সাধারনত দেখা যায় ফাস্ট বোলার রা বল করে মাঝে মাঝে ব্যাটসম্যানের দিকে দু'কদম এগিয়ে গিয়ে দু'কথা শুনিয়ে আসে(যেমনঃ কেমন বুঝলি? এক্কেবারে ঢিস্কাও
...মিঁয়াদাদ(ক্রিকেটের বাড়ে মিয়া) ছিলেন কিছুটা ব্যাতিক্রম। তিনি ব্যাটসম্যান হয়ে উলটো বোলারদের টিজ করতেন
তো অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যে টেস্ট হচ্ছে।
মিঁয়াদাদ আছেন ব্যাটিং এ। বোলিং করছেন মার্ভ হিউজ
এই মোচুয়া বোলার বেশ মুডি ছিলেন
তো মিঁয়াদাদ একটা শট খেলার পরে অন্য প্রান্তে যাবার পরে তার পাশ দিয়ে হিউজ যাবার সময় পিছে পিছে কিছুটা যেয়ে জিজ্ঞেস করছেনঃ বাস কই?
হিউজ অবাক হয়ে আবার বোলিং এ ফিরে যায়
তো আবার কিছুক্ষন পরে মিঁয়াদাদ জিগায় ও মিয়া তুমার বাস কই?
হিউজ তো মহা বিরক্ত
আবার দ্বিধান্বিত কেন তার কাছে বাসের খবর নিচ্ছে
আরো কয়েকবার এক ই প্রশ্ন করার পরে হিউজ আগ্রহ চেপে না রাখতে পেরে
তখন বাড়ে মিয়া কয়ঃ তুমারে আমাগো দেশের বাস কন্ডাক্টরের মতন দেহায়
হিউজ তো রাগে অপমানে শেষ
খেলা চলতে থাকলো...বাড়ে মিয়াও তার টর্চার জারি রাখলো হিউজের উপর
তো এক সময় বাড়ে মিয়া আউট হয়ে গেলো
তো বাড়ে মিয়া প্যাভিলিয়নের দিকে যাচ্ছে
এ সময় দেখে পিছন থেকে হিউজ তার সাথে সাথে আসছে আর বলছেঃ
টিকেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

