আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

মণিপুরী দিবারাসের কিছু ছবি
০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৯
![]()
![]()
= বৃন্দা নৃত্য =
![]()
= কাগজের কারুকার্য দিয়ে সাজানো হয় রাসমন্ডলী =
![]()
![]()
= কৃষ্ণ নৃত্য =
![]()
![]()
= শ্রীরাধা ও গোপীদের নৃত্য =
মণিপুরী দিবারাস সম্বন্ধে
মণিপুরী সংস্কৃতির উজ্জ্বলতম দিক রাসনৃত্য। রাস হলো হিন্দুপুরাণের শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধিকা ও ভক্ত গোপীদের অপ্রাকৃত লীলা। অষ্টাদশ শতকে মণিপুরীদের আদিভূমি মণিপুরের রাজা মহারাজ ভাগ্যচন্দ্র মণিপুরীদের প্রাচীন নৃত্যকলার সাথে হিন্দু মিথলজির সংযোগ ঘটিয়ে ধ্রুপদী ধারার মণিপুরী রাসলীলা প্রবর্তন করেন। বাংলাদেশের মৌলবীবাজার জেলার কমলগঞ্জের জোড়ামন্ডবে প্রায় ১৬০ বছর যাবৎ শ্রীকৃষ্ণের রাসলীলানুকরন অনুষ্ঠিত হয়ে আসছে।
দিবারাস হলো মণিপুরী রাসনৃত্যের একটি ধারা। দিনের বেলায় শুরু হয়ে সুর্যাস্তের আগেই শেষ হয়ে যায় বলে এই রাসলীলাকে বেলীরাসও (বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় সূর্যকে বলা হয় বেলী) বলা হয়। সাধারন রাসলীলার সাথে এর আরেকটি পার্থক্য হলো এর পোষাক-পরিচ্ছদ, গান ও মুদ্রার ধরন সাধারন রাসলীলা থেকে কিছুটা ভিন্ন।
* মণিপুরী দিবারাস সম্বন্ধে আরো তথ্য
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মণিপুরী রাসলীলা, দিবারাস, বেলীরাস ;
প্রকাশ করা হয়েছে: যেতালো ডাঙর সাউরি বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তবুও একাকি... বলেছেন:
ছবিগুলো সুন্দর +
লেখক বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।
ইউনুস খান বলেছেন:
ছবিগুলো ভালো লাগলো।
লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম।
েজবীন বলেছেন:
মনিপুরী মেয়েদের নাচের এই ড্রেসটা দারুন লাগে......ধন্যবাদ আপনি অনেক দারুন দারুন তথ্য জানান....
লেখক বলেছেন: আপনার কমেন্ট আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ।
তামো ব্লগ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ কুমারী শ্রীধন্যা গোস্বামী ।
নমো ভগবতে বাসুদেবায়।
নিপাতনে সিদ্ধ বলেছেন:
ইম্ফলের আদি গোবিন্দজী মন্দিরের কথা আমিও শুনেছি। খুব বিখ্যাত। ওখানে আদি গোবিন্দজী মন্দির এবং আধুনিক কালে তৈরী ইসকনের মন্দির হল শহরের মূল প্রার্থনালয়। এছাড়া মৈরাঙ হ্রদের কথাও শুনেছি। অবশ্য বর্তমানে উগ্রপন্হীদের জন্য ওখানের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের ব্রাত্য হয়ে রয়ে গেল। আপনার কল্যানে এসবের ছবি দেখলে ভালো লাগবে।
লেখক বলেছেন: আমি ইম্ফালে থাকি নারে ভাই, আমি বাংলাদেশের মানুষ। আমার ব্লগে দেয়া ছবিগুলো সব বাংলাদেশে তোলা। বিষ্ণুপুরের গোবিন্দজী মন্দিরের ছবি আমার বন্ধুর সংগ্রহে আছে, সুযোগ পেলে ছবিগুলো ব্লগে দেব। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: উজ্জ্বল সাহেবের কাহিনীতো শেষ করলেন না, বিষয় কি?
দস্যু বনহুর বলেছেন:
বেলীরাসের ফটুক জটিল হৈসে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ময়ুরবাহন বলেছেন:
@ নিপাতনে সিদ্ধহ্রদটার নাম মৈরাঙ নয়, লোকটাক হ্রদ। তবে জায়গাটা মৈরাঙ শহরের কাছে। ইম্ফল থেকে ৫০ কিমি হবে। শুনেছি অপূর্ব্ব দৃশ্য। গোবিন্দজী মন্দিরের কথাও শুনেছি। তবে আদি না অন্ত সেটা জানিনা।
@ শ্রীধন্যা
আরে কুঙ্গদাদা তো মনিপুরের মানুষ নন। দাদা বাংলাদেশের মানুষ। এটা বাঙলাদেশী ব্লগ। আপনার ইমেল টা পারলে দেবেন।
@কুঙ্গদাদা
পারলে একবার মনিপুর ঘুরে যাবেন। সত্যিই খুব সুন্দর দেশ বলে শুনেছি।
গোবিন্দম আদি পুরুষম।
লেখক বলেছেন: আদিপুরুষের ভুমিতে একবার ঘুরে আসার ইচ্ছা হয় প্রচন্ড কিন্তু আসাম বা ত্রিপুরার মতো ওখানে যাওয়া এত সহজ নয়। আরএপি (Restricted Area Permit) সহজে দেয় না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













