সিনেমা বানাই

শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর হামলা, সন্দেহ ভারত ও আওয়ামী লীগের দিকে

০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৮:৫১

শেয়ারঃ
0 0 0

পাকিস্তানে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর হামলায় গোয়েন্দাদের সন্দেহের তীর এখন ভারত ও তাদের দালাল আওয়ামী লীগের দিকে বিদ্ধ হয়েছে (এখনও ইরান রেডিও এই খবর দেয় নাই যদিও, তবে দিবে)।

গত কয়দিনে বিশিষ্ট ব্লগারদের নানা আলোচনায় প্রভাবিত হয়ে আমি এই ব্যাপারে কিছু যুক্তি দাড় করিয়েছি। নীচের কারণগুলো বিশ্লেষণ করলে আমরা উপরের অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাই :

১. শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাস কোনদিক দিয়ে যাবে এটা ভারত ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব ছিলো না। আর ভারত জানলে সেটা তাদের দালাল আওয়ামী লীগও জানবে। জানবে কলকাতার দাদাবাবুদের পয়সায় তৈরি একটি বিশেষ ব্লগের ব্লগাররাও।

২. কথিত দুই বন্দুকধারী জঙ্গী শুধু পাকিস্তানী পুলিশ মেরেছে, কিন্তু শ্রীলঙ্কান কোনো ক্রিকেটারের গায়ে একটা বুলেটও লাগেনি। তার মানে নিশ্চয়ই এরা ভারতীয় এজেন্ট। কারণ পাকিস্তানীদের প্রতি তাদের রাগ তাই পুলিশ মেরেছে। কেনো শ্রীলঙ্কানদের মারলো না। কারণ শ্রীলঙ্কানরা ভারতের বন্ধু।

৩. পাকিস্তানে বিশ্বকাপ না হলে আর কোনো আন্তর্জাতিক দল ক্রিকেট খেলতে না গেলে তার সরাসরি সুফল ভোগ করবে ভারত ও বাংলাদেশ। কারণ সেক্ষেত্রে উপমহাদেশের ম্যাচগুলো এই দুই দেশে হবে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ম্যাচ ফির টাকাগুলি মেরে খাবে। তাছাড়া ভারত চায় না কোনো মুসলমান দেশ আইসিসি রেংকিংয়ে তাদের টপকে যাক।

৪. ঘটনার সঙ্গে সঙ্গে হিন্দুস্তান টাইমস নামের একটি পত্রিকায় এই ঘটনার ভিডিও পোস্ট হয়েছিলো। তারা কিভাবে জানলো যে এইখানে গোলাগুলি হবে। কিসের ভিত্তিতে তারা গাছের উপর ভিডিও ক্যামেরা নিয়ে বসেছিলো?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৮:৫৫
এস্কিমো বলেছেন: নানক মনে হয় এর সাথে জড়িত। তদন্ত চাই।
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: হ

২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:০০
এস্কিমো বলেছেন: তদন্ত কমিটিতে নিজামী, ফারহাদ মজহার আর মাহমুদুর রহমানকে অন্তর্ভুক্ত করার জোরালো দাবী জানাই।
৩. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:০২
কুঙ্গ থাঙ বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার যারা দাবী করে, তারাও এর সাথে জড়িত থাকতে পারে ;)
৪. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:০২
রেজওয়ান বলেছেন: আসল ব্যাপার হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটির নমুনা - বুলেট প্রুফ কাঁচ ছাড়া কোচ। সাথে যেসব ঠোলা ওরা নিজেরা মরা ছাড়া আর কিছুই করতে পারে না। তাদের যাত্রাপথ সন্ত্রাসীরা জানত কিভাবে? কোন ক্যামোফ্লাজ রাখা হয়নি? কমান্ডো বাহিনী সাথে ছিল না কেন? ১২ জন সন্ত্রাসী রকেট লঞ্চার, একে৪৭ ইত্যাদি নিয়ে রিক্সা করে এসে গুলি ছুড়ে পালিয়ে গেল কেউ একটি আচড় ও লাগাতে পারল না তাদের গায়ে।

এরকম সিকিউরিটি থাকলে যে কেউ যে কোন কিছু করতে পারে। তারপরে লাহোরের আইজি পুলিশ বলেছেন আমরা আর কিভাবে পাহাড়া দেব। সত্যি যা পারে না তা তারা কেন প্রতিশ্রুতি দেয়?
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: পয়েন্ট নোটেড। কিন্তু আপনি আসল ব্যাপার এড়িয়ে যাচ্ছেন। দয়া করে পিছলাবেন না। বলুন ভারত ও আওয়ামী লীগ জড়িত--এটা আপনি সমর্থন করেন।

৫. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:০৯
নাজিরুল হক বলেছেন: হাসিনা ও মানমোহন কে ব্যান করা হোক।
৬. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:১৫
সাগর ঢাকা বলেছেন: জটিল হইছে!!

তাইতো খুবই সন্দেহ জনক!!! ;)
++
৭. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:২৭
হুমায়ুন কবির হাকিম বলেছেন: সব সম্ভাবনা খতিয়ে দেখা যেতে পারে......
৮. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:৩৪
হমপগ্র বলেছেন: আল্লাহ তাই নাকি????

আম্বীলীগ আর বারতের বিচার চাই...হেরাই ফাকিস্তানকে চিপায় লয় খালি!
৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:৩৭
েপচাইললা বলেছেন: নয়াদিগন্ত ই বিষয়ে যেইটা কইবো সেইটাই ঠিক। তয় আপ্নের আন্তর্জাতিক মানের একখান ব্রেইন আছে। আমরা গর্বিত আপ্নেরে লইয়া।

ঘটনা প্রমান করতে নিজামীর চেয়ারে রাইখ্যা লাদেনরে (যদি বাইচ্চা থাকে) উপদেষ্টা কইরা কমিটি গঠন করা হউক। বাংলা ভাই আর রহমান ভাই থাকলে ভাল হইতো।
১০. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:৩৯
বিবর্তনবাদী বলেছেন: ভাবতে ভালই লাগে, দেশ এগিয়ে যাচ্ছে :)
১১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:৪২
ব্লগে নতুন বলেছেন: আসেন ভাই আমরা বিষিষ্ট জারজ নিজামী প্রধান করে কমিটি করি তারপর এই রাজাকারকে সেই কমিটির বিষিষ্ট চামচা হিসাবে নিয়োগ করি।
চালায় যান চামচা ভাই আপনারে হয়ত কালকেই আপনার বাপের দেশ পাকিষ্তানে ডাক দিবে।
১২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:৫২
েকামল গান্ধার বলেছেন:
আম্লীগ আর্মি মারসে, ভারত হেল্প করসে। আসেন সবাই বিএনপি রে ক্যু কইরা ভুট দেই। আর জামাতরে জামাই আদর করি।
১৪. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:০২
প্রণব আচার্য্য বলেছেন: নাজিরুল হক বলেছেন: হাসিনা ও মানমোহন কে ব্যান করা হোক।
১৫. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:১৩
মেঘলা মানুষ বলেছেন: ক্রিকেট খেলায় গোল যে কখন হয় তা আইজ পর্যন্ত বুঝলাম না /:)
১৬. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:১৩
নাজিম উদদীন বলেছেন: হতেও পারে, অবিশ্বাসের কিছু নাই । :)

কেউ কি দায়িত্ব স্বীকার করেছে, না এখনও সে কালচার গড়ে ওঠে নাই।
১৭. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:১৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আসলেই...দেশের রাজনীতিবিদগণ তো দেখছি এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখছেন, ভাবতে ভালই লাগছে। আচ্ছা, আমরা এত ঊর্বর রাজনীতিবিদদের কেন বিদেশে রপ্তানি করছিনা? দেশের বৈদেশিক আয় ত তাহলে হু হু করে বেড়ে যেত।
১৮. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:৩৪
আহমদ মুসা বলেছেন: হ আপনের গিয়ানের বহর দেখে শয়তানও লজ্জা পায়।
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১২

লেখক বলেছেন: তা যা বলেছেন ধাদা

১৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:৩৫
সেলটিক সাগর বলেছেন:
@ লেখক,

নিজামীর দুই গেলমান - তেহরান রেডিও'র আশরাফ ও উটু ফজল-কে তদন্ত কমিটির রেসিডেন্ট গেলমান নিয়োগের দাবি জানাই।
২০. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:৫০
ঘুমন্ত পথিক বলেছেন:
আপনার কথায় যুক্তি আছে ভাই। কঠিন যুক্তি। ভাবাবার মতই। তাই বসে বসে ভাবছিলাম ...

... ভাবতে ভাবতে হঠাৎ বুঝলাম এটা আসলে আমাদের আর্মির কাজ! কারণ, বিডিআর এর দূঃখজনক ঘটনায় আর্মির ইনটেলিজেন্স ডিপার্টমেন্ট পুরা ফেইল মেরেছে এবং তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই উনারা পাকিস্তানে এই ঘটনা ঘটিয়ে প্রমাণ করতে চাইলেন যে তাদের চেয়েও বড় উজবুক আছে - এই পাকিস্তানিরা - যাদের আইএসআই এর মত চাল্লু বাহিনী থাকা সত্বেও এবং এত সতর্কতা অবলম্বনের পরও শ্রীলংকা দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আর, এটা ঘটানোর জন্য তাদের অবশ্যই বাংলাদেশের "আওয়ামী" সরকার এবং পাকি-দের চিরশত্রু "ভারত"-এর সাহায্যের প্রয়োজন পড়ে থাকবে।

আমি আরও ভাবছি ...

[ যাঁরা সবকিছুই খুব সিরিয়াস ভাবে নেন, তাঁরা দয়া করে আমার উপর চটবেন না যেন! :-p ]
২১. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
শূন্য আরণ্যক বলেছেন: হাহাহাহ .......... দারুন হয়সে ..... যুক্তির বহরে ব্লগে গত কয়েকদিনের যুক্তির কথা মনে পড়ল ..

ভালো মিলাইসেন ++
২২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:৫৮
আবুল বাহার বলেছেন: এইটা হৈল শেখ হাসিনার পুলা জয়ের কাম । এই পুলা আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পর FUKistan আর্মিরে এক হাত দেখাইলো ।

বাহ !! বেটা জয় !!! বাহ!!
২৩. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:০০
সত্যেন্দ্র ছাতু বলেছেন: এই কথার প্রতিবাদ যে করবে সে কলকাতাব্লগের দালাল সুশ মিয়া।
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: তাইতো। দেখেন না সুশ মিয়ার নেতৃত্বে দলে দলে ভাদারা আইসা পুস্টে মাইনাস দিতেছে। তাদের সঙ্গে মতের মিল না হইলেই মাইনাস।

২৪. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:০১
সত্যেন্দ্র ছাতু বলেছেন: আমি তো শুনেছিলাম চামিন্ডাভাসকে গাছে টাঙগিয়ে টুকরা টুকরা করা হয়েছে। তার ভুরু একটা একটা করে টেনে ছিড়েছে।

জারদারির সাধারণ ক্ষমা ঘোষণা না করাই এর জন্য দায়ী বলে মনে করছে বেচে যাওয়া ক্রিকেটাররা।
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: আপনার সোর্স কি?

২৫. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:০৭
অরণ্যচারী বলেছেন: ছাতু ভাইরে অতি উত্তম ঝাজা।
২৬. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:১২
অরণ্যচারী বলেছেন: আরেকটু অ্যাড করি - কুবরিক ভাই কোন ব্রেকিং নিউজ দিবেন না? শ্রীলঙ্কান আর্মি পাকিস্তানে সামরিক হামলা চালাচ্ছে এই খবরটা দিয়া দেন। ব্লগবাসী আমোদিত হোক।
২৭. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৪২
সন্দীপন বসু মুন্না বলেছেন: এ বিষয়ে আরো গুজবীয় পোষ্ট চাই।;)
২৮. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৪৯
সাদাচোখ বলেছেন: আমি তো আমার সম্পৃক্ততা দেখতে পাচ্ছি। গতকাল একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। স্বপ্নে কাদেরকে যেন গুলি করছিলাম আর গ্রেনেড ছুঁড়ছিলাম(ফ্রী অ্যাকশন মুভি!!!)। এখন পরিষ্কার হল আসলে আমি ঐ ক্রিকেটারদেরই অ্যাটাক করেছিলাম।:D

এনি ওয়ে, আপনারা আবার টিকটিকিদের কাছে বলে দিয়েন না।
২৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৫৫
অরণ্যচারী বলেছেন: সাদাচোখ: এখনি ইন্টারপোলকে জানাচ্ছি।
৩০. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১১:৫৫
কেমিকেল আলী বলেছেন: আওয়ামীলীগের বিচার চাই
৩১. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৪
সাদাচোখ বলেছেন: আপনার ভালর জন্যই বলছি, কাউকে জানায়েন না। যদি ধরা পড়ি তাইলে কিন্তু হাজতে শুয়ে শুয়ে স্বপ্নে আপনার বাড়ি চলে যাব।

তখন আপনাকে কে বাঁচাবে???

হুহুহুহু হাহাহাহাহা...................

আপনি শ্যাষ
৩৩. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৪
মিছে মন্ডল বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: ভাবতে ভালই লাগে, দেশ এগিয়ে যাচ্ছে :)

এস্কিমো বলেছেন: নানক মনে হয় এর সাথে জড়িত। তদন্ত চাই।
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: হ
২. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৯:০০
comment by: এস্কিমো বলেছেন: তদন্ত কমিটিতে নিজামী, ফারহাদ মজহার আর মাহমুদুর রহমানকে অন্তর্ভুক্ত করার জোরালো দাবী জানাই।


আবুল বাহার বলেছেন: এইটা হৈল শেখ হাসিনার পুলা জয়ের কাম । এই পুলা আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পর FUKistan আর্মিরে এক হাত দেখাইলো ।

বাহ !! বেটা জয় !!! বাহ!!


সত্যেন্দ্র ছাতু বলেছেন: আমি তো শুনেছিলাম চামিন্ডাভাসকে গাছে টাঙগিয়ে টুকরা টুকরা করা হয়েছে। তার ভুরু একটা একটা করে টেনে ছিড়েছে।

জারদারির সাধারণ ক্ষমা ঘোষণা না করাই এর জন্য দায়ী বলে মনে করছে বেচে যাওয়া ক্রিকেটাররা।


০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: আর আপনে?

৩৪. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৩
কঁাকন বলেছেন: তীব্র স হমত

কঠিন একমত
৩৫. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা। উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হোক।
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩২

লেখক বলেছেন: লাভ নাইরে ভাই। ভারত বহুত হারামি

৩৬. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৯
সত্যেন্দ্র ছাতু বলেছেন: আবাহনী মাঠে আমার দুইজন সোর্স আছে। কলাবাগান মাঠে আমার দুইজন সোর্স আছে। গাদ্দাফি ষ্টেডিয়ামে আমার দুইজন সোর্স আছে। আপনার তো সাহস কম না, সোর্স তুইলা কথা বলেন?
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৯

লেখক বলেছেন: তয় সোর্সের সোর্স কি?

৩৭. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৩
সত্যেন্দ্র ছাতু বলেছেন: শুধু বলি, বিশ্বস্ত সূত্র। বিশ্বাস করা না করা আপনের উপর। মিরাকল না ঘটলে শ্রীলঙ্কার এলটিটিইর সাথে পাকিস্তানের তালিবানের যুদ্ধ শুধু সময়ের বেপার।
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: কিন্তু আওয়ামী লীগের কি হবে? তারা কি এবারও শাস্তি পাবে না?

৩৮. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৫
কুম্ভকর্ণ বলেছেন: লোকালঠগরে নিয়া পোস্ট দেওয়াতে আমার "নরাধম" নিক ওয়াচে নিছে। তাই সাধু সাবধান! সে এখন ব্লগের রেসিডেন্ট। মামো'র পোস্ট খালি হইছে সে তাই মামো'র জায়গা নিছে। তার সোর্স নিয়ে কোন কথা বলা যাবেনা। এসব মিরাকল সোর্স। আহা! প্রেম মানুষকে কতই পরিবর্তন করে দেয়, লোকালই তার উদাহরন।
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০০

লেখক বলেছেন: হইতারে। হয়তো সে রেবের সাইবার ক্রাইম ইউনিটের সদস্য, যার নাম ক্যাপ্টেন...। কিংবা হইতারে প্রয়াত হেবো ছাগাজন আট্টু স্মার্ট হইয়া আসছে লুকাল ঠগের বেশে

৩৯. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৬
কুম্ভকর্ণ বলেছেন: সত্যেন্দ্র ছাতু বলেছেন: শুধু বলি, বিশ্বস্ত সূত্র। বিশ্বাস করা না করা আপনের উপর। মিরাকল না ঘটলে শ্রীলঙ্কার এলটিটিইর সাথে পাকিস্তানের তালিবানের যুদ্ধ শুধু সময়ের বেপার।


খেক খেক। আগামীকাল সন্ধ্যা ৪টার সময় যুদ্ধ শুরু বলে লোকালসোর্স জানিয়েছে।
০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৩

লেখক বলেছেন: এইবারও ট্যাঙ্ক আসতে দেরি হইবো মনোয়

৪০. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২০
অমি রহমান পিয়াল বলেছেন: চরম ;)

হিসাবে নিজেরে নিজেই কমেন্ট দিলাম নিকি :)
৪১. ০৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৩
চাষী বলেছেন: হইতারে। কারন এই ঘটনায় তামিলরা জড়িত থাকতে পারে। আর তামিল দের মদদ দাতা ভারত। আর আওয়ামীলীগ ও তো ভারত পহ্নী সেই হিসাবে পরোক্ষভাবে ।
৪২. ০৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:১০
দেশী পোলা বলেছেন: হায়রে দুনিয়া, জারজ পাকিস্তানের দুঃখে ব্লগের পশু-পক্ষী টুপি ফালাইয়া কান্দে, আর আপনারা এটা নিয়া ফেৎনা করেন।

গজব পরবে
৪৩. ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
ওমর হাসান আল জাহিদ বলেছেন: হাহাহা জটিল মজাক পাইছি।

 

মোট সময় লেগেছে ১.৪৫৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সিনেমা বানাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ