আমার প্রিয় পোস্ট

ঘুমাচ্ছি, ডিস্টার্ব করবেননা।

ওহে আর্জেন্টিনার সমর্থকরা, এদিকে আইস!

২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৪

শেয়ারঃ
0 1 0

ফারহান দাউদের পোস্টে কমেন্ট করেছিলাম। কমেন্ট বড় হওয়াতে পোস্ট বানায়া ফেললাম! কিছুটা এড করলাম। টাইপ করতে কষ্ট লাগার এই যুগে সকল কমেন্টই পোস্ট হওয়া উচিৎ, যেমন অলিম্পিকে জিতলেও আর্জেন্টিনার সমর্থকদের খুশিতে ফেটে পড়া উচিৎ!


খোমেনী ইহসান বলেছেন: দূর মিঞা। অরা ভুল করুক আর ঠিক করুক সবই ঠিক আছে। মাঝে মধ্যে এদিক-ওদিক হলেও আর্জেনটিনা বলে কথা। তাদের ভুলগুলো শিল্প, হারগুলো অন্যদের জন্য করুণা। বিজয় নির্মম প্রতিশোধ। আর্জেনটিনার সমর্থন অর্থ হচ্ছে নিরাপোষ, ঘাইগুই না করে, বিনা প্রশ্নে জিন্দেগী ভরে প্রেমে পড়ে থাকা। এর মধ্যে ভাই আর কোনও বিবেচনা আনবেন না, দোহাই।




এই খোমেনী সাহেব সব বলে দিয়েছেন। এক্কেরে জায়গা বরাবর কমেন্ট! আমি ঠিক বুঝিনা মানুষ কেমনে আর্জেন্টিনা সাপোর্ট করে। না পাওয়ার বেদনায় তো এদের অনেক আগেই আর্জেন্টনার খেতা পুরি বলে ব্রাজিলের দিকে ভিড় করা উচিৎ। মাঝে মাঝে অলিম্পিকে ভাল করে যেটা কেউ কোনদিন দেখেনা!! আমার মনে হয় আর্জেন্টিনা যেদিন ম্যারাডোনার প্রেতাত্মা থেকে মুক্তি পাবে সেদিন থেকে আবার বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে কিছুটা এগোতে পারবে। হয়ত বিশ্বকাপ পেয়েও যাবে। এখন তো আর্জেন্টিনায় প্রত্যেক বিশ্বকাপে ম্যারাডোনার প্রেতাত্মাদের ছড়াছড়ি। আগে ছিল ওর্তেগা, সে যে কোথায় গেল কেউ জানেনা। তারপর স্যাভিওলা, রিকুয়েমে আর কত ম্যারাডোনা আসল গেল। এবার ম্যাসি। (বানান ঠিক আছে?) ম্যাসিকে ম্যাসি হিসেবে থাকতে দিলে সমস্যা কি? ও তো জিনিয়াস প্লেয়ার। ওকে ম্যারাডোনা হতে হবে কেন? ব্রাজিলে তো রোনাল্ডো বা রোনাল্ডিনহো বা কাকা কাউকেই পেলে হতে দেখিনা। রবিনহোকে কেউ কেউ পেলে বানাতে চেয়েছিল যদিও সেটা আর্জেন্টাইনদের ম্যারাডোনা হতে চাওয়ার মত অত জোরালো না। রবিনহো রবিনহো না হয়ে পেলে হতে চাওয়াই মনে হয় এখন তেমন আর ঝিলিক দেখাতে পারেনা। জার্মানিতে কেউ বেকেনবাওয়ারের সাথে তুলনা দেয়না। ফ্রান্সে জিদানের মত খেলোয়ারকে প্লাতিনি বানানোর তোড়জোড় নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কেউ ইউসেবিও বানতে চায়না। তাই তারা নিজের আলোয় উজ্জল। আর্জেন্টিনায় কোন প্রডিজিকেই তার নিজের নামে পরিচিত হওয়ার উপায় থাকেনা। সবাইকেই ম্যারাডোনা হতে হবে। তারপর কিছুদিন পর অকালে আর মানুষের প্রত্যাশা নিতে না পেরে ঝড়ে পড়তে হয়। ম্যারাডোনা একটা বিশ্বকাপ জিতিয়েছিল, কিন্তু এর পরের সব বিশ্বকাপেই আর্জেন্টিনার করুণ পরিণতির জন্য ম্যারাডোনার প্রেতাত্মাই দায়ী। ম্যারাডোনার ড্রাগ-এডিক্ট শরীরের সাথে আর্জেন্টিনার পারফরমেন্সের বড় বেশি মিল পাই। আর্জেন্টিনার সমর্থকদেরই উচিৎ ম্যারাডোনাকে খুন করা, যাতে তার প্রেতাত্মা থেকে আর্জেন্টিনার প্রডিজিরা মুক্তি পাই, আর আর্জেন্টিনাও মিনিংফুল টুর্নামেন্টে কোনদিন জয়ের মুখ দেখে। আর্জেন্টাইনরা স্টেফানো হতে চাইনা কেন? স্টেফানো তো যেকোন স্কেলে ম্যারাডোনার চেয়ে অনেক ভাল খেলোয়াড়, আমার মতে সে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, এমনকি পেলের চেয়েও ভাল। ম্যারাডোনাকে বাদ দিয়ে স্টেফানোকে ধরতে হবে আর্জেন্টাইনদের, তাতেই ম্যারাডোনার প্রেতাত্মা হয়ত ক্ষমা করবে তাদের!



তবুও আর্জেন্টিনা জিতাতে আর্জেন্টিনা সমর্থকদের অভিনন্দন। হোকনা অলিম্পিকের মত কেউ না দেখা টুর্নামেন্ট, তবুও এরকম হঠাৎ হঠাৎ অগুরুত্বপূর্ণ সিরিজ জিতলেও সমর্থকরা আনন্দ করতে পারে। একটা জয়ের জন্য তাদের তো তীর্থের কাকের মত হাহাকার করতে হয়! আহা! বেচারারা, কি যে কষ্ট লাগে আমার তাদের জন্য। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় ব্রাজিল, জার্মানি, ইটালি এদের কাউকে বলি, কি দরকার তোদের এত জিতার? এবার না হয় আর্জেন্টাইনদের আশাটা পূরণ হতে দে! তাদের সমর্থকরা যে বড় বেশি কষ্টে আছে। তাদেরও কি ইচ্ছে করেনা বুঝি বিশ্বকাপ জিতার আনন্দ উপভোগ করতে?? তাদেরও কি গর্ব করে বলতে ইচ্ছে করেনা তারা কয়বার বিশ্বকাপ জিতেছে??



তবুও আর্জেন্টিনা অলিম্পিক জিতাতে তাদের সমর্থকদের অভিনন্দন।
আমি অবশ্য বলি, বাপের ব্যাটা হলে বিশ্বকাপে করে দেখাও!! মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই থাকবে নাকি সারা জীবন??বিশ্বকাপ নামে একটা জিনিস আছে সেটা এভাবে ভুলে গেলে চলবে??


//
হ্যারি সেলডন ওরফে নরাধম।

 

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৭
কুম্ভকর্ণ বলেছেন: সম্পুর্ণ ফান পোস্ট। কোন বিশেষ দলের সমর্থকরা কষ্ট পেলে তা অনভিপ্রেত কাকতালমাত্র!!
২. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১০
কুম্ভকর্ণ বলেছেন: Click This Link

ফারহান দাউদের পোস্ট। পোস্টে লিংক দিতে পারতেছিনা কেন? খালি এরর দেখায়।
৩. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১০
রাতিফ বলেছেন: "আমার মনে হয় আর্জেন্টিনা যেদিন ম্যারাডোনার প্রেতাত্মা থেকে মুক্তি পাবে সেদিন থেকে আবার বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে কিছুটা এগোতে পারবে। হয়ত বিশ্বকাপ পেয়েও যাবে। এখন তো আর্জেন্টিনায় প্রত্যেক বিশ্বকাপে ম্যারাডোনার প্রেতাত্মাদের ছড়াছড়ি। আগে ছিল ওর্তেগা, সে যে কোথায় গেল কেউ জানেনা। তারপর স্যাভিওলা, রিকুয়েমে আর কত ম্যারাডোনা আসল গেল। এবার ম্যাসি। (বানান ঠিক আছে?) ম্যাসিকে ম্যাসি হিসেবে থাকতে দিলে সমস্যা কি? ও তো জিনিয়াস প্লেয়ার। ওকে ম্যারাডোনা হতে হবে কেন? ব্রাজিলে তো রোনাল্ডো বা রোনাল্ডিনহো বা কাকা কাউকেই পেলে হতে দেখিনা। রবিনহোকে কেউ কেউ পেলে বানাতে চেয়েছিল যদিও সেটা আর্জেন্টাইনদের ম্যারাডোনা হতে চাওয়ার মত অত জোরালো না। রবিনহো রবিনহো না হয়ে পেলে হতে চাওয়াই মনে হয় এখন তেমন আর ঝিলিক দেখাতে পারেনা। জার্মানিতে কেউ বেকেনবাওয়ারের সাথে তুলনা দেয়না। ফ্রান্সে জিদানের মত খেলোয়ারকে প্লাতিনি বানানোর তোড়জোড় নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কেউ ইউসেবিও বানতে চায়না। তাই তারা নিজের আলোয় উজ্জল। আর্জেন্টিনায় কোন প্রডিজিকেই তার নিজের নামে পরিচিত হওয়ার উপায় থাকেনা। সবাইকেই ম্যারাডোনা হতে হবে। তারপর কিছুদিন পর অকালে আর মানুষের প্রত্যাশা নিতে না পেরে ঝড়ে পড়তে হয়।"...........এই কথাগুলোর সাথে পুরোপুরি সহমত
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১১

লেখক বলেছেন: ধইন্যাপাতা।

৪. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১২
মানুষ বলেছেন: আমি রনহুংকার দিয়ে পোষ্টে ঢুকেছিলাম আর্জেন্টিনার গূনকীর্তন ভেবে। পরে দেখি নাহ ব্যাপার অন্য । হুংকার দিয়া গলায় ব্যাথা হইছে। চা খাওয়াও।
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৩

লেখক বলেছেন: মানু, তুমিও ব্রাজিল নাকি?? আস, হাত মিলাই। এই কে আছিস?? মানুরে চা এনে দে!

৫. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১২
ফারহান দাউদ বলেছেন: জ্বলতে থাকেন:)
একখান সিনারিও মনে পড়লো। রবার্তো কার্লোস কোমড়ে হাত দিয়া হাঁদাইতাসে,সাইড দিয়া আস্তে ধীরে গিয়া অঁরি গোল দিয়া দিল,ব্রাজিল খতম বিশ্বকাপ থাইকা। আরেকটাও মনে পড়লো,ব্রাজিলের আস্ফালন,জীবনে অলিম্পিক সোনা জিতি নাই,ডাক সবাইরে,টাইনা টুইনা কাইড়া কুইড়া প্লেয়ার আর জাতীয় দলের কোচ লয়া আইসা পড়লো,তারপরে আর্জেন্টিনার কাসে ৩ গোল,লগে ২টা লাল কার্ড বোনাস,তাও মাশেরানোরে ঠেঙ্গানি দিয়া,ছ্যা ছ্যা:)
এই তো হইল এখনকার ব্রাজিল,অলিম্পিকের দোহাই দিয়া আর কয়দিন? বার্নল খুঁইজা না পাইলে যোগাযোগ কইরেন:) নির্মল আনন্দ পাইলাম ব্রাজিল সমর্থকদের জ্বলুনি দেইখা,ধন্যবাদ:)
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন: হাহাহাহহাহা........ফারহান, কি করবেন বলেন। অলিম্পিকও কম না!!

২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৫

লেখক বলেছেন: এর আগের কোন ম্যাচে জানি ৩ টা হজম করছিল!! অবশ্য ভুলে যাওয়া অস্বাভাবিক নয়!

৬. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৭
ফারহান দাউদ বলেছেন: তা করসিল,তবে বোনাস ২টা লাল কার্ড খায় নাই,আহা হারতে তাদের বড়ই আপত্তি,কি করবেন বলেন।:) আর্জেন্টিনা যখন সোনার পদক নিতাসে পাশে দাঁড়ায়া ব্রোন্ঞ্জ নিতাসে,আহা,জ্বলা তো এত সহজে যাবে না:)
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২২

লেখক বলেছেন: হাহাহহাহা.......সাধারণত ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টাইনদের মত কিন্তু অত গোঁড়া না। হার-জিত তারা স্পোর্টিংলি নিতে জানে। কেউ আত্মহত্যা করেনা। তাই অলিম্পিকের মত কেউ দেখে না এরকম একটা ম্যাচে হারল নাকি জিতল সেটা নিয়ে তারা তেমন মাথা ঘামায়না। আমি তো ম্যাচ দেখিওনি। বিশ্বকাপ হলেই শুধু দেখার কথা চিন্তা করা যায়। ইউরো কাপও দেখি।


তবে ম্যারাডোনার প্রেতাত্মার কথাটা কিন্তু ভাল মনে করেই বললাম। এটা ব্রাজিলের সমর্থক বলে না, আসলেই সত্য। হার-জিত থাকবেই, কিন্তু আর্জেন্টিনার মত দশকের পর দশক হারাটা কাজের কথা না!!

৭. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৮
মানুষ বলেছেন: আমিও কিছু সিনারি দিলাম। সাম্বা নৃত্যও আছে কয়েক সেকেন্ডের জন্য

৮. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২১
মানুষ বলেছেন: আর্জেন্টিনার জন্য আজকাল মায়ায় লাগে। ওয়ার্ল্ড কাপে তারা আজকাল দ্বিতীয় রাউন্ডেও যায় না এইরাম অবস্থা।
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৩

লেখক বলেছেন: আমারও একই অবস্থা!! আমার খুব ক্লোজ কয়েক ফ্র্যান্ড আর্জেন্টিনার সমর্থক। ভয় লাগে আর্জেন্টিনা যেভাবে হারে তারা আত্মহত্যা করবে না তো!!

৯. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২২
ফারহান দাউদ বলেছেন: নেট এর যা স্পিড,এই সিনারি দেখা যাইব না এইখানে,বরং দুঙ্গারে পাঠায়া দেন,মলম লাগাইতাসে।
১০. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এমনি হয়,
হাইরা গেল কেউ কেউ এইভাবেই জ্বলতে রয় !

ব্যাপারস না । তবে দুইডা লাল কার্ড খাইলো বেচারারা ! আহা !
রেফারিডা ভালা আছিলো না বোদহয় ;)
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩১

লেখক বলেছেন: আরাশি বদ্দা, কি করবা বল! কাঁহাতক আর হারের যন্ত্রণা নেওয়া যায়??

১১. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৪
ফারহান দাউদ বলেছেন: এইবারে ব্রাজিলে শুনলাম সুইসাইডের রেট বাইড়া গেসে,হাসপাতালে জায়গা হইতাসে না:)
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩০

লেখক বলেছেন: হাহাহহাহা..........।

১৩. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৮
মানুষ বলেছেন: আরে এইখানে তারা আর্জেন্টিনারে একটু উৎসাহ দিল আরকি। ব্রাজিল আর্জেন্টিনার খেলা হইলে আগে ফিফার টিকিট বিক্রি নিয়া চিন্তা করা লাগতো না। আর এখন? ফ্রী দিলেও কেউ যাইতে চায় না। জানে আর্জেন্টিনা হারবো। এই কারণেই আর কি হারা। যাতে আগামি ওয়ার্ল্ড কাপে অন্তত টিকিট ঠিকঠাক মতো বিক্রী হয়।
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩০

লেখক বলেছেন: এই ত! এটাই বলতে চাইছিলাম। খেলাটাকে কম্পিটিটিভ রাখার চেষ্টা করতে হবে তো!

১৪. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩০
আরিফুল হোসেন তুহিন বলেছেন: গত ওয়ার্ল্ডকাপে ব্রাজিলের দৌড় তো দেখলাম,হি হি হি!!!
ওদের প্লেয়াররা খালি মোটা হয়,রোনাল্ডো মোটা হইল এইবার দেখি ""রোনালদিনহোরেও মোটা মোটা লাগে,দৌড়াতে পারে না।নাইটক্লাবে থাইকা ফুটবল গেছে ভুইলা...
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩২

লেখক বলেছেন: প্রতিটা বিশ্বকাপেই যদি ব্রাজিলে যায় তাহলে তো বিশ্বকাপই থাকবেনা। তাই তারা অলটারনেট জিতে। ১৯৯৪...২০০২..২০১০..চলবে....মোটা হয়েই এই অবস্থা, স্লিম হইলে তো মনে হয় অন্য কোন দেশের ফুটবল খেলা লাগতনা!

১৫. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩১
ফারহান দাউদ বলেছেন: এইরকম খেলা দেখার পরে ব্রাজিল কি নিজের দেশেই আর টিকেট বেচবার পারবো? :)
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: আচ্ছা বিশ্বকাপ নামে কিছু একটা আছে সেটা কি আর্জান্টাইন সমর্থকরা জানে!!!

১৬. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৪
মানুষ বলেছেন: নারু'দা এই সোহাগি আবালডারে ব্লক করলে প্রীত হই।
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: এটা কেডাই? চিনিনা ত। ব্লক করছি তোমার কথা মত।

১৭. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

অপূর্ব সোহাগ নামের এই আবাল আমদানী হইলো কোত্থেইকা ?

শালার ! এই ব্লগে আবালের কমতি কখনও হইলো না ! আজিব !

কিসের মধ্যে কি ঢুকাইলো সে !
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: আরাশি বদ্দা এটা কেডাই? ব্লক করছি অবশ্য।

১৮. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৬
মানুষ বলেছেন: এইটা প্যাচ লাগানি পাবলিক। না বুইঝা ফাল পারে। তার কথার ষ্টাইল খেয়াল করছো। আমরা ফান করতেছিলাম তার মইধ্যে আইসা কেমন হার্স কমেন্ট করলো? মেজাজটাই খারাপ হয়ে গেছে।
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: ও মনে হয় একটু আবাল টাইপ।

১৯. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৭
ফারহান দাউদ বলেছেন: ২০১০? দেখা যাইব:) আপাতত যাইগা,মুড নষ্ট হয়া গেসে রামছাগলটার কমেন্ট দেইখা,পারলে ডিলিট কইরা দেন।
২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: ডিলিট করলাম। আমারও মুড নষ্ট হইয়া গেছে।

২০. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৬
শফিউল আলম ইমন বলেছেন: নারু এইডা কোন ব্যাপার না। ব্রাজিল মাত্র হারা শুরু করছে। আরো কিছুদিন যাইতে দাও। তারপরে দেখুম নে। এখন ২০১০ এর কোয়ালিফাই করতে স্ট্রাগল করতেছে। চারের মধ্যে আসতে পারে নাই। বুঝলা। আগে কোয়ালিফাইটা করে নাও। তারপর না হয় ২০১০ এর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেইখো।:):):)
বাই দ্যা ওয়ে, দুঙ্গা না ডুঙ্গা ব্যাটা যতদিন ব্রাজিলের কোচ থাকবে ব্রাজিল মারামারির খেলা তো খেলবেই। প্লাস হিসেবে ফ্লপ মারবে। ঠিক ইংল্যান্ড এর মতো। আগে সুন্দর খেলে হারলেও মানুষ আফসোস করতো। এখন সেটাও করবে না। বুঝলা????
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: শুন, ২০০২ এর সময়ও কিন্তু কোয়ালিফাই করতে অনেক কষ্ট হইছিল!! পরে কি হইছে সেটা তো জান, নাকি? সেসময়ও স্কলারিকে সবাই ব্রাজিলকে পরিবর্তন করার জন্য দোষারোপ করেছিল। শেষে কি হইছিল তা তো জান?? এটাই ব্রাজিলের ম্যাজিক! খুঁড়িয়ে খুড়িয়ে বিশ্বকাপে যাবে আর অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফিরবে! তাই সাধু সাবধান!

২১. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:০২
রাশেদ বলেছেন: মাইনাস দিতে খুব হাত নিশপিশ কর্তেছিলো! :-P :-P
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: রাশুদা, তুমি কি আর্জেন্টিনা নাকি?? আহা, কতই না কষ্ট তোমাদের!

২২. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৪
এস্কিমো বলেছেন: আর্জেনটিনার খেলা দেখে হতাশ হয়েছি - এরা খেলার চেয়ে কৌশলের দিকে বেশী মনোযোগী। কৌশল খুব বেশী সময় কাজ করে না।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: এস্কিমোভাই, আর্জেন্টিনার কোনকিছুই বিশ্বকাপে কাজ করবে বলে মনে হয়না!!

২৩. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:২১
সুরভিছায়া বলেছেন: মন খারাপ ।আর্জেন্টিনা ফুটবলের আজীবন ভক্ত।তবুও মাইনাস দেব না।আপনি তো ব্রাজিলের পেলে .......আর না ,সম্ভাবনা নাই।হলে দিতাম।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: হাহাহা.....।

২৪. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
এরশাদ বাদশা বলেছেন: মিঞা ভাই, আপনেই তাইলে কুম্ভকর্ণ। আমার তো প্রথমেই সন্দেহ লাগছিলো। যাইহোক, আমার ব্লগে গিয়া কমেন্ট করাতেই আপনার এই নয়া বেশ চোখে পড়লো। প্রথমেই আপনাকে উত্তম ঝাজা, এতো ফাস্টকেলাস একটা পোস্ট দেওয়ার জন্য। যদিও বেশ দেরি হয়ে গেছে, তাতে কি।

ভাই সেদিন যদি আর্জেন্টাইন ভক্তদের পাগলামী দেখতেন। আমি কিছু মনে করিনি। কারন, পানি ছাড়া মাছ আর জয় ছাড়া আর্জেন্টিনা সমার্থক হয়ে দাঁড়িয়েছিলো। বিশেষ করে ব্রাজিলের সাথে তো জয় নামক বস্তুটা তারা বেশ কবছর ধরে কল্পনাতেও আনতে পারছিলোন। কোন সময়ই তিনগোলের কম তারা নেয়নি। তো হঠাৎ করে ব্রাজিলের মতো দলকে তিনগোল দিতে পারাটা, তাদের জন্য ঈদের চাঁদ হাতে পাওয়ার সমান হবেনা তো কি হবে।

আপনার প্রত্যেকটি কথার সাথে একমত।

খুব ভালো লাগছে আমার প্রিয় ব্লগার মানুষ এবং আপনি দুজনেই ব্রাজিলের সাপোর্টার বলে।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: এরশাদ বাদশাভাই, কেমন আছেন? আপনি একদম খাপেখাপে ঠিক বলেছেন। আহা, এরকম জয়ের জন্য তারা কতদিন ধরে অপেক্ষা করছিল। সেসময় আর ফুরোয়না! আবার কতদশক অপেক্ষা করতে হয় কে জানে???!!

২৫. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
অপরাজিতা ০০৭ বলেছেন:






























































































































































এই মন্তব্যের মত ব্রাজিল ও একটা ফাঁকা দল।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: হাহাহহাহাহাহা............হাসাইলেন!

২৬. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: কটঠিন লিখসেন বস :) , চরম সত্য কথা
আমিও এমন একটা লিখবো লিখবো বলে ঠিক করে রেখেছিলাম । আপনি দিলেন , তারপরও ভাবছি লিখি
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: মেহরাব, ধন্যবাদ। ফারহানরে একটু কও তো সাইড চেন্জ করার জন্য!! বেচারা হারতে হারতে একদম শেষ!

২৭. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪
ফারহান দাউদ বলেছেন: আগে কোয়ালিফাইটা করে নাও। তারপর না হয় ২০১০ এর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেইখো।
বাই দ্যা ওয়ে, দুঙ্গা না ডুঙ্গা ব্যাটা যতদিন ব্রাজিলের কোচ থাকবে ব্রাজিল মারামারির খেলা তো খেলবেই। প্লাস হিসেবে ফ্লপ মারবে। ঠিক ইংল্যান্ড এর মতো। আগে সুন্দর খেলে হারলেও মানুষ আফসোস করতো। এখন সেটাও করবে না। বুঝলা????
আবার জিগায়:)
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হ!, এভাবে খুঁড়িয়ে খুড়িয়ে বিশ্বকাপে গিয়েই ২০০২ এ কি করছিল ব্রাজিল মনে আছে??!!!

২৮. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮
রুবেল শাহ বলেছেন: ডুঙ্গা+দুঙ্গা= ঠোঙ্গা B-)


আইসেন কোলাকুলি করি............. B-)
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হ, বিপক্ষ দলরে ঠোংগার ভিতর ভরে ফেলতে হবে!

২৯. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
একরামুল হক শামীম বলেছেন: আমি আর্জেন্টিনার সমর্থক। সাবধানে নারু ভাই। ;)
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: তুমি এখনও বাচ্চা ছেলে! তাই প্রথম প্রথম আর্জেন্টিনা হলেও সমস্যা নেই। পরে যখন দেখবা আর্জেন্টিনা পারতেছেনা তখন বুঝে শুনে সাইড পরিবর্তন করে ব্রাজিলের দিকে আসলেই চলবে! আমরা কেউ কিছু মনে করবনা। ব্রাজিলের সমর্থকরা উদার!!

৩০. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৭
সাদা মন বলেছেন: বেরাজিল টোটালি এক্টা ভুয়া টিম
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: ঠিক, ভুয়া টিম কেমন যে জিতে সেটাই তাদের মাথায় ঢুকেনা!

৩১. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
চিকনমিয়া বলেছেন: আবাহণী জিন্দাবাদ
খেক খেক খেক:)
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: তুমিও আবাহনি নাকি?? হাত মিলাও মেরে দোস্ত, ম্যায় ভি!!

৩২. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৫
চিকনমিয়া বলেছেন: ওরেররে!! গলে লাগযা মেরে ভাই:)
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: ওরেরে..গালে লাগযা! হাহহাহহা......

৩৩. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
চিকনমিয়া বলেছেন: শরীডা ভালানি? মনডা ভালানি?
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: শরীর, মন আলহামদুলিল্লাহ দুটাই ভালা। তোমার কি খবর? আছ কেমন? দিনকাল কেমন যাই??

৩৪. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৯
চিকনমিয়া বলেছেন: আচি ভালাই, তয় হালকা কেচালে আচি, কমু পরে
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: ক্যাচাল কি প্রেমঘটিত?

৩৫. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার পর্যবেক্ষণগুলো বলতে শুরু করি :

১# সাপোর্ট দেয়ার অন্যতম পূর্বশর্ত হলো দল কেমন সাফল্য পায় , সেটার পরিসংখ্যান । নয়তো সবাই ম্যানচেস্টার , রিয়াল , বার্সেলোনা বাদ দিয়ে জারাগোজা , ওয়েস্ট ব্রম উইচ আর সাম্পাদোরিয়া কে সাপোর্ট দিত । নতুন প্রজন্মের মাঝে আর্জেন্টিনার যে এত বড় সমর্থক গোষ্ঠি সেটা জাস্ট বাবা চাচার মুখে শুনে , এটা কি অস্বীকার করতে পারবে ? আর্জেন্টিনার পক্ষে এত জানপ্রাণ বাজি রাখার কোন প্রতিদান আর্জেন্টিনা দিতে পেরেছে ?

ফারহান , আর্জেন্টিনার রেকর্ড বল দেখি
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: রেকর্ড হইল গিয়া ১৯৮৬......এরপরে আর কোনদিন বিশ্বকাপ হয়নি!

৩৬. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৭
আবু সালেহ বলেছেন:
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এমনি হয়,
হাইরা গেল কেউ কেউ এইভাবেই জ্বলতে রয় !

ব্যাপারস না । তবে দুইডা লাল কার্ড খাইলো বেচারারা ! আহা !
রেফারিডা ভালা আছিলো না বোদহয় .....



হাইরা গেছে অহন কোন কথা খুইজা পায় না ....
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: হ! শেষের প্যারাগ্রাফ আবার পড়েন ভ্রাত!

৩৭. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
রুবেল শাহ বলেছেন: দুনিয়র সব আর্জেন্টিইন পাগলারা এক হও.................. মাইর লাগলে আমি সবাই পেছনে থাকুম তয় পালামুনা শিপ্পার মত............. :)
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২১

লেখক বলেছেন: শিপ্পা কেডাই?

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: উঁহু, লোভ দেখাইতে হইবনা। সময় হইলে নিজে নিজেই বুঝবা!

৩৯. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩১
চাঙ্কু বলেছেন: নারু ভাই নি ?? আছেন কিরাম ?? ভালানি ?
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: চাঙ্কু , আছি আলহামদুলিল্লাহ ভাল। আপনার কি খবর? ভাল?

৪০. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
নিঃসঙ্গ বলেছেন: আর্জেন্টিনার সমর্থকরা দুঃখ পাইলোনাতো ? সুন্দন পোস্ট +++
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪১. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৯
চাঙ্কু বলেছেন: তেলাপোকাও ১টা পক্ষি আর আর্জেন্টিনাও ১টা দল ।
দূর , নারু ভাই হুদাই পুষ্টটা দিলেন । লস প্রজেক্ট ;)

আছি ভালাই । আপনারে এত কম দেহি কেন ??
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: ব্যস্ত থাকি ভ্রাত। তাই তেমন সময় পাইনা।

৪২. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৩
একরামুল হক শামীম বলেছেন: তেলাপোকাও একটা পক্ষি আর বেরাজিলও একটা দল ।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হাহাহহাহাহা.........শামীম মিয়া নকল করে কেন!!

৪৩. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫২
মেহরাব শাহরিয়ার বলেছেন: ১৯৭৮ সালের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার একটা বিরাট কলঙ্ক আছে , হ্যারি ভাই হয়তো জানেন । ঐটা না থাকলে রেকর্ডে ম্যারাডোনা ছাড়া আর্জেন্টিনার নামই মুছে যেত

 

মোট সময় লেগেছে ১.৩১৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুমানোর জন্যই জন্ম অথচ কাজ করতে বাধ্য করা হচ্ছে। এ অন্যায়ের বিচার হবেই একদিন!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই