আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

ষোড়শ শতকের একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বৃষ্টি ডাকার গান ও তার বাংলা অনুবাদ
৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৯
দল বেঁধে এ গান করলে খরার সময় দেবতাদের রাজা সরালেল বৃষ্টি নামিয়ে দেবেন এটা মণিপুরীদের প্রাচীন লৌকিক বিশ্বাস। লৌকিক ধর্মের বিভিন্ন দেবতার স্তুতি করে বৃষ্টি আবাহন করার এ গানটি বরন ডাহানির এলা নামে পরিচিত। মণিপুরীদের বৈষ্ণবধর্ম গ্রহনের বহু আগে, ষোড়শ থেকে সপ্তদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়ের মধ্যে রচিত ও গীত হতে শুরু করেছে। এই গীতিকাব্যে বৈদিক বা ভারতীয় দেবদেবীর কোন উল্লেখ নেই, ঘুরে ফিরে কেবল প্রাচীন লোকধর্মের দেবদেবীদের নামই এসেছে। কৃষিভিত্তিক সমাজের সাথে সংশ্লিষ্ট এ গানটিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কাব্যসাহিত্যের প্রাচীনতম নির্দশন হিসাবে ধরা হয়। এই গানের নিজস্ব সুর রয়েছে যা বর্তমান মণিপুরী কীর্ত্তন বা পালার সুর থেকে ভিন্ন।
গানটির পটভুমি এরকম - মণিপুরীদের আদিভূমি মণিপুরের খুমোল বংশের রাজা মৈরাং বংশের রাজার নিকট যুদ্ধে পরাজিত হয়ে পুনরায় শক্তি পরীক্ষার আহবান জানালে খুমোল রাজার ছোট ভাই চমেই তাতে আপত্তি জানায়। এতে খুমোলের রাজা তাকে রাজ্য থেকে বের করে দেন। দুঃখে অপমানে চমেই রাজ্য ছেড়ে বের হয়ে যায়। সাথে পিছু নেয় তার বেটি বা চাকরানি। পরবর্তী তিন বছর খুমোল রাজ্যে দেখা দেয় তীব্র খরা। চারিদিকে নেমে আসে দুর্ভিক্ষ। জ্যোতিষিরা অনুমান করেন, চমেই এর অপমান দেখে দেবতা পাহাংপা ক্রুদ্ধ হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। চমেই ও পাহাংপা-কন্যা বেটিকে সন্তুষ্ট করলেই তবে বৃষ্টি হবে ইত্যাদি । জ্যোতিষিদের কথা শুনে প্রজারা চমেই বেটিকে সন্তুষ্ট করে রাজ্যে ফিরিয়ে আনে। পাহাংপাও খুশি হয়ে দীর্ঘ তিন বছর পর বৃষ্টি নিয়ে আসেন। খুমল রাজ্যে চলে কৃষিকাজ ও লসু দিয়ে মাছ ধরার আয়োজন।
৯টি পদো তে বিভক্ত গানটির প্রথম ৬টি পদো বাংলায় অনুবাদ করার চেষ্টা করলাম।
বরন ডাহানির এলা
১.
সরালেলতে রাজারো লেইপাক কুমৌ কইলো ।
লেইপাকে মাড়ায় মাখঙে খইমুরে জাঙাল দিলো।
খুমলর মাটি হুকেইলো, বরন দিয়াদে দৌরাজা ।
লুকোঙ মাহেই লুকুলিল, বরন দিয়াদে দৌরাজা ।
২.
হরিয়ো রামো লেইমেলতে কুংগই পিত করে ।
লেইমেল মানা নুংশিপা দনলো বেনুর আতে দিলো ।
যুকর ধ্যান করেরনায় লসমনে ফুলর লেইরাঙ দিলো ।
লেইকেইরো কালারো ডাহিয়াউ দেই কাদিয়াউ খেয়নায়ে ।
৩.
তাম্ফারো আপারো হরেইগা দলে দুমেয়ে য়েইচিল কইল ।
হিলঙ লালরে হিলরো সরা গঙ্গায় লালইলীয়ে ।
না যেইগা গাটে বুলিয়াহো কারঙ্গ লেইমায়া ধরিয়া থামেইলো ।
হাবি দৌয়ে হুনো মইরাঙ পাচায় নাহুনকা নুংশিয়ে হয়ো ।
৪.
আনতারা গিরিরো জিলক য়েইমাপীরে আনতারা ।
তাম্পাকে নুনা পেইতেগা লেইতেঙে নুনা চায়োরে ।
লেইতেঙরে হিরিয়ো মেঙকো কইলো ।
জমজমাদে যেইরিগা ধনর কইরেঙরে ।
৫.
ফিজাপিনা লাঙজাপি মাদই ওয়াঙখেলে।
মাদই ওয়াঙখেলে হো হুনার লাংচাক বেড়র জ্বালাত থইলে।
৬.
চমেইয়ো বেটী থকুরারে।
কহনিগো দিবঙতা ঘরে জনম আরো।
কালা কালা আঙারা দলা দলা লেঙোলো হয়ো।
দনতো চারি চিলালো পাহাঙপায় বারিয়া নাদিলো।
বৃষ্টি ডাকার গান (বাংলা অনুবাদে যা দাঁড়ায়)
১.
সরালেল তুমি দেবতাদের রাজা, একটু দয়া করো
খইমু ঘাসে আর নানান জিনিষে তৈরী করেছে বাঁধ
খুমোলের মাটি খরায় ফেটে যায়, বৃষ্টি দাও হে দেবরাজ
খা খা করে আজ খুমোলের ভুমি, বৃষ্টি দাও হে দেবরাজ
২.
তুমি বলো এ নিদানে কে পারবে কিছু খেতে বা ঘুমাতে
[আমি] আমরা সকল আনন্দ-শোক সপেঁছি বেণুর হাতে
হে কালা, চির প্রতিবেশী আমাদের, সবাইকে দাও ডাক
এসো এইখানে একত্রে সবে কাঁদি সবকিছু পড়ে থাক
৩.
ও বাবা তাম্ফা, দেখেছো দুমেই জোতিষবিদ্যা গুনে
গঙ্গা আসছে, তবু পাহাংপা-কন্যা কারঙ্গ বাধা দেয় শুনে
সকল দেবতা জানে নিশ্চয় দুর্দশা আমাদের
শুধু অনুরোধ মইরাঙ যেন পায়নাকো কিছু টের
৪.
জ্যোতিষিরা বলে এ অনাবৃষ্টি পাহাংপার কারণে
চমেইয়ের অপমানে যে ক্ষুব্ধ হয়েছে দারুন মনে
চমেই ও বেটিকে ফিরিয়ে নিয়ে যাও রাজ্যে
যথারীতি কন্যা পৌঁছায় ওই সুবিশাল প্রান্তরে
মঙ্গলকর বার্তাধ্বনিতে জগৎমুখর করে
৫.
মাদই পরিধেয় বুননের জন্য হয়েছে বহিস্কৃত
বেটির কাছে সে নানান সময়ে হয়েছে অপমানিত।
৬.
চমেই আসতে করছে ইতস্তত
মেয়েরা মিলে সবে তার সাথে হয়েছে দুর্বিনীত
ক্রুদ্ধ বয়সী লোকেরা তাদের বলছে স্বাগত নয়
বরং কয়লা আর বালু দিক ছিটিয়ে সে পথময়
এটাই ভাগ্য পাহাংপা প্রভু
দেয়নি তাদের শান্তি এখনো, কভু।
সরালেল - দেবতাদের রাজা। মণিপুরী মিথলজীতে তাকে জগতসংসারের সৃস্টিকর্তা হিসাবে উল্লেখ করা হয়েছে।
পাহাংপা - মতান্তরে পাখাংবা। সরালেলের পুত্র এবং প্রলয়কারি দেবতা।
পদো - বিষ্ণুপ্রিয়া মণিপুরী গানের পংক্তির হিসাব
বরন-ডাহানির-এলার ইংরেজী ভার্সন এখানে দেখুন
ছবি: রাজকুমার চন্দ্রজিৎ সিংহের পেইন্টিং
তথ্যসুত্র :
১. The BpM Language / Dr. K.P. Sinha, MA Phd, D Lit,1984
২. বি.ম. ভাষাতত্ত্বর সমীক্ষা / শ্রীমংগলবাবু সিংহ, বি.ম.সা.প. ১৯৯০
৩. মণিপুরী সাহিত্য সংগ্রহ / শুভাশিস সিনহা, ঐতিহ্য ২০০৭
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকসাহিত্য, বরন ডাহানির এলা ;
প্রকাশ করা হয়েছে: বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ষোড়শ শতকে এ ভাষাটি মধ্যস্তরে ছিল। কিছু কিছু বাক্যের পাঠোদ্ধার সম্ভব হয়নি। সেগুলোতে ভাব ধরে নিয়ে এগুতে হয়েছে।
পড়ার জন্য অশেষ ধন্যবাদ কবি।
মে ঘ দূ ত বলেছেন:
বাহ! চমৎকার এই তথ্যভরা পোষ্টটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। একটা প্রশ্ন উকিঁ দিচ্ছে, গানটিতে গঙ্গার উল্লেখ আছে। এই জনগোষ্ঠীর ভৌগুলিক অবস্থান কি আপনার জানা আছে? পোষ্টে +
লেখক বলেছেন: জায়গাটার নাম মণিপুর। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য। আর জনগোষ্ঠীর নাম বিষ্ণুপ্রিয়া মণিপুরী। বাংলাদেশের মৌলবীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সিলেট জেলার বিভিন্ন জায়গায় এ জনগোষ্ঠির মানুষ বাস করে।
... এখানে গঙ্গা বলতে বৃস্টিধারার বুঝানো হয়েছে। ষোড়শ শতকের দিকে ভারত থেকে কিছু হিন্দু ধর্মগুরু সেখানে যান ধর্মপ্রচারের উদ্দেশ্যে। তাদের প্রভাবেই হয়তো গঙ্গা নামটির অনুপ্রবেশ ঘটেছে।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: জবাব দিতে গিয়ে মুছে গিয়েছিল... । ভাল থাকবেন।
পথিক!!!!!!! বলেছেন:
সংগ্রহে রাখলাম পোষ্টটা
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পথিক। ... প্রোফাইলে যে বইটির প্রচ্ছদ দেখা যাচ্ছে তার মধ্যে কোন গল্প কি এই ব্লগে আছে?
মে ঘ দূ ত বলেছেন:
ধন্যবাদ উত্তরের জন্য। আপনার এখানে মন্তব্য করেই আপনার আরেকটি পোষ্টে (সমাজ বই নিয়ে) আরো তথ্য পেলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আবারো .... আগ্রহের জন্য। মাঝে মধ্যে অধমের ব্লগ ঘুরে গেলে খুশী হই।
আলী আরাফাত শান্ত বলেছেন:
++
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ...
তনুজা বলেছেন:
+++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ... আর শুভকামনা।
পারভেজ বলেছেন:
প্রশংসনীয় পোস্ট।
লেখক বলেছেন: পড়ার জন্য... এবং কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
প্রিয়তে রাখলাম-পরে মেনাযোগ দিয়ে পড়বো সেই আশায়। তারপর না হয় আবার কথা হবে।
কৃতজ্ঞতা রইলো।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ ... রাংলাই ম্রোকে নিয়ে লেখা আপনার অসাধারন লেখাটি পড়েছি। আরো আশা করি আপনার কাছ থেকে। ভাল থাকুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














-------------------------------------
লসু'র আরেকটি বাংলা কি হেসু?
-------------------------------------------------------------------
চমেই আসতে করছে ইতস্তত
মেয়েরা মিলে সবে তার সাথে হয়েছে দুর্বিনীত
ক্রুদ্ধ বয়সী লোকেরা তাদের বলছে স্বাগত নয়
বরং কয়লা আর বালু দিক ছিটিয়ে সে পথময়
এটাই ভাগ্য পাহাংপা প্রভু
দেয়নি তাদের শান্তি এখনো, কভু।
------------------সুন্দর এবং সুন্দর।