এ সময় বুঝি তোমার নয়
বা তুমি-ই বুঝি নয়কো এ কালের
নতুবা শ্বাস নিতে কষ্ট কেন লাগে?
কেন নয় তালে তাল মিলিয়ে চলা?
কেন নেই মাছের মত নির্বিকার দৃষ্টি?
তুমি ব্যর্থ পুরুষ!
কামতাড়িত নারী তোমাতে তুষ্ট নয় এতটুকু
এ অদ্ভুত গতিময় জীবনে
তুমি নিছক ই থমকে যাওয়া সময়ের ভগ্নাংশ এক
বর্ষায় কেও বুঝি আবেগি হয়না এখন?
খরতাপে সাধেনা কেউ এক ফোটা জল;
মানুষের কাঁধ আজ সবচে মজবুত সিড়ি,
অনেকের রক্ত "কিছু"দের বাহনের জ্বালানী আজ,
এ সময় ই এমন...
তাতে বেমানান হে! ঠাঁই কোথায় চাও তুমি?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



