আমার প্রিয় পোস্ট

ঘুমাচ্ছি, ডিস্টার্ব করবেননা।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম সমাচার।

২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০০

শেয়ারঃ
0 24 0

প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে দেশের বুদ্ধিজীবিরা ব্যাপক চিন্তিত থাকে। আমি বুদ্ধিজীবি না। তাই আমি এ বিষয়ে চিন্তিত না। বুদ্ধিজীবিদের চিন্তিত থাকার যথেষ্ট কারণ আছে। হাতে গুণা কয়েকটা বাদ দিলে ৯০% প্রাইভেটের অবস্থা তথৈবচ। অবশ্য সরকারিগুলোর অবস্থাও খুব বলার মত নয়। তবে সরকারিগুলোর সৌভাগ্য হল তারা দেশের সেরা ছাত্রগুলো পায়। ভাল প্রাইভেটগুলোতে প্রতি ব্যাচেই কিন্তু কয়েকজন তুখোর ছাত্র থাকে। তবে এভারেজে ছাত্রদের কোয়ালিটি যথেষ্ট খারাপ। আমার বড় ভাইয়ের রুমমেট ছিল বুয়েটে কম্পিউটারের ছাত্র(পরবর্তীতে শিক্ষক)। তিনি ঢাকার স্ট্যামফর্ড না অন্য কোন নামের একটা প্রাইভেটে কম্পিউটার সাইয়েন্সের ছাত্রদের পড়াতে গিয়ে দেখলেন তাদের বেশিরভাগই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানেনা!

আমি একাউন্টিং আর ফাইনান্সের ছাত্র। ফাইনান্স ইকনমিক্সের একটা পার্ট হওয়াতে আমি ইকনমিক্সের অনেক ধারণায় বিশ্বাস করি। তাই মনে করি ডিমান্ড আছে বলেই এত এত প্রাইভেটের সাপ্লাই আছে। সময়ের সাথে সাথে ভালগুলো থাকবে, খারাপগুলো চলে যাবে। তাই প্রাইভেটের কোয়ালিটি নিয়ে এত চিন্তিত আমি না। তবে ইকনমিক্সে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ দ্যা মার্কেট নামেও একটা কথা চালু আছে। সেটা অবশ্য এক্ষেত্রে সত্য হওয়ার কোন কারণ নেই। এআইইউবি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয়টা ভাল। ছাত্রদের কোয়ালিটিও ভাল। কিন্তু সেটা নাকি চালায় হাসান নামে একজন ব্যক্তি আর তার পরিবার। বাজারে প্রচলিত আছে ভিসি(বিদেশিনী)নাকি হাসান সাহেবের সাথে লিভ টুগেদার করে। কে কার সাথে লিভ টুগেদার করে সেটা বিবেচ্য না, তবে লিভ টুগেদার করার জন্যই ভিসি কিনা সেই প্রশ্ন অবশ্যই আসে। দেশে সাইফুর'সে জিমেট পড়ানোর সুবিধার্তে প্রাইভেটের প্রচুর শিক্ষকদের সাথে পরিচয় হয়েছিল। আমার কাছে বেশিরভাগ শিক্ষককে ঢাবি'র পলিটিকালি নিয়োগ পাওয়া শিক্ষকদের থেকে ভাল মনে হয়েছে। কিন্তু কোন এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয় হলে সেখানে করাপশান হতে বাধ্য। এবসলিউট পাওয়ার করাপ্টস এবসলিউটলি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রাইভেটগুলোর ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে টাকার পাহাড় গড়লেও তাদের ইনকাম ট্যাক্স-ফ্রি। এর সুবিধা নিয়ে লোকজন ব্যবসা করা শুরু করেছে। নর্থ-সাউথের ইনকাম শুনলে টাসকি লেগে যায় অথচ এরা ১৮ বছর ধরে পার্মানেন্ট কোন ক্যাম্পাস করতে পারেনি। বৃষ্টির সময় বিল্ডিংয়ের সামনে যে পানি জমে যায় সেটার পর্যন্ত কোন ব্যবস্থা করেনি। রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্ববিদ্যালয় হইল সেই জায়গা যেখানে "বিশ্বের" সকল "বিদ্যার" "লয়" ঘটিয়াছে। প্রাইভেটগুলো দেখলে সেটা চরম সত্য মনে হয়।

তবে আমার সবসময় যেটা আশ্চর্য্য লাগে সেটা হল প্রাইভেটগুলোর নাম। উত্তর-দক্ষিণ কিভাবে বিশ্ববিদ্যালয়ের নাম হয়? ব্রিটেনে আর এমেরিকায় বেশির-ভাগ বিশ্ববিদ্যালয়ের নাম স্থান বা ব্যক্তির নামানুসারে। বাংলাদেশের পাবলিকগুলো সহ অন্যান্য দেশেও তাই। কিন্তু প্রাইভেটগুলোর এরকম বিতিকিচ্ছিরি নাম দেওয়ার কারণ কি? উত্তর-দক্ষিণ দিয়ে কি বুঝানো হচ্ছে? পূর্ব-পশ্চিমরা দাবি করে তারা নাকি আসলে উত্তর-দক্ষিণ থেকে আগের। কোন এক সরকারি ঝামেলায় পড়ে পরে স্থাপিত হয়েছে। কিন্তু পূর্ব-পশ্চিম নাম নেওয়ার কারণ কি? এটার মানে কি? নর্দান-সাউদার্ণ আরো কত কি আছে। নর্দান শুনলে আমার নর্দমার কথা মনে চলে আসে। আইইউবি অবশ্য ভালই নাম বলা যায়। অন্তত একটা অর্থ আছে। তর্কের খাতিরে ধরে নেওয়া যায় তারা মানুষকে(মনকে) স্বাধীন করবে। বা অন্য কিছু হবে। কিন্তু এমেরিকান ইন্টারন্যাশনাল দিয়ে কি বুঝাচ্ছে? ইন্টারন্যাশনাল লাগানোর মাজেঝা কি? ডেফডিল নামেও একটা আছে। ডেফডিল একটা ওয়েস্টার্ণ ফুলের নাম আমি যদ্দুর জানি। ফুলের নামেই যদি বিশ্ববিদ্যালয় দিতে হয় তাহলে শাপলা বা গোলাপ তো আমাদের দেশীয় ফুল। সেগুলোর নামে দিল না কেন? সবচেয়ে টাসকি লাগার মত নাম হল স্ট্যাম্ফরড। নাম শুনলেই মনে হয় বিশ্ববিখ্যাত স্ট্যানফরডের কথা বলা হচ্ছে। কিন্তু না, ওখানে "এন" না, লিখা আছে "এম"। স্ট্যাম্ফরড মানেটা কি? কেউ কি জানেন? এরকম নাম দেওয়ার মাহাত্ম কি?

কথায় বলে নামে কিবা আসে যায়। কিন্তু আমার এক চাচাত ভাইয়ের নাম "বকালা" হওয়াতে সে চরম মনোবেদনায় ভুগে। তার আসল নাম মুমিন। সে সবাইকেই মুমিন নামটাই বলে। কিন্তু দুষ্ট বালকেরা মাঝে মাঝেই তাকে বকালা বলে ডাকে। নামে কিছু না যায় আসলেও যখন বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হচ্ছে তখন সেটার একটা অর্থ থাকা উচিৎ না? যাতে ছাত্রদেরকে কেউ জিজ্ঙেস করলে অন্তত বলতে পারে তার বিশ্ববিদ্যালয়ের নামের অর্থ কি। বিশেষ করে উত্তর-দক্ষিণ বা পূর্ব-পশ্চিমের মত দিকগুলো নিয়ে টানাটানি করার হেতু কি সেটা আমার মাথায় ঢুকেনা। দশ-দিকের কম্বিনেশান নিয়ে যত বিশ্ববিদ্যালয় আছে তাদের ছাত্রদের উচিৎ কতৃপক্ষকে জিজ্ঙেস করা নাম পরিবর্তন করে ভাল অর্থপূর্ণ নাম রাখার জন্য।


//
নরাধম

 

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১০
কুম্ভকর্ণ বলেছেন: হায় হায়, কেউ কমেন্টায়না ক্যা??
২. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১১
রাতমজুর বলেছেন: ভয় পাইছি তাই কমেন্টাইনা :|
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৩

লেখক বলেছেন: ভয়ে ভয়ে কমেন্টাননা কেন??

২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৬
আহসান হাবিব শিমুল বলেছেন: প্রাইভেট ভার্সিটী এখন বাস্তবতা।শিক্ষাখাতে সরকারের চরম অনাগ্রহ কিংবা অবহেলা উত্তরোত্তর প্রাইভেট এডুকেশনের বিকাশ ঘটাচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে।আর বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজী চটকদার নাম বেশ কাজে দেয় বৈকি।

বিদেশে প্রাইভেট এডুকেশনের ধারণা পুরোপুরি বাণিজ্যিক না।তাই তুলনাটা ঠিক খাপ খায় না।
তাই আমি কিংবা আপনার কাছে নামগুলো অন্যরকম মনে হলেও সেইগুলোর যারা প্রতিষ্ঠাতা তাদের কাছে ঠিক মনে হয়।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২০

লেখক বলেছেন: কিন্তু চটকদার নাম হলেই মিনিংলেস হতে হবে কেন? নর্থ-সাউথ বা ইস্ট-ওয়েস্ট কিভাবে চটকদার হয়?

৫. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৬
রাতমজুর বলেছেন: নারুর লগে গ্যানজামে আমি নাই :|
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২১

লেখক বলেছেন: ধুর মিয়া, ইডা কি কও? আমি তো ভালা মানুষ! গ্যান্জাম করিনা।

৬. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৮
রাতমজুর বলেছেন: ইউনিভার্সিটি অব রয়্যাল রোডস নাম শুইনা টাসকি মাইরা আছিলাম মিনিটখানেক, পরে টাসকি ভাংলে সিভি জমা নিসিলাম, ঐ পাবলিকের মুখে নামডা পরথম শুনি। :|
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৯

লেখক বলেছেন: কি?? রয়াল রোডস?? এইটা কি বাংলাদেশেই?

৭. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৮
k-79er34b বলেছেন: নরাধম এর বৈজ্ঞানিক নামের সাথে হোমোস্যাপিয়েন্সের সামন্জস্য বিধান করা যাবে কিভাবে ?
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩০

লেখক বলেছেন: হোমোস্যাপিয়েন্স গোল্লায় যাক। আমরে নেন আপনার গ্রাহে। আমি তো হ্যারি সেলডন ছিলাম। ফাউন্ডেশানের মুল হোতা।

http://www.somewhereinblog.net/blog/Hariblog

৮. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩০
রাতমজুর বলেছেন:
@k-79er34b

আপনে পুরান মাল, বোঝা গেলো।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩১

লেখক বলেছেন: ঠিক।

৯. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩১
বিবর্তনবাদী বলেছেন: নরাধম ভাই ভাল লিখলেন। মজা পেলাম, যদিও পোস্ট সিরিয়াস টপিকের উপরে। ঐ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর দরকার আছে এটা মানি। কিন্তু ঐগুলারে বিশ্ববিদ্যালয় বলা উচিত কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই নিয়া একটি পোস্ট দিছিলাম। সময় পেলে ঢুঁ দিয়েন।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: বিবর্তনবাদী। অনেক ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: না, ধার নিছি ফ্র্যান্ডের কাছ থিকা।

১১. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩২
রাতমজুর বলেছেন:
হ বস।
তয় একটা সমস্যা, মান ঠিক নাই বেশিরভাগ বেসরকারীর। খালি বাড়তেছে সাটটিফিটটি ওলা বেকার। শিক্ষা যদি সার্টীফিকেটের মাপকাঠিতে মাপা হয়, আমি মাফ চাই, আমি সেই মাপকাঠির বিপক্ষে।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: একমত।

১২. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৫
আহসান হাবিব শিমুল বলেছেন: শুধু প্রাইভেট ভার্সিটি কেন ঢাকায় অনেক কিছুর নামই তো অর্থহীন লাগে।

"জেনেটিক" প্লাজা,"মাল্টিপ্ল্যান সেন্টার" ইত্যাদি শপিং সেন্টারের নামের অর্থ কি।

চ্যানেল আই, এন টিভি,আর টিভি------এই নামগুলোর মিনিংস কি?

একটা ইংলিশ মিডিয়াম স্কুলের নাম "রেডব্রিকস ইন্টারন্যাশনাল স্কুল" ?

বাংলা নামের পরিবর্তে যেনতেন প্রকারে ইংরেজি নাম দেওয়া অনেকের কাছেই প্রয়োজনীয় মনে হয়।অর্থ নিয়ে তারা চিন্তিত না।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: একমত। তবে বিশ্ববিদ্যালয়ের সাথে এসব বাণিজ্যিক ব্যাপারের মৌলিক পার্থক্য থাকা উচিৎ।

১৩. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৯
বিবর্তনবাদী বলেছেন: আমি আবারও বলব বিশ্ববিদ্যালয় খুব বড় একটা ব্যাপার। একে অন্যান্য প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা ঠিক না। এক্ষেত্রে মৌলিক পার্থক্য থাকতেই হবে।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: বিবর্তনবাদী, একমত। বেশিরভাগ প্রাইভেটগুলা আর কিন্ডারগার্টেনের মধ্যে তেমন পার্থক্য খুঁজে পাইনা।

১৪. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৯
একরামুল হক শামীম বলেছেন: দারুন বিশ্লেষণ নারু ভাই।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: শামীম মিয়া, ধইন্যাপাতা।

১৫. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০০
k-79er34b বলেছেন: @k-79er34b পুরোনো মাল এ কথার অর্থ কি ? এটা কি C-37 এর সময়পরিক্রমার হিসাব করে বয়সের ভিত্তিতে বলা হলো ?
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন: মনে ত হয়। অবশ্য আপনি কি বলেছেন সেটা বুঝিনি।!!

১৬. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৫
শফিউল আলম ইমন বলেছেন: হাতে গোনা দু একটা ছাড়া আর সব প্রাইভেট ইউনিভার্সিটি তো ব্যবসা করতেছে। প্রথম কথা হলো এসব জায়গায় ভর্তি হতে যোগ্যতা লাগে না, লাগে টাকা কিংবা মামা/চাচার রিকোয়েষ্ট। আমি নিজে এরকম বহুত দেখছি। IIUC নামে একটা ইউনিভার্সিটি আছে, অবশ্য দুষ্ট লোকেরা এটার নাম দিয়েছে মাদ্রাসা। তো সেখানে অনেক কিছু পড়ানো হয়। আমি সবচে অবাক হয়েছি ইলেক্ট্রিক্যাল ইন্জিনিয়ারিং এর মতো সাবজেক্ট এ তারা আরবি পড়ায়। আমার এক ফ্রেন্ড এক বছর পড়েছিল। সে সুবাধে আমি ওর মার্কসিট দেখেছি। এমনকি হিন্দুদের ও নাকি আরবি পরীক্ষা দিতে হয়। এটার যৌক্তিকতা কি?? দেড় বছরে আমার বন্ধু আঠারোটা মডিয়্যুল করেছিল। একটা ও কাজের না। শিক্ষা বলে কিছুই নাই। সব ব্যবসা।

নর্থ সাউথের একটা কাহিনী তোমারে কই।
চ.বি'র এক শিক্ষক নর্থ সাউথে পড়াতেন। তো একবার কোন এক (অ)ছাত্র কম নাম্বার দেওয়ায় ঐ শিক্ষকের নামে অধ্যক্ষের নিকট নালিশ করেছিল। তারপর শিক্ষককে অধ্যকে ডেকে পাঠিয়ে বলেছিলেন 'ওরা এখানে অনেক টাকা দিয়ে পড়তে আসে, আপনি ওদের দশ নাম্বার বেশি দিলে কি হয়??'
এই কথা শুনে শিক্ষক এর পর থেকে আর পড়ান নি। এটা আমার বন্ধু যে চ.বি'তে পড়ছে তার কাছে শুনা কথা।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন: ইমন, এরকম কাহিনী আমিও অনেক শুনেছি অবশ্য। হাহাহহা...।

১৭. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৩
শফিউল আলম ইমন বলেছেন: দেশের শিক্ষার এমন দুরবস্থা। একদিকে ইংলিশ মিডিয়াম যেখানে আমাদের সংস্কৃতিকে ভুলে যেতে শিখাচ্ছে। ইংলিশ মিডিয়াম এর অনেকেই জানে না 'একুশে ফেব্রুয়ারী' কি। অন্যদিকে মাদ্রাসা যেখানে শিক্ষা বহুত দুরের জিনিস। বাংলা মিডিয়াম হলো মিডল ক্লাসের মতো মধ্যখানে, যেখান থেকে দুএকজন বের হয়ে আসে।
এসব নিয়ে আমাদের মতো চুনোপুঁটিরা ভাবলে কিছু হবে না বরং দেশ এগিয়ে যাচ্ছে বলে আমরা তালি দেয়, এটাই বেটার।

কেমন আছো তুমি???
এখন দেখি না ক্যান??
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৯

লেখক বলেছেন: ইমন, খুব ব্যস্ত থাকি। তাই ব্লগে আসার সময় পাইনা। তাছাড়া কেমন জানি আগের ব্লগারদেরও দেখিনা সবাইকে। তোমার কি খবর? আছ কেমন? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।

১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৪
রাতমজুর বলেছেন:
নর্থ-সাউথ এ গত বার দেখেছিলাম ২১শে ফেব্রুয়ারীতে একটা ব্যনার, পুরোটা মনে নেই, কিন্তু যা দেখে হেসেছিলাম সেটা মনে আছে, "সালামের গুলিবৃদ্ধ লাশ" - গুলিবৃদ্ধ শব্দটা শুনুনি কখনো, যতদুর জানি ওটা হবে "গুলিবিদ্ধ"। আশে পাশে তাকিয়ে দেখেছি, এরকম আরো কিছু ব্যানার।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:০৪

লেখক বলেছেন: হাহাহহাহাহাহা........হা হা প গে।

১৯. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫১
শফিউল আলম ইমন বলেছেন: হুমম। আমিও কিন্তু খুব একটা ব্লগে আসি না। তোমার মতো ব্যস্ত। এটা ঠিক ব্লগ আগের মতো নেই, মাঝখানে ব্লগে অনেক বেশি রাজনীতি হয়ে গেছে। তাই অনেক ভালো লেখকরা আসেন না মনে হয়। আমি অন্য ব্লগে যায় না। সময় পেলে এটাতে আসি। আমার কাছে কেন জানি অন্য ব্লগগুলো এতো ভালো লাগে না।
মাহফুজ সমস্যা না থাকলে তোমার ইমেইল এড্রেস দিতে পারো?

হা হা হা...ভালোই দেখেছেন@রাতমজুর।

২০. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৭
শফিউল আলম ইমন বলেছেন: ধন্যবাদ। আমি তোমাকে গুগলে এ্যড করেছি। এখন চাইলে উপরের কমেন্টটা মুছে দিতে পারো।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: ওকে!

২১. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৯
ফারহান দাউদ বলেছেন: আজকে একটা ভার্সিটির ব্যানার দেখলাম রাস্তায়,মিলেনিয়াম ইউনিভার্সিটি:)
সব প্রাইভেটেই তুখোড় ২-৪ জন ছাত্র থাকে,আমি নিজেও ২-৪ জনরে চিনি,ঐরকম সিনসিয়ার আর ব্রিলিয়ান্ট ছাত্র পাইলে যেকোন সরকারী ভার্সিটি বর্তায়া যাইত,কিন্তু এরা ব্যাতিক্রম। আমার এক দোস্ত লেকচারার হইসিল ব্র্যাক ইউনিতে,থার্ড ইয়ার সিএসই তে ছোট একটা প্রগ্রাম করতে দিসিল সি তে,পারে নাই দেইখা দিসে মার্কস কম সবাইরে,উপরওয়ালা(পদবীটা আর কইলাম না) দিসে ডাইকা ঝাড়ি,তোমার কি ধারণা এরা প্রগ্রামার হইতে আসে এইখানে? সার্টিফিকেট নিতে আসে দিয়া দাও। সে দিসে চাকরি ছাইড়া,তো এই হইল হাল অ্যাভারেজের।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: ফারহান দাউদ, পুরোপুরি একমত। এটাই হল অবস্থা।

২২. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৩০
অনিন্দিতা ০১ বলেছেন: আমার দেখা মতে উত্তর দখখিন বিশ্ববিদ্যালয়ের অবস্থাও এখনো খুব বাজে....।কিন্তু ওরা সেটা ঢেকে রাখে উচ্চবিত্তদের ভাব আর টাকায়
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: আমিও তাই শুনেছি। ইস্ট-ওয়েস্ট থেকেও ১ বছর আগে মাস-ব্রেক আউট হয়েছিল টিচারদের। টাকা দিচ্ছেনা তাই!

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: রাশুদা, তোমার মতামত দাও। হুমাইলে হবেনা!

২৪. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৯
সাঈফ শেরিফ বলেছেন: স্ট্যামফোর্ডের ব্যাপারটা লক্ষণীয়, যতদূর যানি আমেরিকায় স্ট্যানফোর্ডের পাশাপাশি 'স্ট্যামফোর্ড' নামেরও একটা নিম্ন বর্গের বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশি 'স্ট্যামফোর্ড' এর লোগো টা খেয়াল করবেন, খ্রিস্টানদের "ক্রস" চিহ্ন আকা। আমি চিন্তা করি কাদের অর্থায়নে এ বিদ্যালয় চলে?

এআইইউবি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয়টা ভাল। ছাত্রদের কোয়ালিটিও ভাল।
*********এক সময় হয়ত ছিল ভাল হবার প্রচেষ্টা। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম প্রতিষ্ঠিত হয়ে গেলে কেন যানি পুরোদস্তুর নাম ভাঙ্গানো ব্যাবসা প্রতিষ্ঠানে পরিণত হয়। সামনে আর এগিয়ে যাবার প্রচেষ্টা দেখিনা।পুরনো বিশ্ববিদ্যালয় হিসেবে এ সুনাম আছে, কিন্তু অনেক ক্ষেত্রে পড়াশোনার মান এখনও তথৈবৈচ। ওখানে এখন ফাকিবাজ শিক্ষক, যাচ্ছে তাই ছাত্রদের আড্ডাখানা। সবাইকে বলছিনা, কিন্তু প্রকৌশল অংশটা দেখে শুনে তাই মনে হয়েছে।

আমেরিকার নাম করা বিশ্ববিদ্যালয়, "কেইস ওয়েস্টার্ন রির্জাভ ইউনিভার্সিটি" এর অর্থটা একটু বলবেন কি?

যাই হোক পোস্ট ভাল লেগেছে, তাই প্লাস।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৪

লেখক বলেছেন: আমেরিকার ভাল ইউনিভারসিটির সব বিশ্ববিদ্যালয়ের নামের যুক্তিসংগত কারণ আছে। উইকিপিডিয়ায় সার্চ মারলেই পাওয়া যাবে। নিচে হটডগের কমেন্ট দেখুন।


কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

২৫. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১২
নাজিম উদদীন বলেছেন: গার্মেন্টসের মালিকরা বাড়তি মুনাফায় বেসরকারী বিশ্ববিদ্যালয় খুলেছে। সমাবর্তনের সময় পত্রিকায় এসব বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের হোতাদের নাম দেখলেই বুঝা যায় কারা এর পেছনে। ব্যবসাই মূল উদ্দেশ্য, তাই দেখা যায় এসব বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ ইলিক্ট্রক্যাল আর কম্পিউটার ছাড়া তেমন কোন বিষয় পড়ানো হয় না।

এমেরিকায় 'নর্থওয়েস্টার্ণ বিশ্ববিদ্যালয়' নামে নামকরা বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, এই যা ।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: নর্থওয়েস্টার্নের নামকরণের কারন হটডগের কমেন্টে দেখুন। বাংলাদেশে একটু বাড়াবাড়ি বললে তো মনে হয় ঠিক না, এটা বাড়াবাড়ি টু দি ইনফিনিটি হয়ে গেছে! অনেক ধন্যবাদ।

২৬. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৭
হটডগ বলেছেন: @নাজিম উদ্দীনঃ Northwestern was founded in 1851 to serve the people of the Northwest Territory (উইকি). নর্থ-ওয়েস্ট মাইনে নিশ্চয় এহানে আমেরিকার তৎকালীন উত্তর-পশ্চিম দিক। মাগার ইস্ট-ওয়েস্ট অর নর্থ-সাউথ? একই সাথে একটা উনিভার্সিটি কেমতে উত্তর-দক্ষিন দুই জাগাই দখলে নিবার পারে? না হয় বুঝতাম যদি দুইটা ক্যাম্পাস থাক্তো। হালার নর্থ-সাউথ, ইস্ট-উয়েস্ট - সবইতো ঢাকাত, বাংলাদেশের সেন্টারে; তাইলে মাইনেটা কি দাঁড়াইলো?
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: ধইন্যাপাতা।

২৭. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪২
হটডগ বলেছেন: @সাঈফ শেরিফঃ It was formed in 1967 by the federation of Case Institute of Technology (founded in 1880 by philanthropist Leonard Case Jr.) and Western Reserve University (founded in 1826 as the Western Reserve College in the area that was once the Connecticut Western Reserve) (এগেইন উইকি)। আউল-ফাউল শব্দ বসায়া নাম বানায় নাইক্কা, ডেফিনিটলি নামের পিছনে হিস্ট্রি আচে।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: ধইন্যাপাতা।

২৯. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০৬
রাগিব বলেছেন: সবাইকে ছাড়িয়ে গেছিলো গাব ভার্সিটি। গ্রীন রোডের মালেক টাওয়ারের মালেক মিঞা ও তার পরিবারের ইউনি। নামের সার্থকতা হাড়ে হাড়ে প্রমাণিত। কোন কুক্ষণে এক সেমিস্টার ওখানে পার্টটাইম ক্লাস নিয়েছিলাম ... পরে কোর্স ফি দেয়ার সময়ে ব্যাটারা রীতিমত মাছের বাজারের মতো দামাদামি শুরু করে দিয়েছিলো।

আইইউবি সম্পর্কে যে তিক্ত অভিজ্ঞতা আছে, তা আর বলতে চাই না। ওখানকার ডঃ পদবীধারী শিক্ষক-প্রশাসকেরা, রাস্তার মাস্তানের চেয়েও খারাপ। প্রাপ্য টাকার জন্য যোগাযোগ করাতে যে ইমেইল আমাকে করেছিলো, রেখে দিয়েছি। এরকম হুমকি ছিনতাইকারী/মাস্তান/ডাকাত টাইপের ক্রিমিনালেরাও দেয় না। আর কোটি টাকার ইউনিভার্সিটি খুলে শিক্ষকদের প্রাপ্য ৬ হাজার টাকার জন্য মাস্তানী করতে তাদের বাধে না, অভাবনীয় হলেও এটাই বাস্তবতা।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৭

লেখক বলেছেন: আইইউবি'র ও এই অবস্থা?? কি বলেন?? আমার তো মাথা ঘুরায়!!

গাব ইউনিভার্সিটি? এটা কি সত্যিই আছে রাগিবভাই?? হাহহাহাহহা...

৩০. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১০
এস্কিমো বলেছেন: আমার একটা প্রশ্ন ছিলো -

কামাল আতাতৃর্ক এভিনিউতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: এস্কিমোভাই, কেমন আছেন? ভাতিজার কি খবর?

৩১. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৪
রাগিব বলেছেন: @এস্কিমো ভাই,

:), প্রশ্নটা তো একটু সহজ হয়ে গেলো, বরং প্রশ্ন করেন, দুনিয়ার কোন দেশের কোন রোডে একই ভবনের তিনটি তলায় তিনটি বিশ্ববিদ্যালয় আছে। অথবা, দুনিয়ার কোন দেশে স্বামী-স্ত্রীর ডাকনাম দিয়ে বিশ্ববিদ্যালয় খোলা হয়।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: স্বামী-স্ত্রীর ডাকনাম দিয়েও বিশ্ববিদ্যালয় আছে?? কোনটা??

৩২. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৯
চাঙ্কু বলেছেন: রাগিব ভাই @ হা হা হা হা হা

মিরপুরে ১টা বিশ্ববিদ্যালয় দেখছিলাম , নিচতলার মুরগীর ফার্ম , উপরের তলায় বিশ্ববিদ্যালয় ।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: হাহাহহাহা.....

৩৩. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২৪
অনিন্দিতা ০১ বলেছেন: সাতমসজিদ রোডে এ ক্য়টা ইউনি আচে অনেকদিন যাবত ওই এলাকা দিয়া গেলেও হিসাব করতে পারিনাই @এস্কিমো
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: হ্যাঁ, আমিও অনেকবার টেরাই দিছিলাম!!

৩৪. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৬
এস্কিমো বলেছেন: টরন্টোর সবচেয়ে বড় টাউট একদিন বললো উনি নাকি দেশে পার্টনারশীপে একটা বিশ্ববিদ্যালয় খুলেছে এবং একটা বিভাগের ডীন হিসাবে কাজ করছেন। নামের আগে একটা ডঃ লাগিয়ে নিয়েছে যথারীতি।

দেশের কি কোন বাপ মা নেই?

শুনলাম সাইদীও নাকি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক?

@ রাগিব
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫০

লেখক বলেছেন: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভারসিটি, দারুল ইহসান, মানারাত এসবই সাইদীদের।

৩৫. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১২
রাগিব বলেছেন: @এস্কিমো ভাই, এই বিষয়ে আমার পোস্ট সিরিজে গত বছর এক কাহিনী বলেছিলাম, আমাদের ব্যাচের ইলেক্ট্রিকালের এক ছেলে, বুয়েটে সেকেন্ড লেভেলে পড়ার সময়েই কলেজ খুলে বসেছিলো। কোটি টাকা ঘুষের বাজেট বলে নাকি বিশ্ববিদ্যালয়টা খুলতে পারেনি, আর কিছু টাকা পয়সা থাকলেই নাকি বিশ্ববিদ্যালয়টাই খুলে বসতো। বুঝেন অবস্থা। নিজে বিএসসি পাসের আগেই কলেজ খুলে ডিগ্রি বেচে বেড়াচ্ছে।

মাঝে ব্ল্যাকলিস্টে কিছু প্রাইভেট ভার্সিটি ঢুকেছিলো, এখন আবার বেরিয়ে এসেছে বলে গুজব শুনি ...
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫০

লেখক বলেছেন: টাকা দিয়ে সবই বের হয়ে এসছে। কাহিনীটা আপনার পোস্টে পড়েছিলাম।

৩৬. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২২
মাহবুব সুমন বলেছেন: এই ক্যাচালটা শেষ হলো না। খডিন পর পর শুরু হয়।

পাবলিক VS প্রাইভেট
ইন্জিনিয়ার VS ডাক্তার
সায়েন্স VS আর্টস
ঢাকা VS ঢাকার বাহিরের বিশ্ববিদ্যালয়
++

এগ্রিকে তো গনাই ধরে না অনেকে ( অথচ দেশে জন্য যা কিছু দরকারী গভেষনা ওখানেই হয় )

প্রাইভেটে এত দুইনাম্বারী কিন্তু পাবলিক হতে বিবেকবান(?) শিক্ষকের ক্ষ্যাপ মারা কমে না ;)

ফালতু পোস্ট, মাইনাস দিলাম ভাই।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: মাহবুব সুমন ভাই, ক্যাচাল তো ভাই কোনদিন শেষ হয়না। তবে এটা পাবলিক ভার্সাস প্রাইভেট না কিন্তু, যাস্ট নামকরণের সার্থকতা খুঁজতেছিলাম। অনেক ধন্যবাদ।

৩৭. ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৫
ঘাসফুল বলেছেন: এই দেশে কি আম্নেরা স্বাধীন ব্যবসা কর্তে দিবেন্না :(
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: হাহাহহাহাহা.....ঠিক!

৩৮. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৭
সিহাব চৌধুরী বলেছেন: নরাধ্ম ভাই, পোষ্ট ভালো লেগেছে ।

তবে একটি ব্যাপার, পোষ্টে আমার বিশ্ববিদ্যালয়, আই ইউ টির নাম দেখলাম, যেটাকে ভুল ধারনার কারনে(আই ইউ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নয় ! দেশে অবস্থিত একমাত্র অন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় । ) , সকল প্রাইভেটের মধ্যে বন্ধনীর মাধ্যমের বিষেশত্ব দেয়া হয়েছে !! একটু কারেকশন মনে হয় জরুরি ! :)
ভালো থাকবেন ।
++ ।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৩

লেখক বলেছেন: সিহাব, দুঃখিত। আইইউটি তো খুবই ভাল আর নামকরা। আমি মনে করেছিলাম সেটা প্রাইভেট। যাহোক, কারেকশান করে দিয়েছি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভ্রাত।

৩৯. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫০
একজন ব্লগার বলেছেন: নারু, তোমার কাজিনরে কও "বকালা" নামে বিশ্ববিদ্যালয় খুলতে!:D
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: হাহাহহাহা.....।

৪০. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৮
তামিম ইরফান বলেছেন: AIUB পাশেএকটা প্রাইভেট ভার্সিটি দেখছিলাম ৩ রুমের।একটা রুমের অর্ধেকাটতে ভিসি বসে,আর বাকি অর্ধেকাটায় টিচার রা বসে।২ নং রুমের অর্ধেকাটায় কম্পুল্যাব আর লাইব্রেরী।আর ৩নং রুমাটয় ক্লাশ হয়।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৪

লেখক বলেছেন: হাহাহাহহা........এটাই হচ্ছে বাস্তবতা। কোচিং সেন্টার থেকেও খারাপ অবস্থা, অথচ নাকি বিশ্ববিদ্যালয়!

৪১. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১২
রাগিব বলেছেন: গাব = গ্রীন ইউনি অফ বাংলাদেশ। তবে গাব বললেই যথার্থ।

স্বামী-স্ত্রী == শান্ত-মরিয়ম ইউনি অফ ক্রিয়েটিভ টেকনলজি।

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: হাহাহহাহাহহাহা......গাবের রহস্য পরিষ্কার হইল এবার। হাহাহহাহাহ....শান্ত-মরিয়ম যে স্বামী-স্ত্রীর নামে সেটা জানতাম না, আমি বরং মনে করেছিলাম কোন ফাউন্ডেশানের নামে!!

৪২. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৪
তামিম ইরফান বলেছেন: শান্ত-মরিয়ম ইউনিতে নাকি অপি করিম ক্লাশ নেয়:-B
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: হ, আমিও তাই শুনছি!!

৪৩. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৫
দি বিডি নিউজ বলেছেন: সাউথ-ইষ্ট , নর্থ- সাউথ, ইষ্ট-ওয়েষ্ট আরো কত কি নামে .... কিন্তুু আবার চিন্তা করি এগুলা না থাকলে পোলাপান গুলা কোথায় পরত । অপনি এসব বিশ্ববিদ্যালয়ের পোলাপানের চিহারা আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের পোলাপানের চিহারা দেখে চিনতে পারবেন .. মানে এরা একটু ভাবে চলে ....

যাই হোক বাংলাদেশে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই যারা সমাজের জন্য কিছু করতে চায় .. এখানে সাউথ-ইষ্ট , নর্থ- সাউথ, ইষ্ট-ওয়েষ্ট সবই শিক্ষা ব্যবসা প্রতিষ্ঠান ।

যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মত বিশ্ববিদ্যায় করুন অবস্থায় আছে সেখানে এরা তো বাচ্চা ...

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৬

লেখক বলেছেন: না না, আমি এগুলোর প্রয়োজনীয়তাটা উপেক্ষা করতেছিনা। কিন্তু নামগুলো এরকম কেন সেটাই মেইনলি বলতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ।

৪৪. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫০
মেহরাব শাহরিয়ার বলেছেন: হায় হায় , একি করলেন ? পুরোভাগে থাকা ইউনিভার্সিটি গুলোই দেখি মিস করে ফেললেন ।

বলেনতো বাংলাদেশে যত প্রাইভেট ভার্সিটি আছে সেগুলোর মধ্যে লিডিং কে ?

পারলেন না ?? একদম ইজি উত্তর : LEADING UNIVERSITY

আচ্ছা বলেনতো , পৃথিবী গ্রহের একমাত্র প্রকৃত ভার্সিটি কোনটা ?
এটাও পারলেন না ? আফসোস , এটা হলো : WORLD UNIVERSITY

থাক আর কোশ্চেন করলাম , আপনাকে আরও স্টাডি করতে হবে
৪৫. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫০
মেহরাব শাহরিয়ার বলেছেন: হায় হায় , একি করলেন ? পুরোভাগে থাকা ইউনিভার্সিটি গুলোই দেখি মিস করে ফেললেন ।

বলেনতো বাংলাদেশে যত প্রাইভেট ভার্সিটি আছে সেগুলোর মধ্যে লিডিং কে ?

পারলেন না ?? একদম ইজি উত্তর : LEADING UNIVERSITY

আচ্ছা বলেনতো , পৃথিবী গ্রহের একমাত্র প্রকৃত ভার্সিটি কোনটা ?
এটাও পারলেন না ? আফসোস , এটা হলো : WORLD UNIVERSITY

থাক আর কোশ্চেন করলাম না, আপনাকে আরও স্টাডি করতে হবে
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: একটা আছে লন্ডন ইউনিভার্সিটি অফ সিডনি, বনানী, ঢাকা!!

৪৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১২
স্বাধীন_০৮ বলেছেন: ""নর্থ সাউথের একটা কাহিনী তোমারে কই।
চ.বি'র এক শিক্ষক নর্থ সাউথে পড়াতেন। তো একবার কোন এক (অ)ছাত্র কম নাম্বার দেওয়ায় ঐ শিক্ষকের নামে অধ্যক্ষের নিকট নালিশ করেছিল। তারপর শিক্ষককে অধ্যকে ডেকে পাঠিয়ে বলেছিলেন 'ওরা এখানে অনেক টাকা দিয়ে পড়তে আসে, আপনি ওদের দশ নাম্বার বেশি দিলে কি হয়??'
এই কথা শুনে শিক্ষক এর পর থেকে আর পড়ান নি। এটা আমার বন্ধু যে চ.বি'তে পড়ছে তার কাছে শুনা কথা"


সেদিন টিভিতে শুনছি।এক জ্ঞানী বলছিল।
এটা একটা সো কল্ড গল্প।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২১

লেখক বলেছেন: ঠিকাছে।

৪৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: জানুয়ারীতে বুয়েট থেকে বের হওয়ার ব্র্যাক ইউনিতে আমার ফ্রেন্ড পড়ানো শুরু করল । সফটওয়্যার আর টেলিকমে যারা ছিলাম , তাদের চাইতে টিচাররা অনেক আরামে আছে ভাবতাম ।

কিন্তু আমার ফ্রেন্ড দেখতাম বড়ই নাখোশ । তার কম্পিউটার ডিপার্টমেন্টের কোন অ্যাসাইনমেন্টের কোনটারই কোন অংশ কেউ করে না । তারপরও কোনমতে পাশটাশ করালো , কিন্তু প্রাইভেট রা তো এত লো গ্রেড পেয়ে মহাখাপ্পা ।

ডিপার্টমেন্ট থেকে তাকে ডেকে পাঠানো হলো , বলা হলো ......."তোমার কথা পুরোটাই ঠিক ,আমিও তোমার সাথে একমত । কিন্তু এখানে ছেলেরা পড়তে আসছে নামের শুরুতে ইনজিনিয়ার লাগাবে বলে , আর মেয়েরা আসছে একটা বিয়ে করার জন্য "

পরের দিন বন্ধু চাকরি ছেড়ে দিল । যাই হোক , ফরচুন ফেভারস দ্যা ব্রেভ , কয়েকদিন আগে বুয়েটে জয়েন করেছে সে
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: হায় হায়! ব্র্যাকেও েসব হয় নাকি?

৪৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: @মেহরাব
জটিল কাহিনি!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: ঠিক!

৪৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
ফারহান দাউদ বলেছেন: খিক খিক,হ,গুরু আমারে বাসে বইসা এই কাহিনী কইতাসিল,পয়সা দিয়া নাকি গাধা পড়ানি যায় না:)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: হ!

৫০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
স্বাধীন_০৮ বলেছেন: ""তামিম ইরফান বলেছেন: AIUB পাশেএকটা প্রাইভেট ভার্সিটি দেখছিলাম ৩ রুমের।একটা রুমের অর্ধেকাটতে ভিসি বসে,আর বাকি অর্ধেকাটায় টিচার রা বসে।২ নং রুমের অর্ধেকাটায় কম্পুল্যাব আর লাইব্রেরী।আর ৩নং রুমাটয় ক্লাশ হয়""

ভাই কবে দেখছেন।
আমিও দেখতে চাই।ঐটা কি aiub সামনে না পিছনে।নামটা কি,
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: দেখেন!

৫১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
অনন্ত দিগন্ত বলেছেন: আমগো এইখানের এককালের একজন নাইটশপের মালিক নাকি এখন ঢাকার কোন এক বেসরকারী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হয়ে বসে আছে .....কয়দিন আগে কথাটা শুনে তো আমি পূরা টাসকি খাইছিলাম :P
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: আমিও টাসকি খাইছি। টাসকি খাইলে কি রোজা ভাংগে!

৫২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৬
মিছে মন্ডল বলেছেন: ভাই প্রাইভেট ভারর্সিটিতে না হয় শুধু সার্টিফিকেট নিয়ে খাল্লাস হল,হয়তো এরা দেশের কাজে আসবেনা আবার দেশের খুব একটা ক্ষতিরও কারন হবেনা, কিন্তু ভাই যেসব গরু,গাধা প্রাইভেট মেডিক্যাল গুলোতে পড়ে , আর ওই সব ধইঞ্চা মেডিক্যাল গুলাতে যে বালের পড়া শুনা হয় আর যখন ওই মেডিক্যাল গুলো থেকে আবাল চিকিৎসক অথবা চিকিৎসক নামের যম বের হয় বা হয়েছে বা হবে এরা দেশ ও দশের কি দশা করছে ও ভবিষ্যতে করবে তা একটু ভেবে দেখুন, নিশ্চিত আপনার মাথা ঘুরতে থাকবে।

মেহরাব শাহরিয়ার বলেছেনঃ."তোমার কথা পুরোটাই ঠিক ,আমিও তোমার সাথে একমত । কিন্তু এখানে ছেলেরা পড়তে আসছে নামের শুরুতে ইনজিনিয়ার লাগাবে বলে , আর মেয়েরা আসছে একটা বিয়ে করার জন্য ".......একই ঘটনা প্রাইভেট মেডিক্যাল গুলোতে চলে, এরা নামের আগে একটা ডাঃ লাগাতে আসে
২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: হ।

৫৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আমি প্রাইভেটে পড়ছিলাম।
সার্টিফিকেট কিনা বেচার কথাটা আংশিক ঠিক।
পড়া-শোনার মানও খুব খারাপ।

তবে নাম্বার কম পাইলে লেকচারাররে ধইরা কৈফিয়ত চাওয়াটা আমার কাছে গুলই মনে হইতেছে।
৫৪. ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩২
একলব্য১৯৭১ বলেছেন: নর্থ-সাউথ এ গত বার দেখেছিলাম ২১শে ফেব্রুয়ারীতে একটা ব্যনার, পুরোটা মনে নেই, কিন্তু যা দেখে হেসেছিলাম সেটা মনে আছে, "সালামের গুলিবৃদ্ধ লাশ"

.......ভাইরে, ইজ্জতের যা অবশিষ্ট ছিল দিলেন সেইটারও ফালুদা বানায়া।এই অধম এন এস ইউ(নসুও বলে অনেকে,আর "হতে-চাওয়া-আমেরিকান ছাত্র-ছাত্রীরা" স্টাইল করে বলে এ্যান-এ্যাস-ইউ) এর গ্রাজুয়েট,বর্তমানে ওখানেই টিচিং এসিসট্যান্টশিপ করছি।আমার মনে আছে ২০০৪ সালে সেকেন্ড সেমিস্টারে থাকতে কারে জানি মারতে উঠসিলাম "হোয়াট ইজ মুখঠিযুড্ডহ" ধরণের প্রশ্ন শুনে।তবে সত্যি কথা হচ্ছে,বাইরে থেকে যতটা মনে হয় আসলে ভেতরের অবস্থা এত খারাপ না। আমাদের মত ছা-পোষা মিডল ক্লাশ পরিবার থেকে যারা টিচিং এসিসট্যান্টশিপ আর ফিনান্সিয়াল এইড নিয়ে ওখানে পড়াশোনা করেছি,তারা কিন্তু বানানগুলো সঠিকভাবে জানতে চেষ্টা করি।ক্যাম্পাস আর রাস্তায় পানি জমে যাওয়া সম্পর্কে আপনার পর্যবেক্ষণ একেবারে ধ্রুব সত্য! বুকের ভেতর মোচড় দিয়ে উঠল!
৫৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৯
ইকোনোমিস্ট বলেছেন: হাহাহা

মজা পাইলাম। অন্য সব না হইলেও লেকচারাররে ধইরা কৈফিয়ত চাওয়াটা আমার পরিচিতদেরই হইসে(নসু তেই)।
৫৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬
রোমেল বলেছেন: অত্যন্ত দরকারী একটি পোষ্ট লিখেছেন। এজন্য ধন্যবাদ।

তবে ঠিক ও ভুল তথ্য উভয়ের সন্নিবেশ থাকায় + ও - দুই-ই দিলাম।

এই অধম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। আমাদের "প্রাচ্য পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়" Mission Statement হিসেবে নীচের কথাটা প্রচার করে:

" In keeping with its name, East West University, ...., is an institution that promotes eastern culture and values, and meaningfully blends eastern and western thought and innovation. "

নামকরণের বিষয়ে বলছিলেনতো, তাই উল্লেখ করলাম।

এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ডিরেকটর্স এবং একাডেমিক কাউন্সিলের সদস্য হিসাবে রয়েছেন বেশ কজন বরেন্য শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ। অন্যান্য গতানুগতিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে এটি একটি পার্থক্য।

EWU প্রতিবছর স্কলারশিপ ও ফিনানশিয়াল এইডের যে ব্যবস্থা রেখেছে তার সুযোগ নিতে পারলে একজন ছাত্র অনেক কম খরচে ৪ বছরের পড়াশুনা শেষ করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েব লিংক: http://www.ewubd.edu

সম্প্রতি ইওরোপের প্রথম সারির পাবলিক রিসার্চ অর্গানাইজেশন, স্পেনের CSIC একটি জরিপে দেখিয়েছে EWU বাংলাদেশের ৩য় সেরা বিশ্ববিদ্যালয়। ১ম বুয়েট, ২য় ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ম। জরিপটি যেসব বিষয়ের উপর ভিত্তি করে হয়েছে সেগুলো হলো: বিশ্ববিদ্যালয়ের সার্বিক গবেষণা কর্ম, ফ্যাকাল্টি মেম্বারদের প্রকাশিত সর্বমোট রিসার্চ পেপার, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, স্টুডেন্ট একটিভিটিস (স্টুডেন্ট ক্লাব) ইত্যাদি।

এই লিংকে দেখুন: http://www.webometrics.info

যাহোক এসব লিখছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা প্রচারের জন্য নয়, একটি সম্ভাবনার কথা জানানোর জন্য।

শত সমস্যা সংকুল সরকারী বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনায় সেশন-জ্যাম মুক্ত, রাজনৈতীক লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতির বিপরীতে অসরকারী এই বিশ্ববিদ্যালয়গুলো হতে পারে শিক্ষা ও গবেষণার সত্যিকার শক্তিশালী প্লাটফর্ম।

স্বীকার করছি সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমস্যামুক্ত নয়, তবে কঠিন মান নিয়ন্ত্রন ও University Grant Commission কে আরও ক্ষমতা দিলে এসব সমস্যা দূর করা সম্ভব।
৫৭. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭
শিট সুজি বলেছেন: চরম লিখছেন। প্রিয়তে রাখলাম।
২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার ব্লগে দেখলাম আমার তিন নিকের (হ্যারি সেলডন, কুম্ভকর্ণ, নরাধম) তিনটা পোস্ট প্রিয়তে!!!!!

৫৮. ২৯ শে জুন, ২০১০ রাত ৯:৫১
মুরাদ-ইচছামানুষ বলেছেন: আমি প্রাইভেট ইউনিতেই পড়ি।তবে আমি বর্তমানে মনে করছি এইসব একডেমিক পড়ালেখা অন্তঃসার শূন্য।তাই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এটাকে মূলমন্ত্র ধরেই আগাইতেছি।

ভাল লাগল আপনার লেখা।প্রিয়তে রাখলাম।
৫৯. ০৩ রা জুলাই, ২০১০ রাত ৩:০৯
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: নর্দান শুনলে আমার নর্দমার কথা মনে চলে আসে। =p~ =p~ =p~ =p~
৬০. ০৩ রা জুলাই, ২০১০ ভোর ৪:০১
এক্স বলেছেন: নর্থ সাউথের কথা জানি না কিন্তু ইস্ট-ওয়েস্ট বলতে নাকী সাবেক গভর্ণর ফরাসউদ্দিন সাহেব ইস্টের ভ্যালু আর ওয়েস্টের নলেজ বুঝেছিলেন. কিন্তু বাস্তবে আছে উল্টোটা মানে ওয়েস্টের waste ভ্যালু আর ইস্টের নলেজ.

তবে ইস্ট-ওয়েস্টের মার্কেটিং মেজরটা এক কথায় বেস্ট. প্রতি সেমিস্টারে ইন্ট্রিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনের স্টুডেন্টরা ডেমো মার্কেটিং ক্যাম্পেইন করে. সেমস্টারের শেষের দিকে রংবেরংয়ের পোস্টার, স্টল আর ব্যানারে ছেয়ে যায় ক্যাম্পাস. বেশ একটা উত্সব উত্সব আমেজ চলে আসে. আর একজনের থেকে আরেকজনের মার্কেটিং আইডিয়া ক্রিয়েটিভিটি জোস.
৬১. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৪
আদার বেপারী বলেছেন: ড্যাফোডিল গ্রুপ এর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল" হতে পারে।

৬২. ২৬ শে জুলাই, ২০১০ রাত ১:০৩
আদার বেপারী বলেছেন: @রাগিব ভাই
প্রাইভেট এর শুধুমাত্র স্টুডেন্টরাই প্রাইভেট।
মালিকপক্ষ তো পাব্লিক। শুনেছি গাবের মালেক মিয়া ঢাবির। অধিকাংশই তাই হবে। ঢাবির মালিকপক্ষ তো টাকা না দিলে পরীক্ষা দিতে দেয় না।

ঢাবি কর্তৃক আপনার টাকা মারা গেছে। =p~

 

মোট সময় লেগেছে ০.৯৮৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুমানোর জন্যই জন্ম অথচ কাজ করতে বাধ্য করা হচ্ছে। এ অন্যায়ের বিচার হবেই একদিন!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই