আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

আজ ১৬ই মার্চ । শহীদ সুদেষ্ণা দিবস ।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১২:০০
আজ ১৬ই মার্চ। শহীদ সুদেষ্ণা দিবস। ১৯৯৬ সালের এই দিনে মাতৃভাষার অধিকার চাইতে গিয়ে রাষ্ট্রের নৃশংস বন্দুকের গুলিতে প্রাণ দেন বত্রিশ বছর বয়স্কা এই মহিয়সী ভাষাবিপ্লবী। দুনিয়ায় এ যাবত দু’জন নারী ভাষার লড়াইয়ে প্রাণ দিয়েছেন। কমলা ভট্টাচার্য আসামের বাংলাভাষা আন্দোলনে শহীদ হন এবং সুদেষ্ণা সিংহ শহীদ হয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের জন্য। সুদেষ্ণাই পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী ভাষাশহীদ যিনি মাতৃভাষা স্বীকৃতির আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন।
আসামের বিলবাড়ী নামের একটি প্রত্যন্ত প্রামে ১৯৬৪ সালে সুদেষ্ণা সিংহের জন্ম। মা বাবা আদর করে নাম রেখেছিল বুলু। ছোটবেলা থেকেই স্কুলে বিজাতীয় ভাষায় শিক্ষাগ্রহনের যথার্থতা নিয়ে মা বাবাকে অসংখ্য প্রশ্নবাণে জর্জরিত করে তুলতো। বড় হয়ে সম্পৃক্ত হলেন মাতৃভাষা স্বীকৃতির আন্দোলনের সাথে। আন্দোলনের ধারাবাহিকতায় ভাষাবিপ্লবীরা বরাক উপত্যকায় ১৯৯৬ সালের মার্চ মাসে ৫০১ ঘন্টার রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। ১৬ই মার্চ, শনিবার বেলা ১২টা ১০ মিনিটে করিমগন্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ট্রেনটি যখন কলকলিঘাটের গুংগাঝরি স্টেশন পেরিয়ে যাচ্ছিল সে সময় সত্যাগ্রহীরা ট্রেনটিকে শান্তিপুর্ণভাবে থামালো। কিন্তু বাধ সাধল রাস্ট্রের নিয়োজিত পুলিশ। তারা প্রায় বিনা উস্কানিতে গুলিবর্ষন শুরু করলো, সেখানে তাদের নির্দেশ দেবার জন্য ছিলনা কোন ম্যাজিষ্ট্রেট বা অফিসার। এর আগে পুলিশ কোন ফাকাঁ আওয়াজও করেনি। ঘটনার বিহ্বলতায় ছত্রভঙ্গ হওয়ার আগেই সত্যাগ্রহীরা আবিষ্কার করলেন বুকে গুলি খেয়ে মৃত্যূর কোলে ঢলে পড়েছেন বুলু। তার সাথে মারাত্মকভাবে আহত হয়ে কাতরাচ্ছেন অরুন সিংহ(২৬), প্রমোদিনী সিংহ (২৫), কমলাকান্ত সিংহ (৪৫), দীপংকর সিংহ (২৫), প্রতাপ সিংহ(২৬), নমিতা সিংহ(৪০), রত্না সিংহ(২৪), বিকাশ সিংহ(২৭), শ্যামল সিংহ(২০) সহ অসংখ্য সত্যাগ্রহী। এ অবষ্থার মধ্যে পুলিশ ব্যাপক ধরপাকড় করে, গ্রেফতার হন শতাধিক ভাষাবিপ্লবী।
আসামের বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের দীর্ঘ ভাষা আন্দোলনের ইতিহাসে ১৬ই মার্চ একটি রক্তক্ষয়ী দিন। সুদেষ্ণার মৃত্যূর পর আন্দোলন আরো বেগবান হয় এবং একপর্যায়ে সহজ সরল মানুষগুলোর ভাষার দাবীকে উপেক্ষা করতে পারে না ভারত সরকার। ২০০১ সাল থেকে বরাক উপত্যকার ১৫২টি স্কুলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালু হয়। এরপর ২০০৬ সালের ৮ই মার্চ ভারতের সুপ্রিমকোর্ট ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী’ ভাষাকে রাষ্ট্রীয় অনুমোদন দেয়।
সুদেষ্ণা সিংহ মৃত্যূ দিয়ে একটি ভাষাকে বাঁচিয়ে দিয়েছেন তার মৃত্যূদশা থেকে। তাই ১৬ই মার্চ পৃথিবীর ভাষার ইতিহাসে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্তপূর্ণ দিন। বাংলাদেশের সিলেট-মৌলবীবাজার-হবিগন্জ-সুনামগন্জে এবং ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা সুদেষ্ণা এবং তার আত্মত্যাগের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরন করে থাকে। আসাম এবং ত্রিপুরা সরকার দিনটিকে ভাষা দিবস হিসাবে ঘোষনা করেছে।
সুদেষ্ণা, প্রিয় বোন, আজ পৃথিবীর সমস্ত ভালবাসা শুধু তোমার জন্য।
আ রো প ড়ু ন:
* পাভেল পার্থের লেখা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের দিনপন্জী
* উইকিপিডিয়ায় শহীদ সুদেষ্ণা সিংহ
* A tribute to Sudeshna Singha
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাতৃভাষা, ভাষা আন্দোলন, শহীদ সুদেষ্ণা সিংহ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ;
প্রকাশ করা হয়েছে: যেতালো ডাঙর সাউরি বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৮ রাত ১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বুড়া শাহরীয়ার বলেছেন:
+
ফাহমিদুল হক বলেছেন:
ভাষাশহীদ সুদেষ্ণার জন্য শ্রদ্ধাঞ্জলি।
নেমেসিস বলেছেন:
শ্রদ্ধা রইলো ভাষাশহীদ সুদেষ্ণার জন্য
চিটি (হামিদা রহমান) বলেছেন:
শ্রদ্ধা রইলো ভাষাশহীদ সুদেষ্ণার জন্য
আলী আরাফাত শান্ত বলেছেন:
ভাষাশহীদ সুদেষ্ণার জন্য শ্রদ্ধাঞ্জলি।আপনাকেও ধন্যবাদ।
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
ভালো পোষ্ট+++ প্রিয়তে যোগ করলাম
এস্কিমো বলেছেন:
ভাষাশহীদ সুদেষ্ণার জন্য শ্রদ্ধাঞ্জলি।
নিহন বলেছেন:
+
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সকল মাতৃভাষা সর্বত্র স্বীকৃতি পাক...
দস্যু বনহুর বলেছেন:
পোষ্টটিকে আজকের দিনের জন্য ষ্টিকি করা হোক।
রাশেদ বলেছেন:
শ্রদ্ধা রইলো তাঁর প্রতি।
ময়ুরবাহন বলেছেন:
মণিপুরী ভাষা তো আর শেখালেন না। একবার দিয়েই হয়ে গেল???? আরো কিছু শেখান। মণিপুরী নাচ নিয়েও লেখা চাই। এটা গণদাবী।
ময়ুরবাহন বলেছেন:
ভাষাশহীদ সুদেষ্ণার জন্য শ্রদ্ধাঞ্জলি।
দীপান্বিতা বলেছেন:
ভাষাশহীদ সুদেষ্ণার জন্য শ্রদ্ধাঞ্জলি।আপনাকে ধন্যবাদ, কুঙ্গ থাঙ!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















