somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্ত্তিক মাসে চলছে মণিপুরীদের কার্ত্তিকা উৎসব, আরতি ও পুঁথিপাঠের আসর...

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কার্ত্তিক মাসটি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কাছে একটি গুরুত্বপুর্ণ মাস। এ মাসের শেষেই অনুষ্ঠিত হবে মণিপুরীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব মহারাসলীলা। মহারাস উৎসবের আগে পুরো কার্ত্তিক মাস জুড়ে থাকে উৎসবের আমেজ। গ্রাম ও শহরতলীর মণিপুরী লেইসাং বা মন্দিরগুলো ঢাক, করতাল, মইবুঙ ও সেলবুঙের শব্দে মুখরিত হয়ে ওঠে। ধনী-গরীব নির্বিশেষে সবার উপর পালাক্রমে অর্পিত হয় "দৌর এইরুক কাৎকরানির পালা", অর্থাৎ দেবতার উদ্দেশ্যে ভোগ বা প্রসাদ নিবেদনের দায়িত্ব। পর্বটি "নিয়মপালি" বা "নিয়মসেবা" নামে পরিচিত। নিয়মপালির সবচেয়ে গুরুত্বপুর্ণ দিক হলো পুঁথিপাঠ ও তা শ্রবন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বলা হয় "লেইরিক থিকরানি"।

নিয়মপালিতে ভক্ত শ্রোতাদের সম্মুখে মহাভারত, রামায়ন, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি পুরাণের কাহিনী থেকে নির্বাচিত অংশের সুরেলা আবৃত্তি ও মাতৃভাষায় তার সরল গদ্যানুবাদ ও ব্যাখ্যা প্রদান করা হয়। মণিপুরীদের অন্যান্য বিভিন্ন ধর্মীয় কৃত্যে-পার্বণে এটি একটি আবশ্যিক পরিবেশনা। রামায়ন মহাভারতের বাইরে চৈতন্য চরিতামৃত, ভাগবৎ পুরাণ, গীতা ইত্যাদি ধর্মীয় পুস্তকাদি থেকেও পাঠ করা হয়। এই পাঠ বা আবৃত্তির বিশেষ এক ঢঙ আছে, যা বাঙালীদের পুঁথিপাঠ থেকে একেবারেই ভিন্ন। যিনি পাঠ করেন তাকে বলা হয় "থিপা" আর যিনি ব্যাখ্যাদান করেন তাকে বলা হয় "য়ারিলিপা"। যিনি ব্যাখ্যাকারী, তাকে যথেষ্ট অভিজ্ঞ ও প্রজ্ঞাশীল হতে হয়। আসর বুঝে সরল উদাহরণ সহকারে সে বক্তব্যকে সবার কাছে বোধগম্য করে। শ্রোতা-দর্শকের সাথে সার্বক্ষণিক সমঝোতা ও বোঝাপরার মধ্য দিয়ে লেইরিক থিকরানি এগিয়ে যায়।



পুঁথিপাঠ শেষ হলে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সহযোগে বৈষ্ণব পদাবলী বা আরতি গাওয়া হয়। আর থাকে কার্ত্তিকের ঐতিহ্যবাহী মৃদঙ্গবাদনের প্রতিযোগিতা "কার্ত্তিকর ফান্না"। এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। প্রসাদের মধ্যে থাকে গুড়ের সাথে খই বা মুড়ি মিশিয়ে ঘরে তৈরী কাবক বা লারৌ, বিভিন্ন ধরনের ফল, মিষ্টি ইত্যাদি।

এছাড়া সারা কার্ত্তিক মাস জুড়ে সন্ধ্যাআরতি ও মঙ্গলআরতি হয়। সন্ধ্যাআরতির গানে ছোট বড় সবাই অংশ নেয়। আর মঙ্গলআরতিতে ঐতিহ্যগতভাবে কেবল তরুণ তরুণীরাই অংশ নিতে পারে। নিজের পল্লীতে নয় বরং দুরের কোন পল্লীর লেইসাঙে মঙ্গলআরতি করতে হয় ভোরের আলো ফোটার আগেই৷ আরতির পরে তরুণ কীর্তনীরা গান করতে করতে বাড়ী ফেরে "বাশীগো রহিয়া রাধা রাধা বুলিয়া থইপাচোগি মোরতা নিলগা কারিয়া ........ "

নিয়মপালি মুলত মণিপুরীদের লোকশিক্ষার একটি অংশ। আর লেইরিক থিকরানি বা পুঁথিপাঠ মণিপুরী লোকঐতিহ্যের অবিচ্ছেদ্য এক শিল্প-আঙ্গিক, যা একই সঙ্গে কৃত্য ও শিল্প। এখানে ধর্মীয় গ্রন্থের অমৃতবাণীর আড়ালে সততা, মুল্যবোধ ও নৈতিকতার সামাজিক শিক্ষা দেয়া হয়।




* ইউটিউবে সন্ধ্যাআরতির একটি ভিডিও দেখুন
* ইংরেজী ব্লগে মণিপুরীদের কার্তিকা ও নিয়মপালি সংক্রান্ত আরেকটি লেখা
* ইউটিউবে লেইরিক থিকরানির একটি ভিডিও দেখুন
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×