আম উঠেছে জাম উঠেছে কাঁঠাল পাকা পাকা
কিন্তু কিছুই কেনা যাচ্ছেনা, পকেটে নেই টাকা।
কোথায় আছে টাকা, কোথায় পাবো টাকা?
বাবা দিলেন ধমক "পকেট আমার ফাঁকা"
মায়ের কথা কী আর বলবো, টাকার কথা শুনে
জ্বলে উঠলেন তেল বেগুনেX#
চুরি করবো নাকি?
অগত্যা তার কাকা ছিলেন বাকি,
খোকন গেলো কাকার কাছে ছুটি।
শুনে কাকা বললেন, বটে! এই বয়সেই চিনে গেছিস? বাহ!
না, তুমি দিলেই চিনবো, দাও না কাকা
একটা জিনিস কিনবো
কাকা তখন একটি টাকা এনে,
হেসে বললেন নে নে
খোকন দেখলো টাকা কোথায়, রঙ্গীন কাগজ,
তার উপরে হরিণ ছবি আঁকা
তবে কিনা কাগজটা বেশ কড়কড়ে আর শক্ত
তাই কি সবাই এই কাগজের ভক্ত?
খোকন বলে আচ্ছা কাকা, আমি যদি অনেকগুলো হরিণ আঁকি খাতায়,
অনেক টাকা হবে?
যেন গলায় ব্যাং ঢুকেছে এমনি ভাবে কেশে,
কাকা ভাবলেন ছেলেটা কি পাগল হবে শেষে!
নিয়ম আছে নম্বর আছে, আছে জলের ছাপ,
না না, এসব চিন্তা করাও পাপ!
বললো কাকা হাত ঢুকিয়ে ইস্ত্রি করা প্যান্টে,
আমরা আঁকলে হবেনা হে, কাগজগুলো টাকা হবে আঁকলে গভর্মেন্টে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

