মণিপুরীদের পুঁথিপাঠ বিষয়ে ডেইলি স্টারের বিভ্রান্তি
০২ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই না হলে সাংবাদিকতা!
ডেইলি স্টার লিখেছে - "In tea gardens, the Monipuri labourers listen to puthi with musical instruments like dhol, mridanga, korotaal and harmonium." সাইমন জাকারিয়াকে উদ্ধৃত করে লেখা রিপোর্টে ডেইলি স্টার চা-শ্রমিক এবং মণিপুরী দুটি আলাদা জাতিসত্তাকে গুলিয়ে ফেলেছে। মণিপুরীরা চা বাগানে থাকে না, চা বাগানের শ্রমিকরা ভিন্ন জাতি, তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। কথা হলো পুঁথিপাঠের মতো গুরুগম্ভীর বিষয় কিভাবে ঢোল, মৃদংগ, করতাল বা হারমোনিয়ামের সাথে পরিবেশিত হয় বোধগম্য নয়। আর দেশের প্রথম সারির একটি জাতীয় ইংরেজী দৈনিকে বহুল প্রচলিত "Manipuri" শব্দটিকে এভাবে ভুল বানানে "Monipuri" লেখার হেতু কি?
মণিপুরীদের পুঁথিপাঠের ঐতিহ্য সহস্রাধিক বছরের। কার্তিক মাসে মহারাস উৎসবের আগে মাসব্যাপী পুঁথিপাঠ ও শ্রবন মণিপুরী লোকঐতিহ্যের একটি গুরুত্বপুর্ণ অংশ। পর্বটি "নিয়মপালি" বা "নিয়মসেবা" নামে পরিচিত। নিয়মপালিতে ভক্ত শ্রোতাদের সম্মুখে মহাভারত, রামায়ন, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি পৌরাণিক ও ধর্মীয় গ্রন্থের পাঠ ও ব্যাখ্যা করা হয়। একজন বা দু'জন বিদ্বান ও পন্ডিতশ্রেণীর ব্যক্তি এই দ্বায়িত্ব পান। যিনি পাঠ করেন তাকে বলা হয় "থিপা" আর যিনি ব্যাখ্যাদান করেন তাকে বলা হয় "য়ারিলিপা"। পুঁথিপাঠ শেষ হলে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সহযোগে বৈষ্ণব পদাবলী গাওয়া হয়। এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। নিয়মপালি মুলত মণিপুরীদের লোকশিক্ষার একটি অংশ। এখানে ধর্মীয় গ্রন্থের অমৃতবাণীর আড়ালে সততা, মুল্যবোধ ও নৈতিকতার সামাজিক শিক্ষা দেয়া হয়।
* ইংরেজী ব্লগে
মণিপুরীদের কার্তিকা ও নিয়মপালি সংক্রান্ত আরেকটি লেখা
* ইউ টিউবে দেখুন
মণিপুরী পুঁথিপাঠের ভিডিও
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন