহনও সেই সাহস রাখি। কিন্তু তেনারা আবার এশিয়া এ্যানার্জির মতো বিগ কোম্পানী ছাড়া মামলা নড়েন না... তাই তাদের হাত থেইক্যা বাঁচতে চাই...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28793868 http://www.somewhereinblog.net/blog/kshohel/28793868 2008-05-03 20:00:42
দেশের মানুষ ভাত পায় না মিডিয়াগুলি এতো ডঙ করে ক্যামনে? অন্যদিকে একই পত্রিকায় প্রথম পৃষ্ঠায় তিন কলাম বিশাল হেডিং : মাঠে বোরোর বাম্পার ফলন। পত্রিকাওয়ালাদের ভাবটা এমন যেন ভাতে আর মানুষ কষ্ট পাইবো না। চাইলের বস্তায় মানুষ ঘুমাইতে পারবো...
একই পত্রিকার দিকে তাকাইলে দেখা যায় ১৬ নম্বর পৃষ্ঠায় তিন কলাম আট ইঞ্চি বিশাল চার কালার বিজ্ঞাপন জাতীয় আচার প্রতিযোগিতা... ভাত খাওয়ার ঝামেলা যেহেতু আর নাই... তাই আসুন সবাই আচার খাই। এছাড়া এনটিভি/চ্যানেল আইগো এসএমএস মার্কা তারকা বাছাই... পরথম আলোর তারকা জরিপ/তারকা পুরস্কার/তারার সাথে এক সন্ধ্যায়... ইত্যাদি ইত্যাদি বিশাল আয়োজন। ও! নকশার রান্নাবান্নার বইয়ের কথা তো ভূইল্যাই গেছিলাম_
বইটি সবাই কিনবেন আশা করি করে খুব আয়েশ
বই দ্যাখবেন আর পাক করবেন মজার মজার পায়েশ
আহা! এটাই আমার খায়েশ। আহা! এটাই ওগো খায়েশ!!!]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28793315 http://www.somewhereinblog.net/blog/kshohel/28793315 2008-05-01 18:37:06
সাবধান নাঈমুল ইসলাম খানের নয়া নয়া ফতোয়া থেকে... নাঈম ভাইয়ের সাথে যাদের কাজ করার অভিজ্ঞতা আছে তারা জানেন নাঈম ভাই বরাবরই টাকা পয়সার ব্যাপারে একটা কাঙালিপনা করে থাকেন। মনে আছে তিনি যখন দ্বিতীয়বারের মতো আজকের কাগজে সম্পাদক হয়ে যান তখন তার বেতন ছিলো প্রায় এক লাখ টাকার মতো কিংবা এক লাখ ছাড়িয়ে... তার কাছের লোকদের খুব গর্ব করে বলতে শুনেছিলাম বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বেতন পাওয়া সম্পাদক নাঈমুল ইসলাম খান।
আর অন্যদিকে জনাব খান সম্পাদকের টেবিলে বসে গর্বের সঙ্গে উচ্চারণ করেন_ খুব কম টাকায় আমি কিছু জুয়েল ছেলেকে নিয়োগ দিয়েছি। (উদারহরণস্বরূপ তখন মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া একজনকে তিনি নিয়োগ দিয়েছিলেন মাত্র ৩২০০ টাকায়)। কই তখনও তো তিনি টাকা পয়সার ব্যাপারে ছিলেন হাড়কিপ্টে... ওই টাকা যদিও তার নিজের ছিলো না। আর আজ? টাকা দিতে হয় তার নিজের পকেট থেকে (যদিও অনেকে বলে থাকেন নাঈমুল ইসলাম খান......... এর এজেন্ট)।
বোঝা-ই যাচ্ছে অন্যের টাকা দিতেই কার্পর্ণ্য করেন তিনি নিজের টাকা দ্যান কেমন কইরা! আমাদের সময়ের সাংবাদিক বন্ধুদের জন্য সহমর্মিতা রইলো...আর রইলো সাবধানবাণী। নাঈম ভাইয়ের ফতোয়া থেকে সাবধান...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28792173 http://www.somewhereinblog.net/blog/kshohel/28792173 2008-04-28 17:27:06
সাব্বাশ ব্যাটারা... সাহস আছে সিএনজিওয়ালাদের!!!
হুম! সাব্বাশ!!! জয় সিএনজি বাহিনী!!!!]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28792152 http://www.somewhereinblog.net/blog/kshohel/28792152 2008-04-28 15:51:03
সুবিধাবাদী ড ফোটা কামালরা আমাদের জন্য কথা বলবেন কবে? সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সন্ধ্যা ৮টার পর বাণিজ্য বন্ধ। স্বল্প আয়ের মানুষের বেঁচে থাকার সব পথই প্রায় বন্ধ। তারপরে মরার উপর খড়ার ঘা। চাইলের দাম, ডাইলের দাম, আটা, নূন, কাঁচামরিচ, গামচা-চাদর লুঙ্গি কীসের না দাম বাড়লো? আবার বাড়লো সিএনজি... এই জীবনে দেখলাম না জনগণের জন্য একটা টু শব্দ বাইর অইলো অইসব ড ফোটাদের। তাদের হাত থেইক্যা বাঁচতে চাই। বাঁচার পথ পাবো ক্যামনে বুঝতাছি না...]]> http://www.somewhereinblog.net/blog/kshohel/28791451 http://www.somewhereinblog.net/blog/kshohel/28791451 2008-04-26 16:55:03 অ-পরিবারতন্ত্রের খেসারত... যাইহোক, আমার অ-পরিবারতন্ত্রের একটি দুঃখের কথা বলি। টুকটাক বাণিজ্য করি বইলা হামেশাই আমাকে ব্যাংকে চেক নিয়া দৌঁড়াদৌঁড়ি করিতে হয়। আমার ছোট ভাই-ই সাধারণত এই কাজটি বেশি করে। কিন্তু সেদিন কী মনে কইরা বিশ্বাসের ধূয়া উড়াইয়া আমার ভাইজান আমাদের পাশের চা দোকানের এক কর্মচারীকে চেকটি দেয় ব্যাংক থেকে ক্যাশ কইরা আনার জন্য...
তারপর? অ-পরিবারতন্ত্রের খেসারাত!!! উধাও... দোকানের ঐ কর্মচারী উধাও...সাথে উধাও আমার চেক...টাকাও। একটু ডিটেইল ভাইবা দেখলাম... এরইমধ্যে আমাদের দেশ থেইক্যা পাটকল মোটামুটি উধাও... তেল-গ্যাস উধাও হইবার পথে... আরো কী কী বাকী থাকে জানি না। কারণ আমরা আমাদের পেট চালাইতে এতটাই ব্যস্ত যে আমাদের মগজ থেকে আমাদের চিন্তাশক্তিও প্রায় উধাও...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28790868 http://www.somewhereinblog.net/blog/kshohel/28790868 2008-04-24 19:03:59
ভালোবাসতে হলেও পড়তে হয়... পড়ুন প্রেমের কবিতা... পড়ুন...
‌শূন্য দশকের প্রেমের কবিতা।
সম্পাদনা যুবা রহমান ও মামুন খান।
পাওয়া যাচ্ছে : ঢাকার নান্দনিক বইপাড়া আজিজ মার্কেটের_
জনান্তিক, বইপত্র, ঋত্বিক ও ভাষাচিত্র

এই স্টলগুলোতে...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28790593 http://www.somewhereinblog.net/blog/kshohel/28790593 2008-04-23 21:51:52
নয়া গণতন্ত্রের নয়া নয়া ভোগান্তি... যাই হোক আজকের একটি নতুন ভোগান্তির কথা বলি_
জানেন তো, একদিকে পকেটে টাকা নাই অন্যদিকে দোকানে চাল নাই, চাল থাকলেও বাজেট নাই, বাজেট সহ হাজির হলে দেখা যাবে চাল নাই... চাল আছে তো সুগন্ধ নাই, মানে দুর্গন্ধযুক্ত চালের অভাব নাই... বাসায় গেলে গ্যাস নাই.... গ্যাস আসলে বিদু্ৎ নাই... বিদুৎ এলে পানি নাই... রাস্তায় গেলে সিএনজি নাই... অফিসে গেলে বাণিজ্য নাই। বাণিজ্য করলে শান্তি নাই...
হাজারো রকমের নাই এর ভেতর আজ সোনারগাঁ গেলাম নিজ বাড়িতে ভোটার হবো বইলা। আগে থেকে ঘোষণা দেওয়া ছিলো ভোটারদের ছবি তোলা হইবো ৫টা পর্যন্ত। কিন্তু ঘড়ির কাঁটা ৪টা না পেরুতেই মহামান্য ভোটার আইডি বাহিনী ব্যাগ এন্ড ব্যাগেজে সেনা জীপে... জীপও ততক্ষণে স্টার্ট... কী আর করবো... আগেই বলেছি এমন একটা সময় অতিবাহিত করিতেছি যে, চারদিকে শুধু নাই আর নাই... তাই জীপের সামনে দাঁড়াইয়া বলতে পারলাম না (কারণ সাহস নাই) নিয়ম ভাইঙ্গা এক ঘণ্টা আগে চইল্যা যাইতাছেন ক্যান?
তার মানে আবারও ঢাকা থেকে সোনারগাঁ যাইতে হইবো কাইল... অপেক্ষায় আছি আরো কতো ভোগান্তি ছিলো এই কপালে...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28790592 http://www.somewhereinblog.net/blog/kshohel/28790592 2008-04-23 21:36:57
আসুন গণতন্ত্রের কথা বলি... আসুন গণতন্ত্রের পথে চলি...
ভাতের বদলে আলু খাওয়ার রীতি ধরি...
গণতন্ত্রের পথে চলি...

পাখিরা উড়িবে, ডানা ঝাপটাবে...
আমি দেখিবো তাকিয়ে,
কইবোনা কথা, কইবোনা কথা
মুখটা একটু বাকিয়ে...

শেখ হাসিনা কট, খালেদাও কট
কট বিহাইন্ড দ্য পলিটিক্স
কোরেশি হাফিজ কামালরে দিয়া
গড়ি গণতন্ত্রের নয়া মিক্স...

আসুন গণতন্ত্রের কথা বলি...
আসুন গণতন্ত্রের পথে চলি...
ভাতের বদলে আলু খাওয়ার রীতি ধরি...
গণতন্ত্রের পথে চলি...]]>
http://www.somewhereinblog.net/blog/kshohel/28790249 http://www.somewhereinblog.net/blog/kshohel/28790249 2008-04-22 19:41:41