আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

ধনঞ্জয় রাজকুমারের তিনটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতার অনুবাদ
২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪৬
একটি কুকুরের প্রতি
মানুষের বারান্দায় এসে
ঘুমানো কুকুর
আমার সম্মানে গড়া স্মৃতিসৌধটিকে
আজন্ম তোমার নামে লিখে দিয়ে যাবো
দুঃখ করো না।
বলে দাও
আমরা যেদিন জলের কাছে গিয়েছিলাম, জল ছিল ঘুমে। ঘুম ভাঙাতে মায়া হলো বলে স্নান করিনি। আমাদের ওষ্ঠলগ্ন অক্ষরদেরও স্নান দিইনি আমরা। দুঃখটাকে পারলাম না জলাঞ্জলি দিতে।
আমাদের হাতে কে তুলে দিয়েছে এই ত্রিতাপ। আমার শুদ্ধ নই। আমরা তাই কোনকিছু উৎসর্গ করতে অক্ষম এখনো। হে শালপ্রাংশু আকাশ, তোমার পায়ের তলে মরার ভাগ্য নিয়ে জন্মানো এই পোঁকাপিপড়ের জীবন নিয়ে আমরা কী করবো, বলে দাও।
মমতার ছায়া
মমতার ছায়া! তোমার শীতলতায় চাওয়াগুলো জিরোক এবার। কণ্ঠাবধি ঢেলে দিয়ো বিরহফুলের রং। এ দিনের হাতে আমি দিলাম মঞ্জিলা*। তার তালে ভেসে থাক স্নিগ্ধ নীরবতা।
আকাশে হেলান দিয়ে দাঁড়িয়েছো নিরুপায় তুমি হে সংবাদ। হৃদয় কি জানে ওই গোধুলিমিলিত অশ্রুধারার সংবাদ!
আমি আর যাব না উৎসবে, দেখব না ছিন্ন হয়ে থাকা সুন্দরতা।
কিছু নাও, কিছু রেখো আমার জন্যেও। আমি তো ঋণের দায়ে চলা এক নিদানপুরুষ,
মনে নেই কারও কাছে পেয়েছি জীবনভর মায়া।
তৃষ্ণাকে পাঠালো দুরে আজকে সবাই। একটু জিরোক। আবার ফেরা পথে ডেকে নেব পৌঁছানোর দায়।
*মঞ্জিলা: মণিপুরী নৃত্যে ব্যবহৃত বাদ্য বিশেষ
ধনঞ্জয় রাজকুমার আধুনিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতার জনক। জাতি, সংস্কৃতি, অতীত, ও শেকড়কে নিজের বিশাল কাব্যক্ষমতায় ধারন করেছেন। আশির দশক এবং তৎপরবর্তী কবিদের অধিকাংশ অনুসরন করেছেন তার পদাংক। প্রকাশিত কাব্যগ্রন্থ : "হপনর বাবুয়ানি", "ডিগল হাতহানল মোরে", "ভিক্ষা দেনে এর আহিগিতৌ", "হমাজি গাটর পানি", "বিরহী যক্ষর এলা" ইত্যাদি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনুবাদ করেছেন "রুবাইয়াৎ-ই-ওমরখৈয়াম", কালিদাসের "মেঘদুত", জাপানী হাইকু কবিতার সংকলন "মিকুপর চেরীফুল" রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ "কুরৌ আহান রবীন্দ্রনাথ" এবং বিশ্বের প্রায় ৬০টি ভাষার কবিতার অনুবাদ সংকলন দুই খন্ডের "অনুবাদকল্প"।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতা, ধনঞ্জয় রাজকুমার ;
প্রকাশ করা হয়েছে: বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৮ রাত ১১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোসতাকিম রাহী বলেছেন:
ধন্যবাদ, কুঙ্গ থাঙ,তিনটি কবিতার অনবদ্য অনুবাদ এবং ধনঞ্জয় রাজকুমার সম্পর্কে জানানোর জন্যে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতার আরও অনুবাদ আশা করছি।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোসতাকিম রাহী।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
খুবই ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে কবিতাগুলো পড়ার সুযোগ করে দেবার জন্য ।
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও।
মুজিব মেহদী বলেছেন:
'বলে দাও' বেশি ভালো লাগল। শেষ লাইনের 'আমার'কে আমি 'আমরা' করে পড়েছি। সেটাই হয়ত পড়তে হবে।কুঙ্গ থাঙ কেমন আছেন?
লেখক বলেছেন: ধন্যবাদ কবি মুজিব মেহদী । টাইপিং মিসটেক ছিলো। ঠিক করেছি।
ভালো আছি। আপনি কেমন?
দীপঙ্কর বলেছেন:
এই কবি আমার শিক্ষক এবং আমিও তার একজন লিস্টেড ছাত্র।
স্যররে আমার প্রণাম।
সিকাডেইনি'র কথা কইলেন না?
ভানু সিংহের পদাবলীর অনুবাদ ও আছে।
রবিন্দ্রনাথ নিয়ে বাংলা বই 'উত্তরা' আর দ্বিতীয়টি নেই বাংলা লেখালেখিতে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি ব্রজেন্দ্রকুমার সিংহের ছাত্র জেনে খুব ভাল লাগলো।
'সিকাডেইনী' ব্রজেন্দ্রকুমার সিংহের রচনা। ধনঞ্জয় রাজকুমার তার ছদ্মনাম হলেও এ নামে লেখা কবিতা ও অন্যান্য রচনাগুলো সম্পুর্ণ পৃথক বৈশিষ্ঠে বিশেষায়িত করা যায়। ব্রজেন্দ্রকুমার সিংহ এবং ধনঞ্জয় রাজকুমার দুজনকেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যে স্বতন্ত্র মর্যাদা দেয়া হয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













